Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ২৪ মার্চ ২০২৩
আপডেট: ০৮:০৭, ২৪ মার্চ ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ২৪ মার্চ ২০২৩
আপডেট: ০৮:০৭, ২৪ মার্চ ২০২৩
আরও খবর
প্লাস্টিক জমা দিলেই মিলবে ‘রমজানের বাজার’
টানা ১৪ বছর রমজানে ফ্রি ইফতার
খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়া হবে : ইরানের প্রেসিডেন্ট
জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

রমজানে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার অনুরোধ রাষ্ট্রপতির

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ২৪ মার্চ ২০২৩
আপডেট: ০৮:০৭, ২৪ মার্চ ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ২৪ মার্চ ২০২৩
আপডেট: ০৮:০৭, ২৪ মার্চ ২০২৩
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি এবং সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটানো ও শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ শুক্রবার (২৪ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘পবিত্র মাহে রমজান আমাদের মধ্যে সমাগত। এ উপলক্ষে আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।’ 

বরকতময় মাহে রমজান মাস মহান আল্লাহর নৈকট্য এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের জন্য যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায় মাসটি পালন করে থাকে। সিয়াম সাধনা ধনী-গরীব সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।’

রাষ্ট্রপতি বলেন, ‘করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি মন্দায় পতিত। বাংলাদেশও অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন। এ অবস্থায় দেশে দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।’

সমাজের সচ্ছল জনগোষ্ঠীকে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমি দেশের ব্যবসায়ী সমাজকে বিশেষভাবে অনুরোধ করছি।’

রাষ্ট্রপতি বলেন, ‘রমজানের মহান শিক্ষা সমাজের সব স্তরে ও সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। রমজানের পবিত্রতায় সবার জীবন ভরে উঠুক। মহান আল্লাহ আমাদের রহমত, মাগফিরাত ও নাজাত দান করুন - আমিন।’

মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি রমজান
১৯ মার্চ ২০২৩
দেশীয় সংস্কৃতির উপাদান দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
১৭ মার্চ ২০২৩
বঙ্গবন্ধু বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস : রাষ্ট্রপতি
১৭ মার্চ ২০২৩
স্কাউটিংয়ের মাধ্যমে আগামী প্রজন্মকে মানবসম্পদে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
১৬ মার্চ ২০২৩
রাষ্ট্রপতির সঙ্গে তিন উপাচার্যের সাক্ষাৎ
১৫ মার্চ ২০২৩
নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হওয়া চলবে না : রাষ্ট্রপতি
১৪ মার্চ ২০২৩
বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের আকর্ষণীয় গন্তব্য : রাষ্ট্রপতি
১৩ মার্চ ২০২৩
অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দিয়ে রোগীদের হয়রানি না করার আহ্বান রাষ্ট্রপতির
১৩ মার্চ ২০২৩
রাজনৈতিক জীবনে সাংবাদিকদের অনেক সহযোগিতা পেয়েছি : রাষ্ট্রপতি
০৯ মার্চ ২০২৩
সঠিক সময়ে প্রস্তুতি গ্রহণ করা গেলে দুর্যোগের ঝুঁকি হ্রাস সম্ভব : রাষ্ট্রপতি
০৯ মার্চ ২০২৩
শিল্পের এক অনন্য রূপ চলচ্চিত্র : রাষ্ট্রপতি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
  2. দুই ঘণ্টা পর অবরুদ্ধ এমপিকে উদ্ধার
  3. গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার
  4. কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ
  5. শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে : দুলু
  6. পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার : শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x