Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
০৯:০০, ২২ নভেম্বর ২০২১
আপডেট: ০৯:১৫, ২২ নভেম্বর ২০২১
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
০৯:০০, ২২ নভেম্বর ২০২১
আপডেট: ০৯:১৫, ২২ নভেম্বর ২০২১
আরও খবর
পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় ১০ কোটি টাকা টোল আদায়
পদ্মায় গরুবাহী ট্রলার ডুবি, ২৩ গরুসহ ব্যবসায়ী নিখোঁজ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বস্তির ঈদ যাত্রা
মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট

মুন্সীগঞ্জে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ পাঁচ, ‘আতঙ্কে’ একজনের মৃত্যু

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
০৯:০০, ২২ নভেম্বর ২০২১
আপডেট: ০৯:১৫, ২২ নভেম্বর ২০২১
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
০৯:০০, ২২ নভেম্বর ২০২১
আপডেট: ০৯:১৫, ২২ নভেম্বর ২০২১
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংতার ঘটনায় গুলিবিদ্ধদের সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংতার ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া ককটেল বিস্ফোরণের সময় ‘আতঙ্কে’ এক ব্যক্তি মারা গেছেন। যদিও স্বজনরা অভিযোগ করেছেন, ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।  

পুলিশ জানিয়েছে, গতকাল রোববার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় নৌকা প্রতীকের সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থীর (আওয়ামী লীগের বিদ্রোহী) সমর্থকরা হামলা, গুলি চালায়। পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

‘আতঙ্কে’ মৃত্যুবরণকারী আব্দুল হক (৪৫) ওই এলাকারই বাসিন্দা এবং মঞ্জিল হকের ছেলে। গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এবং দুজনকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই নৌকার সমর্থক বলে জানা গেছে। 

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব রাতে গণমাধ্যমকে বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া হাসপাতালের জরুরি বিভাগের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল হক ককটেল বিস্ফোরণের সময় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সুমন দেব।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নির্বাচনকে কেন্দ্র করে চরকেওয়ার ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছিলো। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান জীবনের সমর্থকরা আওয়ামী লীগের আফসার উদ্দিন ভূঁইয়ার সমর্থকদের ওপর অতর্কিতে হামলা চালায়।

এ সময় অর্ধশতাধিক বাড়িঘরে হামলা চালানো হয়। হামলায় নৌকা প্রতীকের সমর্থক শরীফ, সাইফুল, নাজমুল, বাবু হালদার, মনির ও রমজান গুলিবিদ্ধ হন।

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংতার ঘটনায় গুলিবিদ্ধদের সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। ছবি : এনটিভি

তবে এ ব্যাপারে কথা বলার জন্য স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান জীবনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ গণমাধ্যমকে বলেন, আব্দুল হকের শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ছাড়া গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এখানে দুজনের চিকিৎসা চলছে।

ইউপি নির্বাচন নির্বাচনি সহিংসতা মুন্সীগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: ইউপি নির্বাচন

১৭ জুলাই ২০২৩
টাঙ্গাইলে ছয় ইউপির পাঁচটিতে স্বতন্ত্র, একটিতে নৌকার বিজয়
১৭ জুলাই ২০২৩
ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচনে নৌকার জয়
২০ মার্চ ২০২৩
গোপালগঞ্জে ইউপি-পৌরসভায় ভোটগ্রহণ চলছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
  2. প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি : আক্তারুজ্জামান বাচ্চু
  3. এনটিভির সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভীর দাফন সম্পন্ন
  4. সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যা বলল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
  5. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. তিন দিনে ১৮ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএনসিসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x