মানিকগঞ্জে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
মানিকগঞ্জ পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ পাওয়ার পর আ. লীগ মনোনীত প্রার্থী ও সমর্থকরা। ছবি : এনটিভি
মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মো. রমজান আলী নৌকা ও বিএনপি মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান আতা ধানের শীষ প্রতীক পেয়েছেন। এরপর সংরক্ষিত আসন, কাউন্সিলারদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।
এবার পৌরসভা নির্বাচনে দুই জন মেয়র, ১৫ জন নারী সংরক্ষিত কাউন্সিলর, ৪৭ জন সাধারণ কাউন্সিলার পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এ পৌরসভার নয়টি ওয়ার্ডে আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ