Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আফজাল হোসেন, ভোলা
১৭:৪৫, ৩০ মে ২০২১
আপডেট: ১৭:৪৮, ৩০ মে ২০২১
আফজাল হোসেন, ভোলা
১৭:৪৫, ৩০ মে ২০২১
আপডেট: ১৭:৪৮, ৩০ মে ২০২১
আরও খবর
অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে নারী আটক
শিশুর শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশাচালককে গণধোলাই
ওয়ারড্রোবের ভেতর শিশুর লাশ, গণপিটুনিতে অভিযুক্ত নারী নিহত
হাতকড়া খুলে গারদখানা থেকে পালালেন ৩২ মামলার আসামি
গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯ জনকে জরিমানা

ভোলায় তাবলিগ জামাতের সদস্যদের চেতনানাশক খাইয়ে মালামাল লুট

আফজাল হোসেন, ভোলা
১৭:৪৫, ৩০ মে ২০২১
আপডেট: ১৭:৪৮, ৩০ মে ২০২১
আফজাল হোসেন, ভোলা
১৭:৪৫, ৩০ মে ২০২১
আপডেট: ১৭:৪৮, ৩০ মে ২০২১
ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাবলিগ জামাতের সদস্যরা অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ছবি : এনটিভি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তাবলিগ জামাতের সদস্যদের চেতনানাশক খাইয়ে অর্থ ও মালামাল ছিনতাই করা হয়েছে। অসুস্থদের বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গতকাল শনিবার রাতে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদারবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। সেখানে তাবলিগ জামাতের সদস্যদের অচেতন করে টাকা, মোবাইল ফোন ও মালামাল লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অসুস্থদের বোরহানউদ্দিন হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তিনজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লুটপাটের শিকার তাবলিগ জামায়াতের আমির হাজি মোহাম্মদ মুসলিম উদ্দিন বলেন, আমরা ২৮ মে শুক্রবার ঢাকার কাকরাইল মসজিদ থেকে ভোলার বোরহানউদ্দিনের উদ্দেশে রওনা হই। বোরহানউদ্দিন মারকাজ মসজিদে আমরা গতকাল শনিবার এসে পৌঁছাই। সেখান থেকে আমরা কুতুবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদারবাড়ি জামে মসজিদে এসে অবস্থান করি। আমরা আমাদের আমল শেষে এশার নামাজ আদায় করে খানা শেষ করে ঘুমিয়ে পড়ি। ফজরের ওয়াক্ত হলে আমরা দেখতে পাই সাথী ভাইয়েরা সবাই অচেতন অবস্থায় পড়ে আছেন।

তখন বিষয়টি স্থানীয়দের জানালে তারা আমাদের বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। আমাদের ১৪ জন সাথীকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের  সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বোরহানউদ্দিন হাসপাতাল সূত্র জানায়, সকাল পৌনে ৯টায় ১৪ জনকে নিয়ে এলে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) বশির আহমেদ বলেন, পুলিশ মাঠপর্যায়ে কাজ করছে। গোয়েন্দাদের মাঠে নামানো হয়েছে। আশা করছি যারাই এই কাজে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারে সক্ষম হব।

তাবলিগ জামাত

সংশ্লিষ্ট সংবাদ: তাবলিগ জামাত

০৩ ডিসেম্বর ২০২৪
চাঁদপুরে মাওলানা সাদপন্থি তাবলীগ জামাতের সমাবেশ
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের শুভেচ্ছা বিনিময়
  2. অতি ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আইসক্রিম-শ্যাম্পুসহ ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  4. সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী
  5. উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িতের অভিযোগ, মামুন রিমান্ডে
  6. বন্দি পলায়ন, বরখাস্ত হলেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x