Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মোস্তাফিজ আমিন, ভৈরব
২০:৪০, ১৭ জুলাই ২০২১
আপডেট: ২০:৪৩, ১৭ জুলাই ২০২১
মোস্তাফিজ আমিন, ভৈরব
২০:৪০, ১৭ জুলাই ২০২১
আপডেট: ২০:৪৩, ১৭ জুলাই ২০২১
আরও খবর
আত্মরক্ষায় মার্শাল আর্ট শিখছে শিশু-কিশোররা
৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ভৈরবে তারেক রহমানের জনসভা সফল করতে প্রস্তুতি সভা
ভৈরবে তারেক রহমানের সমাবেশস্থল পরিদর্শন সিএসএফের
পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ১

ভৈরবে ডাকাতি প্রতিরোধে মহাসড়কের পাশের ঝোপ-ঝাড় পরিষ্কার অভিযান

মোস্তাফিজ আমিন, ভৈরব
২০:৪০, ১৭ জুলাই ২০২১
আপডেট: ২০:৪৩, ১৭ জুলাই ২০২১
মোস্তাফিজ আমিন, ভৈরব
২০:৪০, ১৭ জুলাই ২০২১
আপডেট: ২০:৪৩, ১৭ জুলাই ২০২১
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে ডাকাতি প্রতিরোধে আজ শনিবার মহাসড়কের দুই পাশে গজিয়ে ওঠা ঝোপ-ঝাড় পরিষ্কার করা হয়। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ডাকাতি প্রতিরোধে মহাসড়কের দুই পাশে গজিয়ে ওঠা ঝোপ-ঝাড় পরিষ্কার করা হয়েছে। আজ শনিবার উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফারুক মিয়া।

অভিযানে কালিকাপ্রসাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নারী-পুরুষ সদস্য, স্থানীয় বিশিষ্ট নাগরিক, গ্রাম পুলিশ বাহিনীর সদস্য ও শ্রমিকরা অংশ নেন। এ সময় কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড থেকে গাজীরটেক ব্রিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের দুই পাশের ঝোপ-ঝাড় পরিষ্কার করা হয়।

এলাকাবাসী জানায়, বর্ষাকালে মহাসড়কের দুই পাশে বিভিন্ন আগাছা গজিয়ে গভীর ঝোপ-ঝাড়ের জন্ম হয়। আর এই গজিয়ে উঠা ঝোপ-ঝাড়ের আড়ালকে ডাকাত ও ছিনতাইকারীরা সুযোগ হিসেবে গ্রহণ করে। এইসব ঝোপে লুকিয়ে থেকে টহল পুলিশের চোখে ফাঁকি দিয়ে সুযোগ বুঝে বিভিন্ন যানবাহনসহ পথচারীদের আটকে ডাকাতি ও ছিনতাই করে সর্বস্ব লুটে নেয়।

অনেক সময় দেশীয় অস্ত্রের আঘাতে হতাহতের ঘটনা ঘটিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। ডাকাতি-ছিনতাই প্রতিরোধে ইউপি চেয়ারম্যান ফারুক মিয়াসহ তাঁর পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।

অভিযানে অংশ নেওয়া মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা যারা এলাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে কর্মসূত্রে বসবাস করি, এলাকার ভালো সংবাদের জন্য মুখিয়ে থাকি। কিন্তু ভালোর পরিবর্তে যখন চুরি-ডাকাতি-ছিনতাই ও মাদকের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে পাই, তখন খুবই ব্যথিত ও লজ্জিত হই। ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে চেয়ারম্যান ও তাঁর পরিষদ যে উদ্যোগ নিয়েছেন, তা খুবই প্রশংসার দাবি রাখে। তাঁর মতো এমন চিন্তা-চেতনা পোষণ করে দেশের অন্য এলাকার জনপ্রতিনিধিরাও যদি এমন কর্মসূচি গ্রহণ করেন, তবে সারা দেশের সড়ক পথের ডাকাতি-ছিনতাই অনেক কমে যাবে। পুলিশ বাহিনীর কাজেও বেশ সহায়তা করা হবে।

একই অভিমত পোষণ করেন কালিকাপ্রসাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সবুজ মিয়া ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।

এই অভিযান সম্পর্কে জানতে চাইলে কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক মিয়া বলেন, ‘প্রতি বছর এই বর্ষা মৌসুমে আমার ইউনিয়নের অন্তর্ভুক্ত বাসস্ট্যান্ডের দক্ষিণপাশ থেকে গাজীরটেক ব্রিজ পর্যন্ত এলাকায় প্রায়ই বিভিন্ন যানবাহন ও পথচারীদের গতিরোধ করে ডাকাতি-ছিনতাই সংগঠিত হয়। এইসব ঘটনায় মানুষজন টাকা-মালামাল হারানোর পাশাপাশি আঘাতপ্রাপ্তও হন। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ-গ্রামপুলিশ চৌকিদার ও গ্রামবাসী ছুটে এলেও অপরাধীদের ধরা যায় না। তারা সড়কের দুই পাশে এইসব ঝোপ-ঝাড়ে লুকিয়ে থেকে অপরাধ করে নির্বিঘ্নে পালিয়ে যায়। তাই মহাসড়কের পাশে গজিয়ে ওঠা এইসব ঝোপ-ঝাড় কেটে ফেলার এই অভিযান শুরু করেছি।’ তিনি এ সময় যার যার বাড়ির পাশের অপ্রয়োজনীয় ঝোপ-জঙ্গল কেটে ফেলতে জনগণের প্রতি আহ্বান জানান।

ডাকাতি ভৈরব

সংশ্লিষ্ট সংবাদ: ডাকাতি

০৩ জানুয়ারি ২০২৬
নৈশপ্রহরীকে বেঁধে জুয়েলার্সে ডাকাতি, ৩৫ ভরি স্বর্ণ লুট
১৪ ডিসেম্বর ২০২৫
প্রাইভেটকার থামিয়ে ডাকাতি
০৪ ডিসেম্বর ২০২৫
এক রাতে ৫ স্বর্ণের দোকানসহ ৩ বাড়িতে ডাকাতি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী নেতাদের হত্যার হুমকি, প্রতিবাদে ধর্মঘট
  2. বাবাকে নিয়ে ফেসবুকে যা বললেন জায়মা রহমান
  3. দুর্নীতিমুক্ত না থাকলে বদলি, শিক্ষামন্ত্রীর কড়া নির্দেশ
  4. রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকবে ৬ ঘণ্টা
  5. সবচেয়ে খারাপ রিক্রুটতো ছিলেন ড. মুহাম্মদ ইউনূস : খালেদ মুহিউদ্দীন
  6. মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x