Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
কাজল বরণ দাস, পটুয়াখালী
২০:০৫, ১৫ এপ্রিল ২০২১
আপডেট: ২০:০৮, ১৫ এপ্রিল ২০২১
কাজল বরণ দাস, পটুয়াখালী
২০:০৫, ১৫ এপ্রিল ২০২১
আপডেট: ২০:০৮, ১৫ এপ্রিল ২০২১
আরও খবর
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, রঙমিস্ত্রি গ্রেপ্তার
সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, ঠেকাল বিজিবি
মাদক ব্যবসার অভিযোগে নারীকে বেঁধে গণধোলাই
নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটানোর ভিডিও ভাইরাল
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ৮৮০ মামলা

বাউফলে দুর্বৃত্তদের হামলা ও সংঘর্ষে ২৯ জন আহত

কাজল বরণ দাস, পটুয়াখালী
২০:০৫, ১৫ এপ্রিল ২০২১
আপডেট: ২০:০৮, ১৫ এপ্রিল ২০২১
কাজল বরণ দাস, পটুয়াখালী
২০:০৫, ১৫ এপ্রিল ২০২১
আপডেট: ২০:০৮, ১৫ এপ্রিল ২০২১
পটুয়াখালীর বাউফলে দুর্বৃত্তদের হামলা ও দুপক্ষের সংঘর্ষে আহতদের কয়েকজন। ছবি : এনটিভি

পটুয়াখালীর বাউফল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের দুপক্ষের সংঘর্ষে ২৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৭ জনকে বাউফল হাসপাতালে ও তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চন্দ্রদ্বীপ এলাকার চরমিয়াজান গ্রামের ইবতেদায়ি মাদ্রাসার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

অপরদিকে, তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় কনকদিয়া ইউপির বায়তুর নুর জামে মসজিদের সামনে ছয়জনকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে থেকে তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চন্দ্রদ্বীপ ইউনিয়নের নাজমুল হাওলাদার করোনা উপলক্ষে দেওয়া চাল আনার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে হাসান দর্জি নাজমুলের গায়ে তার বাইসাইকেল উঠিয়ে দেন।  এ নিয়ে ফোরকান দর্জি ইউপি মেম্বর প্রার্থী বাবুল হাওলাদার গ্রুপ ও নাজমুল হাওলাদার অপর মেম্বার প্রার্থী কামাল হোসেনের পক্ষের সমর্থক সংঘর্ষে জড়ায়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে দুই গ্রুপের লোকজন এসে লাঠি ও লোহার পাইপ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে কামাল গ্রুপের কালু হাওলাদার, আকলিমা, লাইজু বেগম, কামাল হাওলাদার, সালাম হাওলাদার, কালাম হাওলাদার ও তাছলিমাসহ নয়জন আহত হয়। অপরদিকে, বাবুল গ্রুপের জিয়াউর রহমান, সাইফুল হাওলাদার, ইউসুফ মৃধা, সোহেল, ইদ্রিস, নাসিরসহ ১২ জন আহত হয়। ওই সময়ে বাবুল গ্রুপের লোকজন সালাম হাওলাদারে বাড়িতে গিয়ে তিনটি ঘরে তাণ্ডব চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।

জরুরি বিভাগের চিকিৎসক নূর আহম্মেদ সাঈদ জানান, আশঙ্কাজনক অবস্থায় কালু হাওলাদার, আকলিমা ও জিয়াউর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, রাতে তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় মনিরুজ্জামান (৩৬) নামের এক মুসল্লিকে পিটিয়ে গুরুতর জখম করেছে কতিপয় দুর্বৃত্ত। উপজেলার কনকদিয়া ইউপির বায়তুর নুর মসজিদের সামনে ওই ঘটনা ঘটে। চিৎকার শুনে মসজিদের মুসল্লিরা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে আরও পাঁচ মুসল্লিকেও পিটিয়ে জখম করে তারা। ওই ঘটনায় পুলিশ রক্তাক্ত অবস্থায় ছয়জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করেছে।

আহতরা অভিযোগ করেন, গভীর রাতে বাড়ির ওপর দিয়ে চলাচলে নিষেধ করায় স্থানীয় টিপু, লাচ্ছি, মক্কা ফিরোজ ও ইয়াবা ডালিম তাদের ওপর এ হামলা চালিয়েছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, চন্দ্রদ্বীপের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেব। কনকদিয়া এলাকার ঘটনায় পুলিশ তদন্তে করছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২৫ ফেব্রুয়ারি ২০২২
ডাকাতি হওয়া মোটরসাইকেল উদ্ধার, তিন জেলায় গ্রেপ্তার ৬
২৪ ফেব্রুয়ারি ২০২২
পার্সেলে পিস্তল পাঠানো রাজীবের দেশে ফেরা নিয়ে ধোঁয়াশা
১৭ ফেব্রুয়ারি ২০২২
ভার্চুয়াল স্বাস্থ্য পরীক্ষার কথা বলে শতাধিক নারী চাকরিপ্রার্থীর নগ্ন ভিডিও ধারণ
১০ ফেব্রুয়ারি ২০২২
সাবেক স্বামীর দেওয়া আগুনে প্রাণ গেল পোশাককর্মী সাথীর
০৬ ফেব্রুয়ারি ২০২২
খাগড়াছড়িতে ১২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
০১ ফেব্রুয়ারি ২০২২
আ.লীগ- স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১
১৬ জানুয়ারি ২০২২
ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
১৩ জানুয়ারি ২০২২
পিরোজপুরে কুপিয়ে যুবলীগনেতার হাত বিচ্ছিন্ন
১০ জানুয়ারি ২০২২
পাঁচপীরের মাজারে ওরস চলাকালে হামলায় যুবক নিহত, আহত ২০
০৩ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাউজানে যুবদলনেতাকে গুলি করে হত্যা
  2. মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে
  3. চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর : দুই পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ১
  4. ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির
  5. এবার বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি : তারেক রহমান
  6. মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x