Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
সঞ্জিব দাস, ফরিদপুর
১৪:২০, ১২ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৪:২৪, ১২ জানুয়ারি ২০২৩
সঞ্জিব দাস, ফরিদপুর
১৪:২০, ১২ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৪:২৪, ১২ জানুয়ারি ২০২৩
আরও খবর
ফরিদপুরে সংসদ সদস্য হয়েই মানুষের দ্বারে দ্বারে বাবুল
ঋতু পরিবর্তনে ফরিদপুরে হাসপাতালে বাড়ছে শিশু রোগী
নাব্য সংকটে তিন মাস বন্ধ ফরিদপুরের নৌবন্দর
ফরিদপুরের নির্বাচনি এলাকায় যাচ্ছে ব্যালট পেপার
ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

প্রার্থীকে দ্রুত গুণগত সেবা দিতে বিচারবিভাগ অঙ্গীকারবদ্ধ : আকবর আলী শেখ

সঞ্জিব দাস, ফরিদপুর
১৪:২০, ১২ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৪:২৪, ১২ জানুয়ারি ২০২৩
সঞ্জিব দাস, ফরিদপুর
১৪:২০, ১২ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৪:২৪, ১২ জানুয়ারি ২০২৩
ফরিদপুরে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে শ্রেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুরস্কার দেওয়া হয়। ছবি : এনটিভি

ফরিদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ বলেছেন, বিচারিক কাজে ন্যায়বিচার দেওয়ার প্রতিযোগিতা আরও বাড়াতে হবে। বিচারপ্রার্থীকে দ্রুত সময়ে গুণগত সেবা দিতে বিচারবিভাগ অঙ্গীকারবদ্ধ।

গতকাল বুধবার (১১ জানুয়ারি) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ফরিদপুর আয়োজিত মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আকবর আলী।

কনফারেন্সে জানানো হয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হামিদ ২০১৮ সালে যোগদানের পর থেকে বিচারকার্যে গতি বৃদ্ধি পায়। গতিশীলতা বদলাতে থাকে মামলা নিষ্পত্তির চিত্র। তিনি বিভিন্ন প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে স্থাপন করেন এক অনুসরণীয় দৃষ্টান্ত। তাঁর নেতৃত্বে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদপুর মোট ৪৯ হাজার ৯৮৭টি মামলা নিষ্পত্তি করেছে। যার মধ্যে পাঁচ বছরের বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হয় ১১০৯টি।

ফরিদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিতে বর্তমানে পাঁচ বছরের বেশি পুরাতন মামলা চলমান আছে মাত্র ১০৭টি। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট মামলা ১৩ হাজার ৪৩টি। গত বছর ১৫ হাজার ৯৬টি মামলা নিষ্পত্তি করা হয়। বাৎসরিক মামলা নিষ্পত্তির হার ছিল ১১৬ শতাংশ।

সেখানে আরও উল্লেখ করা হয়, ২০২২ সালে ১৫ হাজার ৮১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। বর্তমানে ফরিদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিতে মোট আট হাজার ১৭৯টি মামলা চলমান রয়েছে। নতুন বছরের শুরুতে অনুষ্ঠিত এই কনফারেন্সে ২০২২ সালে ফরিদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি থেকে নিষ্পত্তিকৃত মামলার পরিসংখ্যান উপস্থাপন করা হয়। পরে ২০২৩ সালের জন্য ফরিদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির সাতটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।’ 

অনুষ্ঠানের শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাজের গতি ও মামলা নিষ্পত্তির হার বৃদ্ধিতে উৎসাহ প্রদানের জন্য দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং একজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সম্মামনা স্মারক প্রদান করা হয়। 

২০২২ সালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড় ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক হোসাইনকে শ্রেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পুরস্কার দেওয়া হয়। 

এ ছাড়া ভাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলামকে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হামিদের সভাপতিত্বে ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালমা আক্তারের সঞ্চালনায় কনফারেন্সে উপস্থিত ছিলেন—পুলিশ সুপার মো. শাহজাহান, সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড়, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আ. কাদের মিয়া, সাধারণ সম্পাদক মানিক কুমার মজুমদার প্রমুখ। 

ফরিদপুর আকবর আলী শেখ

সংশ্লিষ্ট সংবাদ: ফরিদপুর

২৩ ফেব্রুয়ারি ২০২৬
ফরিদপুরে সংসদ সদস্য হয়েই মানুষের দ্বারে দ্বারে বাবুল
২১ ফেব্রুয়ারি ২০২৬
ঋতু পরিবর্তনে ফরিদপুরে হাসপাতালে বাড়ছে শিশু রোগী
০৯ ফেব্রুয়ারি ২০২৬
ফরিদপুরের নির্বাচনি এলাকায় যাচ্ছে ব্যালট পেপার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কাউখালীতে চোলাই মদসহ যুবক আটক
  2. বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  3. অভয়ারণ্য ও পর্যটন স্পট হিসেবে গড়ে উঠছে ‘ঝোপখালী পাখির চর’
  4. ইসির ১১২ কর্মকর্তাকে একযোগে বদলি
  5. ‘মার্চ থেকে বন্ধ হচ্ছে ডোর-টু-ডোর ময়লা সংগ্রহে ভেন্ডরদের কার্যক্রম’
  6. সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x