Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ফারুক হোসেন, দিনাজপুর
১৫:৩০, ১০ এপ্রিল ২০২২
আপডেট: ১৫:৩১, ১০ এপ্রিল ২০২২
ফারুক হোসেন, দিনাজপুর
১৫:৩০, ১০ এপ্রিল ২০২২
আপডেট: ১৫:৩১, ১০ এপ্রিল ২০২২
আরও খবর
প্রধানমন্ত্রী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন : পানিসম্পদ মন্ত্রী
তেল পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা
আখতারুজ্জামান মিয়া হুইপ হওয়ায় খানসামায় আনন্দ মিছিল
শিগগিরই দিনাজপুরকে মাদকমুক্ত ঘোষণা করা হবে : জাহাঙ্গীর আলম
মাঠজুড়ে সূর্যমুখীর হাসি, রূপ নিয়েছে পর্যটন কেন্দ্রে

নীল আকাশে ‘সবুজের’ উড়োজাহাজ

ফারুক হোসেন, দিনাজপুর
১৫:৩০, ১০ এপ্রিল ২০২২
আপডেট: ১৫:৩১, ১০ এপ্রিল ২০২২
ফারুক হোসেন, দিনাজপুর
১৫:৩০, ১০ এপ্রিল ২০২২
আপডেট: ১৫:৩১, ১০ এপ্রিল ২০২২
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পলিশিবনগর গ্রামে নিজের তৈরি উড়োজাহাজ ওড়াচ্ছেন সবুজ সর্দার। ছবি : এনটিভি

সুবিশাল নীল আকাশ। সে আকাশে উড়ছে কর্কশিটে তৈরি উড়োজাহাজ। ছোট্ট তার ডানা। রয়েছে রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণের ব্যবস্থাও। সে রিমোটে নিয়ন্ত্রিত হয়েই উড়ে বেড়াচ্ছে এদিক-সেদিক। উড়োজাহাজটির উড়ে চলা উপভোগ করছেন গ্রামবাসী। উড়োজাহাজটি তৈরি করেছেন দিনাজপুরের এক যুবক—সবুজ সর্দার। এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে চলছে আলোচনা। অনেকেই দিচ্ছেন উৎসাহ।

সদ্য স্কুলের গণ্ডি পার হওয়া সবুজের বয়স ১৮ বছর। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পলিশিবনগর গ্রামে জন্ম।

আকাশে উড়োজাহাজ ওড়া দেখে সবুজের মনেও কৌতুহল জাগে। ইচ্ছে জাগে উড়োজাহাজ বানানোর। কিন্তু, গরিবের সংসারে জন্ম তাঁর। বাবা একরামুল সর্দার পেশায় ভ্যানচালক। মা শেফালী বেগম গৃহিনী। জমাতে থাকেন টিফিনের টাকা। পাশাপাশি মোবাইল রিপিয়ার করে রোজগারের টাকাও বাঁচাতে থাকেন। সঙ্গে চলে পড়ালেখাও। তারপর একদিন স্বপ্নে দাঁড়প্রান্তে পৌঁছান তিনি। বানিয়ে ফেলেন উড়োজাহাজ। এরই মধ্যে এসএসসি পাস করেছেন সবুজ ফুলবাড়ী কলেজিয়েট উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে।

সবুজ জানান, ছোটবেলা থেকেই পরিত্যক্ত খেলনা সামগ্রীর যন্ত্রাংশ দিয়ে নানা রকম ইলেকট্রনিকস যন্ত্রাংশ তৈরি করতেন তিনি। এবার বিমান তৈরিতে সময় লেগেছে ৪৫ দিন। খরচ খুব কম যে, তাও নয়। খরচ হয়েছে মোট ১২ হাজার টাকা। যদিও কর্কশিটে তৈরি হয়েছে মূল কাঠামো। সবুজের উড়োজাহাজটি ৩০ মিনিট উড়ে বেড়াতে সক্ষম।

নিজেদের গ্রামে এমন একটি উড়োজাহাজ উড়তে দেখে গ্রামবাসীরও কৌতুহলের শেষ নেই। গ্রামের বাসিন্দা ছাবেদা বেগম ও আতিকুর রহমান জানান, ছোটবেলা থেকেই মেধাবী সবুজ সংসারের অভাবের ঘোচাতে মোবাইল মেরামতের কাজ করতেন। মেকানিক্যাল বুদ্ধিতে তিনি সব সময় ছোটখাটো কিছু না কিছু করতেন। বর্তমানে তাঁর তৈরি উড়োজাহাজটি আকাশ উড়ছে। তাঁদের বিশ্বাস—আর্থিক সহযোগিতা পেলে আরও ভালো কিছু উপহার দিতে পারবেন তিনি।

ছেলের কর্মকাণ্ডে প্রথম দিকে বিরক্ত হলেও এখন আনন্দ পান সবুজের বাবা একরামুল সর্দার ও মা শেফালী বেগম। তাঁরা জানান, অভাবের সংসারে দরিদ্র বাবাকে আর্থিক সহযোগিতা করতে পাঠকপাড়া বাজারের একটি দোকানে মোবাইল মেরামতের কাজ করত সবুজ। টিফিনের ও রোজগারের টাকা জমিয়ে অনলাইন থেকে ইলেকট্রনিক্স যন্ত্রাংশ কিনে উড়োজাহাজটি বানিয়েছে সে।

সবুজের তৈরি উড়োজাহাজ আকাশে উড়ছে উল্লেখ করে তাঁরা বলেন, ‘সবুজ এখন সবার কাছে এখন অনুকরণীয়। বাবা-মা হিসেবে আমাদের গর্বের শেষ নেই।

সবুজ বলেন, ‘ছোট থেকেই উড়োজাহাজের প্রতি আগ্রহ কাজ করত। আমি চেষ্টা করতাম, পরিত্যক্ত জিনিসপত্র দিয়ে কিছু না কিছু তৈরি করার। বিভিন্ন যন্ত্রাংশ অনলাইনে অর্ডার দিয়ে উড়োজাহাজটি তৈরি করেছি। যা তৈরিতে সময় লেগেছে ৪৫ দিন। এতে মোট ব্যয় হয়েছে ১২ হাজার টাকা। এক বার চার্জ দিলে উড়োজাহাজটি ৩০ মিনিট পর্যন্ত উড়ত সক্ষম।’

সফলভাবে উড়োজাহাজটি তৈরির পর সবুজ এখন একটি ড্রোন বানাতে চান। কৃষিকাজে সহজে কীটনাশক প্রয়োগে ভূমিকা রাখতে পারে এমন ড্রোন তৈরি করে তিনি গ্রামীণ কৃষিতে ভূমিকা রাখতে চান। তবে এ প্রযুক্তি তৈরি বেশ ব্যয় সাপেক্ষ হওয়ায় সরকারি সহযোগিতা কামনা করেন তিনি।

সবুজের উড়োজাহাজ দেখে আনন্দ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজ উদ্দিন। সবুজের এমন সফলতার প্রশংসা করে তিনি জানান, সহযোগিতা পেলে সে বিজ্ঞানে বেশ ভূমিকা রাখবে। সবুজকে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে সার্বিক  সহযোগিতার আশ্বাস দেন তিনি।

দিনাজপুর
০১ মার্চ ২০২৬
সজিনা ফুলেই মধুর সাফল্য : বাণিজ্যিক উৎপাদনে তাক লাগালেন ৪ মৌখামারি
২৮ ফেব্রুয়ারি ২০২৬
দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘বউবাজারে’ ঈদের আমেজ
১৮ ফেব্রুয়ারি ২০২৬
বাতাসে ভাসছে লিচুর মুকুলের মিষ্টি ঘ্রাণ, বাম্পার ফলনের আশা
০৬ ফেব্রুয়ারি ২০২৬
তিন জেলায় তারেক রহমানের নির্বাচনি সমাবেশ শনিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬
হাবিপ্রবিতে স্নাতক ভর্তি : প্রথম মেধাতালিকা প্রকাশ আগামীকাল
২২ জানুয়ারি ২০২৬
সফল রঙিন ফুলকপি চাষি মতিয়ার
১৭ জানুয়ারি ২০২৬
দিনাজপুরে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, নিরাপত্তা জোরদার
১৬ জানুয়ারি ২০২৬
মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ, আদালতে মামলা
১৪ জানুয়ারি ২০২৬
ধানের বাম্পার ফলনেও লোকসানের শঙ্কায় চাষিরা
১০ জানুয়ারি ২০২৬
হিমালয়ের শৈত্যপ্রবাহে দিনাজপুরে বাড়ছে শীতের দাপট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুদকের মহাপরিচালক হলেন আলী হোসাইন
  2. জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে : নাহিদ ইসলাম
  3. হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকা
  4. জাকাত ব্যবস্থাপনা আরও কার্যকরের উপায় খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
  5. ফ্যামিলি কার্ডে নতুন স্বপ্ন, কাল উদ্বোধন
  6. পাট গুদামসহ ২১ দোকান পুড়ে ছাই,  আহত ৩ ফায়ার সার্ভিস কর্মী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x