Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৯:৩৫, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪০, ২২ জানুয়ারি ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৯:৩৫, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪০, ২২ জানুয়ারি ২০২৬
আরও খবর
পাহাড়ে কাজ করতে গিয়ে টেকনাফে ৬ কৃষক অপহৃত
পরীক্ষার হলে মেয়ে, বাইরে অপেক্ষারত বাবার মৃত্যু
বিদেশি সবজি স্কোয়াশ চাষে বাজিমাত
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ
হিলিতে সীমান্ত ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সফল রঙিন ফুলকপি চাষি মতিয়ার

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৯:৩৫, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪০, ২২ জানুয়ারি ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৯:৩৫, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪০, ২২ জানুয়ারি ২০২৬
নিজ ক্ষেতের রঙিন ফুলকপি হাতে দিনাজপুরের কৃষক মতিয়ার রহমান। ছবি : এনটিভি

দিনাজপুরের চিরিরবন্দরে রঙিন ফুলকপি চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক মতিয়ার রহমান। ব্যতিক্রমী এই সবজি চাষে তিনি পেয়েছেন বাম্পার ফলন ও ভালো বাজারমূল্য যা এলাকায় নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।

মতিয়ার রহমান উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের কাজিপাড়ার মৃত জরিপ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মৌসুমে নানান ধরনের সবজি চাষ করে আসছেন। চলতি মৌসুমে তিনি ফুলকপি, ব্রুকলি, স্কোয়াশ ও ওলকপির পাশাপাশি নতুন জাতের রঙিন ফুলকপি চাষ করেন। ফলন হয়েছে আশানুরূপ, আর তাতেই এসেছে সফলতা।

কৃষক মতিয়ার রহমান জানান, টেলিভিশনে রঙিন ফুলকপির ছবি দেখে প্রথম এটি চাষে আগ্রহ জন্মায়। কিন্তু প্রথম বছর দিনাজপুর, বীরগঞ্জ, সৈয়দপুর ও রংপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরেও রঙিন ফুলকপির বীজ বা চারা সংগ্রহ করতে পারেননি। পরে একপর্যায়ে সিনজেন্টা কোম্পানির এক প্রতিনিধি প্যাকেটবিহীন বেগুনি রঙের ‘ভেলেনটিনা’ ও কমলা রঙের ‘কেরটিনা’ জাতের রঙিন ফুলকপির বীজ সরবরাহ করেন। সেই বীজ থেকেই তিনি চারা তৈরি করে রঙিন ফুলকপি ও ব্রুকলির আবাদ শুরু করেন।

মতিয়ার রহমান আরও জানান, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। চলতি বছর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তিনি ৪০ শতক জমিতে বেগুনি, কমলা ও খয়েরি রঙের ফুলকপি ও ব্রুকলি এবং ১৫ শতক জমিতে স্কোয়াশ চাষ করেন। এতে তার মোট খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা।

চাষাবাদ প্রসঙ্গে মতিয়ার রহমান জানান, তিনি সম্পূর্ণ জৈব সার ব্যবহার করেছেন, কোনো ধরনের কীটনাশক বা রাসায়নিক সার প্রয়োগ করেননি। চারা রোপণের ৭০ থেকে ৭৫ দিনের মধ্যেই ফলন আসতে শুরু করে। বর্তমানে তিনি নিয়মিত বাজারে এসব রঙিন ফুলকপি বিক্রি করছেন।
বাজারে সাধারণ ফুলকপি যেখানে প্রতিকেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে রঙিন ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০ টাকা দরে। বাজারে নেওয়ার সঙ্গে সঙ্গেই এসব রঙিন কপি বিক্রি হয়ে যাচ্ছে।

ইতোমধ্যে খরচের পুরো টাকা উঠে গেছে জানিয়ে মতিয়ার রহমান বলেন, আরও অন্তত ৩০ হাজার টাকার ফুলকপি বিক্রি করতে পারব বলে আশা করছি।

মতিয়ারের এই সফলতায় আশপাশের অনেক কৃষক রঙিন ফুলকপি চাষে আগ্রহ দেখাচ্ছেন। নিয়মিত পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে যে ভালো ফলন সম্ভব—তা প্রমাণ করেছেন তিনি। প্রতিদিন কৃষকসহ নানা শ্রেণির মানুষ তার খেতে এসে রঙিন ফুলকপি দেখছেন, নিচ্ছেন চাষের পরামর্শ, কেউ কেউ তুলছেন ছবি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চিরিরবন্দর উপজেলায় ৩২০ শতক জমিতে ১৬টি স্কোয়াশ এবং ১৮০ শতক জমিতে ছয়টি রঙিন ফুলকপির প্রদর্শনী স্থাপন করা হয়েছে। রঙিন ফুলকপি চাষ করেছেন অমরপুর ইউনিয়নের ছোট হাশিমপুর গ্রামের পুলক রায়, আউলিয়াপুকুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ভবতোষ রায়, ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামের জুলেখা খাতুন ও তেঁতুলিয়া ইউনিয়নের সিংগানগর গ্রামের চিত্ররঞ্জন।

এ ছাড়া স্কোয়াশ চাষ করেছেন সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের রেজাউল হক, ফতেজংপুর ইউনিয়নের মহসিন আলী ও নাছিমা বেগমসহ বিভিন্ন ইউনিয়নের মোট আটজন কৃষক।

নশরতপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. খাদেমুল ইসলাম বলেন, রঙিন ফুলকপি একটি পুষ্টিগুণসমৃদ্ধ সবজি। সাধারণ ফুলকপির তুলনায় এতে ২৫ শতাংশের বেশি ক্যারোটিন রয়েছে, যা ত্বক ও চোখের জন্য উপকারী। স্বাদেও এটি ভালো এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা জানান, দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্কোয়াশ, রঙিন ফুলকপিসহ বিভিন্ন উচ্চমূল্যের সবজির প্রদর্শনী স্থাপন করা হয়েছে। রঙিন ফুলকপিতে সাদা ফুলকপির তুলনায় পুষ্টিগুণ ও বাজারমূল্য দুটোই বেশি। নতুন এই সবজিগুলো ভোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এসব আবাদ সম্প্রসারিত হলে কৃষকরা নিঃসন্দেহে আরও লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

দিনাজপুর ফুলকপি কৃষক

সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

১৭ জানুয়ারি ২০২৬
দিনাজপুরে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, নিরাপত্তা জোরদার
১৬ জানুয়ারি ২০২৬
মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ, আদালতে মামলা
১৪ জানুয়ারি ২০২৬
ধানের বাম্পার ফলনেও লোকসানের শঙ্কায় চাষিরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দরকার পড়লে নির্বাচনের আগেই আন্দোলন : মির্জা আব্বাস
  2. আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : জামায়াত আমির
  3. দেশে পৌঁছেছে ১ লাখ ৪৫ হাজার পোস্টাল ব্যালট
  4. নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫
  5. শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৯ বিএনপি নেতা বহিষ্কার
  6. নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত ২

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x