Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:৫০, ০৩ মার্চ ২০২১
আপডেট: ১৯:৫৭, ০৩ মার্চ ২০২১
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:৫০, ০৩ মার্চ ২০২১
আপডেট: ১৯:৫৭, ০৩ মার্চ ২০২১
আরও খবর
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের অগ্রযাত্রাকে বেগবান করে : তথ্য প্রতিমন্ত্রী
প্রবাসীদের মেধা কাজে লাগিয়ে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ : ববি হাজ্জাজ
নারী ও শিশু অধিকার সুরক্ষায় আইনের যথাযথ প্রয়োগ জরুরি : সমাজকল্যাণমন্ত্রী
এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী
সংবাদ সম্মেলনে দাবি

নাটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন দশম-একাদশ শতকের

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:৫০, ০৩ মার্চ ২০২১
আপডেট: ১৯:৫৭, ০৩ মার্চ ২০২১
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:৫০, ০৩ মার্চ ২০২১
আপডেট: ১৯:৫৭, ০৩ মার্চ ২০২১
মুন্সীগঞ্জের নাটেশ্বর প্রত্নস্থানে ছিল দশম-একাদশ শতকে একটি বৃহৎ এবং সমৃদ্ধ স্তূপ কমপ্লেক্স, যা বাংলাদেশে প্রথম। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জে রঘুরামপুর ও নাটেশ্বর প্রতাত্ত্বিক খননকাজ পরিদর্শন ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার রঘুরামপুর ও টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বরে পাঁচ মাসব্যাপী খননে যেসব প্রত্নবস্তু মিলেছে, সেসব ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। প্রায় ১০ একর ঢিবিতে খননকাজ চলছে।

পরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নাটেশ্বর দেউলে দ্বিতীয় স্তরে এর আগে এবং এবার যে আবিষ্কার হলো, তা পরিষ্কারভাবে ঘোষণা করে যে, নাটেশ্বর প্রত্নস্থানে ছিল দশম-একাদশ শতকে একটি বৃহৎ এবং সমৃদ্ধ স্তূপ কমপ্লেক্স, যা বাংলাদেশে প্রথম। বিগত বছরের আবিষ্কার যেমন বৃহৎ আকারের নান্দনিক কেন্দ্রীয় অষ্টকোণাকৃতির স্তূপ। এর চারপাশে চারটি স্তূপ হলঘর। প্রতীকী স্থাপত্যগুলোর সঙ্গে যুক্ত হয়েছে দুটি বৃহৎ আকারের অষ্টকোণাকৃতির স্তূপ, স্মারক কুঠুরি, সুরক্ষা প্রাচীরের অংশ, নকশাকৃত ইট।

অষ্টকোণাকৃতির স্তূপের কেন্দ্রে বিশেষ ধরনের স্থাপত্য 'স্মারক কুঠুরি' একটি দুষ্প্রাপ্য ও তাৎপর্যপূর্ণ আবিষ্কার। যেখানে গৌতম বুদ্ধ বা তাঁর গুরুত্বপূর্ণ শিষ্যের দেহভস্ম, ব্যবহৃত জিনিস রাখা হতো। এর উপরের অংশ গোলাকার ও নিচের অংশ চতুষ্কোণাকৃতি। বাংলাদেশে এ আবিষ্কার প্রথম। স্মারক কুঠুরির গোলাকার অংশ বৌদ্ধ ধর্মের দর্শনের সৃষ্টিতত্ত্ব 'শূন্যবাদ'-এর প্রতীকী রূপ। এ ছাড়া স্তূপের ভেতরের অন্তস্তলটি নির্মিত হয়েছিল স্পোকযুক্ত গাড়ির চাকার আদলে। গোল চাকাই শূন্যের প্রতিরূপ এবং চাকা গতির প্রতীক। উলম্ব ইটের বিন্যাসকে চাকার স্পোকের সঙ্গে তুলনা করা হয়। স্পোককে কল্পনা করা হয় সূর্যের রশ্মির সঙ্গে। এর আগে ইট নির্মিত সুরক্ষা প্রাচীরের অংশবিশেষ পাওয়া গেলেও বিস্তৃতি বুঝা যায়নি। সুরক্ষা প্রাচীরটি স্তূপ কমপ্লেক্সজুড়েই ছিল। এবারের আবিষ্কারে তা অনেকটা পরিষ্কার হয়েছে। পুরো বসতিজুড়ে সুরক্ষা প্রাচীরও বাংলাদেশে এই প্রথম।

এর আগে খননে নকশা আকৃতির ইটের ভাঙা টুকরো পাওয়া গেলেও স্থাপত্যের সঠিক অবস্থানে ইটের নকশা পাওয়া যায়নি। এবার সুরক্ষা প্রাচীরের বহিঃস্থ দেয়ালে একটি হলেও ইটের পূর্ণাঙ্গ নকশা সঠিক অবস্থানে আবিষ্কৃত হয়েছে। খননকালে হতাশার জায়গা ছিল নাটেশ্বরে পোড়ামাটির ফলক না আবিষ্কৃত হওয়া। কিন্তু নকশাকৃত ইটের ব্যবহার বুঝতে পেরে রহস্যটি উন্মোচিত হলো। অতীশের জন্মভূমিতে স্তূপ কমপ্লেক্সের দেয়াল অলংকরণের ক্ষেত্রে পোড়ামাটির ফলকের পরিবর্তে নকশাকৃত ইট ব্যবহৃত হয়েছে, যা গবেষকদের নতুন করে ভাবতে সহায়তা করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন, বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা কর্মসূচির 'কর্মসূচি পরিচালক' ড. নূহ-উল-আলম লেনিন, গবেষণা পরিচালক ড. সুফি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সর্বাধিক পঠিত
  1. রাউজানে যুবদলনেতাকে গুলি করে হত্যা
  2. মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে
  3. চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর : দুই পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ১
  4. ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির
  5. এবার বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি : তারেক রহমান
  6. মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x