Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২৩:২৫, ০১ মার্চ ২০২১
আপডেট: ২৩:২৮, ০১ মার্চ ২০২১
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২৩:২৫, ০১ মার্চ ২০২১
আপডেট: ২৩:২৮, ০১ মার্চ ২০২১
আরও খবর
মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের বিশেষ সতর্কতা জারি
আজও বেড়েছে যমুনার পানি, প্লাবিত হচ্ছে চরাঞ্চল
দেশে সব ক্ষেত্রেই দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে
কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই কোনো এইচএসসি পরীক্ষার্থী

দেশি শোল মাছ চাষে সফল জাকির

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২৩:২৫, ০১ মার্চ ২০২১
আপডেট: ২৩:২৮, ০১ মার্চ ২০২১
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২৩:২৫, ০১ মার্চ ২০২১
আপডেট: ২৩:২৮, ০১ মার্চ ২০২১
নিজের পুকুরে চাষকৃত শোল মাছ দেখাচ্ছেন সাতক্ষীরার জাকির হোসেন। ছবি : এনটিভি

পতিত জমির পুকুর থেকে হাজার কেজি শোল মাছ তুলে তাক লাগিয়ে দিয়েছেন সাতক্ষীরার জাকির হোসেন। আজ সোমবার সকালে জাকির তাঁর পুকুর থেকে এই মাছগুলো তোলেন। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মাত্র পাঁচ শতক জমির একটি অব্যবহৃত পুকুর বন্দোবস্ত নিয়েছিলেন জাকির হোসেন। সেখানে দেশি জাতের শোল মাছের পোনা ছেড়ে এক বছরের মাথায় তিনি পেয়েছেন এক টন মাছ। যার বাজারমূল্য প্রতি কেজি ৫০০ টাকা হিসাবে পাঁচ লাখ টাকা।

জাকির বলেন, ‘১৯৯৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ শেষ করেন তিনি। এরপর চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থানের পথ খুঁজে নেন। বৃষ্টির পানিতে তাঁর এলাকা ডুবে যাওয়ায় জাকির একদিন খুঁজে পান এক জোড়া দেশি শোল মাছ। এই শোল জোড়া থেকে তিনি এ জাতের মাছ চাষে উদ্যোগী হয়ে ওঠেন। এখন তাঁর পাঁচটি পুকুরে চলছে শোল মাছের চাষ। পুরান সাতক্ষীরার এই পতিত জমির পুকুরটি বার্ষিক মাত্র দেড় হাজার টাকায় বন্দোবস্ত নিয়ে সেখানে চাষ করেন শোল মাছের। মাত্র এক

বছরের মাথায় এই শোল প্রতিটি ৮০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত হয়েছে বলে জানান জাকির।

মাছচাষি জাকির হোসেন জানান, তাঁর পুকুরে কোনো ধরনের রাসায়নিক পদার্থ এমনকি কীটনাশকও প্রয়োগ করা হয় না। সম্পূর্ণ জৈব সারের ওপর ভিত্তি করে তিনি এই মাছ চাষ করেছেন। কোনো রাসায়নিক খাদ্য, বিশেষ করে পোলট্রি ফিড ব্যবহার করেননি। মাছের খাদ্য হিসেবে ছোট জাতের মাছ ব্যবহার করে এই শোল বড় করে তুলেছেন জাকির হোসেন।

বাংলাদেশের মাটি, পানি ও প্রকৃতি মাছ চাষের অনুকূল উল্লেখ করে জাকির হোসেন বলেন, ‘চাকরি না পেয়ে হতাশ না হয়ে দেশের যুব সমাজ এ ধরনের উদ্যোগে এগিয়ে আসতে পারে। এর ফলে আমাদের হারিয়ে যাওয়া নানা জাতের দেশি মাছ পুনরায় বাঙালির  পাতে উঠবে। বিদেশি প্রযুক্তি নির্ভর হয়ে হাইব্রিড জাতের মাছ উৎপাদনের প্রয়োজন পড়বে না।’

জাকিরের এই আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের প্রশংসা করে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘জাকির হোসেন আশাব্যঞ্জক কাজ করে অনুপ্রেরণা যুগিয়েছেন। আত্মকর্মসংস্থানের পথ দেখিয়েছেন।’

জাকিরের পুকুরে জাল দিয়ে মাছ তোলা হচ্ছে। ছবি : এনটিভি

শিক্ষা শেষে অথবা শিক্ষাকালীন চাকরির পেছনে না ছুটে জাকিরের দেখানো পথ বেয়ে এগুনের জন্য দেশের যুবসমাজকে পরামর্শ দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক আরও বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশকে প্রধানমন্ত্রীর স্বপ্নের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ অর্জন করতে হলে জাকিরের মতো অন্যদেরও এগিয়ে আসতে হবে। জাকিরের পথ অনুসরণ করলে আমরা যেমন আমাদের মাছের চাহিদা পূরণ করতে পারব, তেমনি এর ফলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। সমাজ থেকে বেকারত্ব বহুলাংশের দূর হবে।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. মসিউর রহমান বলেন, ‘জাকির হোসেনের শোল মাছ চাষে মৎস্য বিভাগ সহযোগিতা করেছে। তাঁর শোল মাছ উৎপাদন আরও সম্প্রসারিত করতে সহায়তা দেওয়া হবে। তাঁর দেখাদেখি অন্যদেরও এগিয়ে আসা দরকার।’

সংশ্লিষ্ট সংবাদ: মাছচাষ

০৫ এপ্রিল ২০২১
কয়লাখনির জলাশয়ের মাছ শিকারের অভিযোগ
সর্বাধিক পঠিত
  1. ই-জিপি আরও ব্যবহারবান্ধব ও অংশীজনমুখী করতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী
  2. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. রিজার্ভ চুরি : আতিউরসহ ৬৪ জনের বিরুদ্ধে সিআইডির খসড়া চার্জশিট
  4. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. খুলনায় গৃহপরিচারিকা নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার
  6. হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে নিহত ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x