Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ফারুক হোসেন, দিনাজপুর
২২:৪০, ০৮ জুলাই ২০২১
আপডেট: ২২:৪৫, ০৮ জুলাই ২০২১
ফারুক হোসেন, দিনাজপুর
২২:৪০, ০৮ জুলাই ২০২১
আপডেট: ২২:৪৫, ০৮ জুলাই ২০২১
আরও খবর
ভ্রমণ ভিসায় যে বিধিনিষেধের কথা জানাল মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রে বিক্ষোভ : আইসিই এজেন্টদের যে বিধিনিষেধ মানতে হবে
ইসরায়েলি হামলা-বিধিনিষেধে রেকর্ড পতনে ফিলিস্তিনের অর্থনীতি
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা জোরদার
গাজায় মানবিক সহায়তা প্রবেশে নতুন বিধিনিষেধ ইসরায়েলের

দিনাজপুরে দীর্ঘ হচ্ছে করোনায় মৃতদের লাশের মিছিল

ফারুক হোসেন, দিনাজপুর
২২:৪০, ০৮ জুলাই ২০২১
আপডেট: ২২:৪৫, ০৮ জুলাই ২০২১
ফারুক হোসেন, দিনাজপুর
২২:৪০, ০৮ জুলাই ২০২১
আপডেট: ২২:৪৫, ০৮ জুলাই ২০২১

দিনাজপুরে লাশের মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে লাশের মিছিলে যোগ দিচ্ছে কেউ না কেউ। করোনা ও উপসর্গ নিয়ে গত আটদিনে ৪৫ জনের মৃত্যু  হয়েছে। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের। আর করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ২৯ জন।

এদিকে, গত আট দিনে করোনায় আক্রান্ত হয়েছে এক হাজার ১৮০ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে এবং নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ২২৬ জন।

আজ বৃহস্পতিবার দিনাজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত জুন মাসের ৩০ দিনে মারা যায় ৪৩ জন। অথচ জুলাই মাসের প্রথম আটদিনেই ৪৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দিনাজপুরের বিরল উপজেলায় করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে বিভিন্ন স্থানে আরও তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২২৬ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৫ জন আক্রান্ত হয়েছে পার্বতীপুর উপজেলায়। আর সবচেয়ে কম চারজন আক্রান্ত হয়েছে বিরামপুর উপজেলায়। আর ১৩ উপজেলার মধ্যে ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলায় একজনও আক্রান্ত হয়নি।

এদিকে, মৃত্যুর মিছিল ক্রমাগত বাড়লেও জনসাধারণের মধ্যে সরকারি বিধিনিষেধ মানার কোনো প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে না। আজ পুরো দিনাজপুরের চিত্র ছিল একেবারে স্বাভাবিক। দিনাজপুরে যে বিধিনিষেধ চলমান, তা সকালের চিত্র দেখে বোঝার উপায় ছিল না। এ বেগতিক পরিস্থিতি দেখে দুপুরের পর সেনা সদস্যদের কয়েকটি গাড়ি শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে লোকজনকে বাড়িতে পাঠানোর চেষ্টা করে। ফলে শহর ধীরে ধীরে কিছুটা ফাঁকা হয়। দীর্ঘ সময় সেনা সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে মানুষকে বাড়িতে যাওয়ার অনুরোধ করেন। কাউকে শক্তভাবে আবার কাউকে শান্তভাবে বুঝিয়ে তারা বাড়িতে ফেরান। সেনা সদস্যদের এ উদ্যোগ উপস্থিত মানুষের প্রশংসা কুড়ায়।

অনেকেই মনে করে, এভাবে প্রতিদিন সকালে শহরের স্টেশন রোড, বাহাদুর বাজার, লিলিমোড়, মডার্ন মোড়, নিমতলা, মুন্সীপাড়া, সুইহারী, রামনগর মোড়, নিউটাউন বাজারসহ কয়েকটি পয়েন্টে অবস্থান নিলে সরকারঘোষিত বিধিনিষেধ বাস্তবায়ন সফল করা সম্ভব হবে। তবে কিছুটা সময় নিয়ে অবস্থান না করলে চোর-পুলিশ খেলার মতো অবস্থা হবে। সেনা সদস্যদের উপস্থিতিতে সবাই লুকাবে, আর চলে গেলেই সবাই বেরিয়ে পড়বে। এমনটাই মনে করছে লিলিমোড়, বাহাদুর বাজার এলাকার একাধিক ব্যবসায়ী ও চাকরিজীবী।

পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে গেলেও কেন মানুষ সচেতন হচ্ছে না?

এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. শাহ মো. এজাজ-উল-হক বলেন, ‘আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষকে সচেতন করার জন্য সব ধরনের পদ্ধতি প্রয়োগ করছি। তবে দিনাজপুরের পরিস্থিতি ভালো না। এ অবস্থায় মানুষের সচেতনতা ছাড়া মুক্তির কোনো পথ নেই।’

লকডাউন বিধিনিষেধ
২৭ জুলাই ২০২৫
করোনায় আরও ১ জন আক্রান্ত
২৬ জুলাই ২০২৫
করোনায় আরও ১ জন আক্রান্ত
২৩ জুলাই ২০২৫
২৪ ঘণ্টায় দুজনের করোনা শনাক্ত
২১ জুলাই ২০২৫
খুলনায় করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু
১৩ জুলাই ২০২৫
দেশে করোনায় আরও একজনের মৃত্যু
১১ জুলাই ২০২৫
করোনায় আরও ৩ জন আক্রান্ত
০৮ জুলাই ২০২৫
করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮
০৭ জুলাই ২০২৫
করোনায় আরও ১১ জন আক্রান্ত
০৬ জুলাই ২০২৫
দেশে আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত
০৫ জুলাই ২০২৫
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
  2. সৌদিতে দুর্ঘটনায় মা-বাবা-বোন হারানো ফাইজা এখন বাড়িতে
  3. পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  4. চাকরি, ড্রাইভিং লাইসেন্স পেতে বা বিদেশ যেতেও ডোপ টেস্ট বাধ্যতামূলক
  5. যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের ছাড় দেওয়া হবে না : চিফ প্রসিকিউটর আমিনুল
  6. ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির প্রশাসক শওকত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x