ভ্রমণ ভিসায় যে বিধিনিষেধের কথা জানাল মার্কিন দূতাবাস
ভিজিটর ভিসা বা ভ্রমণ ভিসার ক্ষেত্রে নতুন বিধিনিষেধের কথা জানিয়েছে বাংলাদেশের মার্কিন দূতাবাস।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসাধারীরা সীমিত কিছু ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে পারলেও তারা যুক্তরাষ্ট্রে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না কিংবা কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন না।
মার্কিন দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ভিজিটর ভিসায় বা ভ্রমণ ভিসায় বৈধ কার্যক্রমের মধ্যে রয়েছে সম্মেলন বা বৈঠকে অংশগ্রহণ, চুক্তি বা ব্যবসায়িক আলোচনা করা ইত্যাদি।
তবে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো মার্কিন নিয়োগকর্তার অধীনে কাজ করা বা অর্থ গ্রহণ করা এ ধরনের ভিসার আওতায় সম্পূর্ণ নিষিদ্ধ বলে স্পষ্ট করেছে মার্কিন দূতাবাস।
এর আগে, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নামও যুক্ত করা হয়। ফলে এখন যুক্তরাষ্ট্রে প্রবেশে ব্যবসায়ী বা পর্যটক হিসাবে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদেরকেও মোটা অংকের বাড়তি জামানত দিতে হচ্ছে। যার পরিমাণ পাঁচ থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক