Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
কে এম সবুজ, ঝালকাঠি
২২:২৫, ২০ এপ্রিল ২০২২
আপডেট: ২২:২৬, ২০ এপ্রিল ২০২২
কে এম সবুজ, ঝালকাঠি
২২:২৫, ২০ এপ্রিল ২০২২
আপডেট: ২২:২৬, ২০ এপ্রিল ২০২২
আরও খবর
মাদকসেবীদের আড্ডায় বাধার জেরে ২০০ কলাগাছ কর্তন
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
ভোট দেওয়ার অপরাধে তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে ‘আমরা বিএনপি পরিবার’
সাবেক কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা
অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে নারী আটক

ঝালকাঠিতে স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে নিহত ১

কে এম সবুজ, ঝালকাঠি
২২:২৫, ২০ এপ্রিল ২০২২
আপডেট: ২২:২৬, ২০ এপ্রিল ২০২২
কে এম সবুজ, ঝালকাঠি
২২:২৫, ২০ এপ্রিল ২০২২
আপডেট: ২২:২৬, ২০ এপ্রিল ২০২২
ঝালকাঠিতে স্কুলের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে নবনির্বাচিত অভিভাবক সদস্য নিহত হন। ছবি : এনটিভি

ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের বেশাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে নবনির্বাচিত এক অভিভাবক সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বেশাইনখান গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নিরু হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

নিহত মো. শাহ আলম হাওলাদার স্কুলটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে গত সোমবার ভোটে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন। তাঁর বাড়ি একই ইউনিয়নের সিংহপুর গ্রামে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, গত সোমবার বেশাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে সর্বোচ্চ ভোটে মো. শাহ আলম হাওলাদার নির্বাচিত হন। এতে ক্ষিপ্ত হন তাঁর প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী ইউপি সদস্য নিরু হাওলাদার। জয়ের পরদিন মঙ্গলবার রাতে গ্রামের বাড়ির কাছে একটি চায়ের দোকানে শাহ আলম ও তাঁর ছেলে রাকিব হাওলাদারের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বাবা ও ছেলে দুজনই আহত হয়। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক নবনির্বাচিত অভিভাবক সদস্য শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রাকিব অভিযোগ করে বলেন, ‘প্রতিবেশি কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের সদস্য নিরু হাওলাদার, মামুন ও হিরু নির্বাচনের কয়েকদিন আগে থেকেই আমাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে। পরে নির্বাচনে হেরে পরদিন সন্ধ্যায় বাড়ির কাছে মহড়াও দেয়। রাতে নিরু, মামুন ও হিরুর নির্দেশে একই এলাকার ফয়সাল, রাসেল ও রানাসহ আরও কয়েকজন তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় তাদের ওপর হামালা চালায়।’

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের পরে জানা যাবে কী কারণে শাহ আলমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য নিরু হাওলাদারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

অপরাধ
০১ জানুয়ারি ২০২২
ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০
২২ ডিসেম্বর ২০২১
আশুলিয়ায় দুর্বৃত্তদের কোপে কলেজছাত্র আহত
১৮ ডিসেম্বর ২০২১
বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে পল্লি চিকিৎসক আহত
১০ ডিসেম্বর ২০২১
বাগেরহাটে মারধর করে সুই খাওয়ানোর অভিযোগ
০৫ ডিসেম্বর ২০২১
নাটোরে পৌর কাউন্সিলরকে কুপিয়েছে দুর্বৃত্তরা
০৪ ডিসেম্বর ২০২১
বাড়ির রাস্তায় মাটি ভরাটে চাচার বাধা ও মারধর, হাসপাতালে ভ্যানচালকের মৃত্যু
০১ ডিসেম্বর ২০২১
মহাদেবপুরে অস্ত্র-গুলিসহ যুবক আটক
২৭ নভেম্বর ২০২১
ছাদে নিয়ে গেলেন স্বামী, গলায় জখম নিয়ে দৌড়ে নামলেন স্ত্রী
২৫ নভেম্বর ২০২১
কুষ্টিয়ায় দুই চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৬
২৪ নভেম্বর ২০২১
কুমিল্লায় কাউন্সিলর সোহেল হত্যায় মামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  2. র‌্যাবের অভিযানে ৫ মণ গাঁজা জব্দ
  3. বরিশালের ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে আবেদন
  4. চার আসনে ভোট কারচুপির অভিযোগ, নির্বাচনি সরঞ্জাম ইসির হেফাজতে রাখার নির্দেশ
  5. জাতীয় ভোটার দিবসের কর্মসূচি স্থগিত করল ইসি
  6. উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি : আমির হামজা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x