Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৩:১৫, ২৮ মে ২০২২
আপডেট: ১৩:১৮, ২৮ মে ২০২২
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৩:১৫, ২৮ মে ২০২২
আপডেট: ১৩:১৮, ২৮ মে ২০২২
আরও খবর
শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ জানাল তদন্ত কমিটি
শাহজালালে আগুনে ৩৫ কোটি টাকার প্রযুক্তিপণ্য পুড়েছে
শাহজালালের অগ্নিকাণ্ড তদন্তে চীন-তুরস্কসহ ৪ দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ

জুনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হচ্ছে ই-গেট

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৩:১৫, ২৮ মে ২০২২
আপডেট: ১৩:১৮, ২৮ মে ২০২২
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৩:১৫, ২৮ মে ২০২২
আপডেট: ১৩:১৮, ২৮ মে ২০২২
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

উদ্‌বোধনের প্রায় ১১ মাসেও চালু হয়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট কার্যক্রম। তবে, আগামী জুনের মধ্যে ই-পাসপোর্টধারী যাত্রীরা আধুনিক এ সেবা পাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

২০২১ সালের ৩০ জুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট উদ্‌বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তখন বলা হয়েছিল—এত দিন ইমিগ্রেশন পুলিশ ম্যানুয়ালি যে কাজ করতো, সেটি এখন ই-গেটের মাধ্যমে সম্পন্ন হবে।

কিন্তু, উদ্‌বোধনের প্রায় এক বছরেও এত দিন ই-গেট ব্যবহারের উপযোগী ছিল না। তাই ই-পাসপোর্টধারী যাত্রীরা কোনো সুফল পাচ্ছিল না। অবশেষে আগামী জুন মাসের মধ্যেই ই-গেট চালু হচ্ছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে ই-গেট ব্যবহার করা যাবে জুন মাসের মধ্যে। এ বিষয়ে আমাদের কাজ প্রায় শেষ দিকে।’

আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান, অন্যান্য উন্নত দেশের মতো বাংলাদেশে ই-পাসপোর্টধারী যাত্রীদের জন্য ই-গেট চালু হতে যাচ্ছে। ই-গেট চালু হলে ইমিগ্রেশনে যাত্রী খুব সহজে কম সময়ে ইমিগ্রেশন কাজ শেষ করতে পারবেন।

কিন্তু, ই-গেট ব্যবহার বা চালু করতে এত সময় লাগছে কেন, জানতে চাইলে আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, ‘দেখুন ই-পাসপোর্টের সব তথ্য ই-গেটে সফটওয়্যারে অটোমেটিক সব ডেটা দেখাবে। সেজন্য এ কাজটি যে কোম্পানি করছে, একটু সময় লাগছে। এখন কাজ শেষ পর্যায়ে। আমরা আগামী জুন মাসের মধ্য চালু করতে পারব।’

ই-গেটের সুবিধা নিয়ে আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, ‘ই-গেট চালু হলে যাত্রী নিজে নিজেই ইমিগ্রেশন করতে পারবে, কোনো ধরনের হয়রানি হবে না, সময় বাঁচবে, দ্রুত সময়ে ইমিগ্রেশন শেষ করতে পারবে।’

অতিরিক্ত সচিব বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন ছাড়াও পর্যায়ক্রমে দেশের সকল বর্ডারে ই-গেট চালু করা হবে। অন্যান্য বর্ডারের ই-গেট চালু বিষয়ে আমরা অনেক দূর কাজ এগিয়ে ফেলছি। ঢাকায় চালুর পর বাকি সবগুলো বর্ডারেও খুব দ্রুত সময়ের মধ্যেই স্থাপন ও চালু করা হবে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে ই-গেট স্থাপন করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ভিআইপি)। ই- গেট থাকলেও ই-গেটের সক্ষমতা এখনও চালু করতে পারেনি বলে ই-পাসপোর্টধারীদের ইমিগ্রেশন হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে। তাতে ইমিগ্রেশনে পাসপোর্টধারীদের লম্বা লাইন হয়। সময় বেশি লাগে এবং যাত্রী হয়রানির অভিযোগও পাওয়া যায়।

ই-গেটের সঙ্গে পাসপোর্ট সার্ভারের সংযোগ এখনও তৈরি করতে না পারায় ইমিগ্রেশন পুলিশ ম্যানুয়াল পদ্ধতিতে আগের মতো ইমিগ্রেশন করছে। ই-গেট চালু হলে স্বয়ংক্রিয়ভাবে পাসপোর্টধারীকে শনাক্ত করা যাবে।

স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে জানা যায়, ই-পাসপোর্টে মাইক্রোপ্রসেসর চিপ ও অ্যান্টেনা বসানো হয়েছে। যার ফলে ই-পাসপোর্টধারী

ব্যক্তির যাবতীয় তথ্য পাসপোর্টের মুদ্রিত ও চিপের মধ্যে সংরক্ষিত থাকে। ই-গেট পাসপোর্ট স্ক্যান করার পর ই-গেটের সঙ্গে সংযুক্ত ক্যামেরা যাত্রীকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট ইমিগ্রেশন জানায়, কারিগরি কিছু জটিলতা এখনও দূর হয়নি। এ কারণেই ই-গেট ব্যবহার করে ইমিগ্রেশন করা যাচ্ছে না। এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরকে জানানো হয়েছে। তারা এটি সমাধান করলে ই-গেট ব্যবহার সম্ভব হবে।

গত ২০১৮ সালে ২১ জুন ই-পাসপোর্ট প্রবর্তন ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রকল্প অনুমোদন পায়। সে বছরেই ১৯ জুলাই জার্মানির ডেরিভোস জিএমবিএইচ-এর সঙ্গে প্রকল্পটি বাস্তবায়নের চুক্তি হয়। এ সংস্থার মাধ্যমেই ই-পাসপোর্ট ও ই-গেট স্থাপন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ২২ জানুয়ারি ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থা উদ্‌বোধন করেন ।

২০২১ সালের ৩০ জুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে ই-গেট উদ্‌বোধনের পর ক্রমান্বয়ে দেশের সব বর্ডারে ই-গেট চালু করার কথা বলা হয়। 

ই-গেট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
২১ অক্টোবর ২০২৫
ওষুধ উৎপাদনে অনিশ্চয়তা, ক্ষতি ৪ হাজার কোটি টাকা : বাপি
২০ অক্টোবর ২০২৫
পাশের দেশ চায় বাংলাদেশের পোশাকের বাজার কমে যাক : শওকত আজিজ
২০ অক্টোবর ২০২৫
‘শাহজালালের আগুনে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়েছে’ 
২০ অক্টোবর ২০২৫
কার্গো ভিলেজের আগুন নিয়ে যা বললেন কর্মচারীরা
১৯ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ৬ দিন পরই শাহজালালে অগ্নিকাণ্ড
১৯ অক্টোবর ২০২৫
‘শাহজালালের কার্গো ভিলেজ সচল করতে ৩০ দিন লাগবে’
১৯ অক্টোবর ২০২৫
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ২৫ আনসার সদস্য আহত
১৮ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক গণমাধ্যমে শাহজালাল বিমানবন্দরে আগুনের খবর 
১৮ অক্টোবর ২০২৫
অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেবে সরকার
১৮ অক্টোবর ২০২৫
শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  2. র‌্যাবের অভিযানে ৫ মণ গাঁজা জব্দ
  3. বরিশালের ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে আবেদন
  4. চার আসনে ভোট কারচুপির অভিযোগ, নির্বাচনি সরঞ্জাম ইসির হেফাজতে রাখার নির্দেশ
  5. জাতীয় ভোটার দিবসের কর্মসূচি স্থগিত করল ইসি
  6. উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি : আমির হামজা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x