Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৮:৪০, ১৭ মার্চ ২০২১
আপডেট: ১৮:৪৪, ১৭ মার্চ ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৮:৪০, ১৭ মার্চ ২০২১
আপডেট: ১৮:৪৪, ১৭ মার্চ ২০২১
আরও খবর
ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার তিন ছাত্রলীগ কর্মী কারাগারে
ছাত্রলীগের ৫ কর্মী কারাগারে
নিষিদ্ধ ছাত্রলীগের রাজবাড়ী জেলা সভাপতি বিমানবন্দরে গ্রেপ্তার
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭
হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীর গ্রামের বাড়ি বাউফলে

জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৮:৪০, ১৭ মার্চ ২০২১
আপডেট: ১৮:৪৪, ১৭ মার্চ ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৮:৪০, ১৭ মার্চ ২০২১
আপডেট: ১৮:৪৪, ১৭ মার্চ ২০২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশ ছাত্রলীগ। ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রাজধানী ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ধানমণ্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা। এরপর শ্রদ্ধা জানিয়ে তাঁরা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এ দুটি নাম এক ও অবিচ্ছেদ্য। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ বাঙালির অবদানের পাশাপাশি তাঁর জন্মের তিথিও চিরজাগরূক থাকবে বাঙালির প্রাণের স্পন্দনে। তিনি ধ্রুবতারার মতো আমাদের শক্তি ও সাহসের উৎস হয়ে থাকবেন।’

ছাত্রলীগের সভাপতি আরো বলেন, ‘জাতির পিতার শুভ জন্মদিনের এই শুভক্ষণে বলতে চাই, মুজিববর্ষ এবং বিজয়ের সুবর্ণজয়ন্তীর শুভক্ষণে জাতির পিতার স্বপ্নপূরণের লক্ষ্যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী কাজ করে যাব। মুজিববর্ষে আমাদের অঙ্গীকার, বাংলাদেশ থেকে সব অপরাজনীতি ও সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল করা। জাতির পিতা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেটা বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।’

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘জাতির পিতার শুভ জন্মদিনে সমগ্র জাতির সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ পরিবার আজ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞচিত্তে তাঁকে স্মরণ করছে। বঙ্গবন্ধু এক আদর্শের নাম। যে আদর্শের মৃত্যু নেই, তিনি মৃত্যুঞ্জয়ী। বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম। যত দিন বাংলাদেশ, বাংলা ভাষা ও বাঙালি জাতি থাকবে, তত দিন মুজিব আদর্শে শাণিত থাকবে বাংলার আকাশ-বাতাস জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চিরপ্রবহমান থাকবে।’

লেখক ভট্টাচার্য আরও বলেন, ‘মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী শিক্ষা, শান্তি ও প্রগতির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে মুজিব আদর্শের প্রেরণায় উজ্জীবিত হয়ে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনিমার্ণে এগিয়ে যাবে।’

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। কালক্রমে তাঁর হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। বেঁচে থাকলে এই দিনে বঙ্গবন্ধু ১০১ বছরে পদার্পণ করতেন। আর ঠিক নয় দিন পরই ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ।

এ দুই বিশেষ উপলক্ষ ঘিরে আজ বুধবার শুরু হয়েছে জাতীয় পর্যায়ে ১০ দিনের অনুষ্ঠানমালা, যা শেষ হবে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিনে। জাতীয় প্যারেন্ড গ্রাউন্ডে ১০ দিনের এই অনুষ্ঠানমালার পাঁচ দিনের আয়োজনে যোগ দেবেন প্রতিবেশী পাঁচ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান।

দিনটি উপলক্ষে বুধবার সারা দেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ছাত্রলীগ
২৫ মে ২০২৪
ছাত্রলীগ নেতার বিয়েতে খাবার না পেয়ে চেয়ার-টেবিল ভাঙচুর
১৯ মে ২০২৪
দুই জমজ বোনকে হাতুড়ি দিয়ে পেটালেন ছাত্রলীগনেতা
১১ মে ২০২৪
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি ছাত্রলীগনেতা গোলাম রাব্বানীর
০৬ মে ২০২৪
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ঢাবিতে ছাত্রলীগের পদযাত্রা
০৫ মে ২০২৪
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ছাত্রলীগের দেশজুড়ে নানা কর্মসূচি
২৪ এপ্রিল ২০২৪
পদপ্রত্যাশীদের কাছ থেকে চাঁদা নেওয়া যাবে না : ছাত্রলীগ
২০ এপ্রিল ২০২৪
১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ
০৪ এপ্রিল ২০২৪
লালমনিরহাট জেলা ছাত্রলীগ সভাপতিসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
০২ এপ্রিল ২০২৪
বুয়েটে ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করতে ছাত্রলীগের চার কর্মসূচি
০১ এপ্রিল ২০২৪
বুয়েট ইস্যুতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করবে ছাত্রলীগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সরকারি নয়, ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করলেন প্রধানমন্ত্রী
  2. বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  3. বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
  4. সরকারের প্রতি সবার অধিকার সমান : প্রধানমন্ত্রী
  5. রমজানে দ্রব্যমূল্য যেন নাগালের বাইরে না যায় : প্রধানমন্ত্রী
  6. অনাচার-অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x