Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
১১:৩০, ১৫ অক্টোবর ২০২০
আপডেট: ১১:৩৫, ১৫ অক্টোবর ২০২০
সঞ্জিব দাস, ফরিদপুর
১১:৩০, ১৫ অক্টোবর ২০২০
আপডেট: ১১:৩৫, ১৫ অক্টোবর ২০২০
আরও খবর
ভিন্ন মতের মানুষদের অবজ্ঞার পরিণতি ভালো হয় না : তথ্যমন্ত্রী
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ
শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে : দুলু
স্বস্তি-আরামদায়ক ঈদযাত্রা হবে : রবিউল আলম

চরভদ্রাসনে উপনির্বাচন : কালকিনি পৌরসভার প্রকৌশলী বরখাস্ত

সঞ্জিব দাস, ফরিদপুর
১১:৩০, ১৫ অক্টোবর ২০২০
আপডেট: ১১:৩৫, ১৫ অক্টোবর ২০২০
সঞ্জিব দাস, ফরিদপুর
১১:৩০, ১৫ অক্টোবর ২০২০
আপডেট: ১১:৩৫, ১৫ অক্টোবর ২০২০
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে আটকের পর মাদারীপুরের কালকিনী পৌরসভার উপসহকারী প্রকৌশলী এস এম লুৎফর রানা। ছবি : সংগৃহীত

মাদারীপুরের কালকিনী পৌরসভার উপসহকারী প্রকৌশলী এস এম লুৎফর রানাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সরকারি চাকরিজীবী হয়েও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে একজন প্রার্থীর পোলিং এজেন্ট হওয়া, কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ ও জাল ভোট প্রদানের প্রচেষ্টার অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে নির্বাচনের দিনই জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল-আমিন। এরপর গতকাল বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এস এম লুৎফর রানাকে সাময়িক বরখাস্ত করে।

গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন হয়। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল-আমিন। নির্বাচন শেষে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে বলেন, নির্বাচনের দিন চর অযোদ্ধা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দোতলায় বুথের সামনে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে দেখা যায়। তিনি জাল ভোট দিচ্ছেন এমন সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন জানা যায়, তিনি একজন পোলিং এজেন্ট। তখন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়া হয়।

অভিযোগে বলা হয়, অধিকতর জিজ্ঞাসাবাদে জানা যায় যে হেফাজতে নেওয়া ওই ব্যক্তির নাম এস এম লুৎফর রানা। তিনি মাদারীপুরের কালকিনী পৌরসভার উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। তিনি সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এবং উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

সহকারী কমিশনার (ভূমি) তাঁর পত্রে আরো উল্লেখ করেন, এরপর ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন তাঁকে মোবাইলে ফোন করে ধৃত ব্যক্তিকে ছেড়ে দিতে বলেন।

সর্বাধিক পঠিত
  1. চাঁদপুরে দুই ইটভাটার মালিককে জরিমানা
  2. প্রবাসী বাংলাদেশি ভোটারের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির
  3. ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে
  4. মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  5. মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন কারা
  6. ফাঁদ ও জবাই করা ২ হরিণসহ আটক শিকারীর জেল-জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x