Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফারুক হোসেন, দিনাজপুর
০৯:২৫, ২৭ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৩:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২০
ফারুক হোসেন, দিনাজপুর
০৯:২৫, ২৭ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৩:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২০
আরও খবর
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৭, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে
উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০
ধামরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১১ দোকান

ঘুমন্ত অবস্থায় দেয়ালচাপা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

ফারুক হোসেন, দিনাজপুর
০৯:২৫, ২৭ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৩:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২০
ফারুক হোসেন, দিনাজপুর
০৯:২৫, ২৭ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৩:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২০
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় দেয়ালচাপায় মৃত একই পরিবারের চারজন। ছবি : এনটিভি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দেয়ালচাপা পড়ে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন স্বপন (২৮), তাঁর স্ত্রী মারজিনা (২৫), দুই সন্তান হুসেন (৯) ও হাসিবুল। স্বপন পেশায় একজন ভ্যানচালক ছিলেন। তিনি তাঁর শ্বশুরবাড়ি ঝাউপাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর বাবার বাড়ি সৈয়দপুরে বলে জানান স্থানীয়রা। স্বামী-স্ত্রী ও দুই ছেলে মারা যাওয়ায় তাঁর পরিবারের আর কেউ রইল না।

পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, কয়েক দিন থেকে অব্যাহত বৃষ্টির কারণে পানি পড়ে মাটির ঘরের দেয়াল নরম হয়ে যায়। এর ফলে দেয়ালচাপা পড়ে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনের মৃত্যু হয়। এলাকার লোকজন আজ সকালে মাটিচাপা পড়ার খবর দিলে ঘটনাস্থলে গিয়ে চারজনের লাশ উদ্ধার করা হয়।

এরই মধ্যে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নি ও পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে, একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত
  1. ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  2. ধামরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
  3. পূবালী ব্যাংকের লকারে রাখা গ্রাহকের ২০০ ভরি স্বর্ণ গায়েবের অভিযোগ
  4. বোতল কুড়িয়ে সংসার চালানো দম্পতির দায়িত্ব নিলেন যুবদলনেতা
  5. সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আব্দুল্লাহর নিঃশর্ত দুঃখপ্রকাশ
  6.  সিদ্ধিরগঞ্জের তিন ভূমি কর্মকর্তাকে বদলি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x