Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৮:৪৫, ০৭ মার্চ ২০২২
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৮:৪৫, ০৭ মার্চ ২০২২
আপডেট: ১৮:৪৪, ০৭ মার্চ ২০২২
আরও খবর
স্বামীকে হত্যার দায়ের স্ত্রীর যাবজ্জীবন
হেরোইন বিক্রির দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
শ্যামল হত্যায় তিন জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮
তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, চার আসামির যাবজ্জীবন
আমির হোসেন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জে বিজিবি সদস্য হত্যাকাণ্ডে ৪ জনের যাবজ্জীবন

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৮:৪৫, ০৭ মার্চ ২০২২
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৮:৪৫, ০৭ মার্চ ২০২২
আপডেট: ১৮:৪৪, ০৭ মার্চ ২০২২
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ছবি : এনটিভি

গোপালগঞ্জে বিজিবি সদস্য হিরু মিয়া হত্যাকাণ্ডের রায়ে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদেরকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এ মামলার অপর ১৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন মামলার রায় দেন। হিরু হত্যাকাণ্ডের ১৬ বছর পর এ রায় এলো। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, আবু সাম ওরফে সামচুল হক (৬১), রওশন শেখ (৫৬), লিয়াকত শেখ (৫৯) ও রাজা ফকির (৫৬)। রায় ঘাষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা থেকে খালাস পেয়েছেন, চুন্নু ফকির (পলাতক), গিয়াস উদ্দিন (পলাতক), ছিদ্দিক শেখ (পলাতক), ফিরোজ শেখ (পলাতক), সেলিম (পলাতক), হাফিজুর রহমান, হবি শেখ, শাহ আলম ফকির, নিজাম ফকির, গোলাম রসুল, বাদশা মিয়া, সায়েদ আলী শেখ, মাহমুদ ফকির ও সালাউদ্দিন শেখ।

মামলার বিবরণে জানা গেছে, কাশিয়ানী উপজেলার কোড়ামারী গ্রামের বিজিবি সদস্য হিরুর মিয়ার সঙ্গে আসামিদের জমিজমা ও গ্রাম্য দলাদলি নিয়ে বিরোধ ছিল। ২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে কোড়ামারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হিরুকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। পরে তাঁকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরের দিন ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি নিহত হিরুর স্ত্রী জোনাকী বেগম বাদী হয়ে ১৮ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই)  ওহিদুর রহমান তদন্ত শেষে ২০০৫ সালের ৩০ মে আসামির বিরুদ্ধে আদালতে  চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে  চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। এ ছাড়া অপর ১৪ আসামিকে খালাসের আদেশ দেওয়া হয়।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান খান এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক খান ও অ্যাডভোকেট মো. মিজানুর রহমান খান।

যাবজ্জীবন গোপালগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: যাবজ্জীবন

১০ মার্চ ২০২৬
স্বামীকে হত্যার দায়ের স্ত্রীর যাবজ্জীবন
২০ জানুয়ারি ২০২৬
লালমনিরহাটে মাদক কারবারির যাবজ্জীবন
১৮ জানুয়ারি ২০২৬
শাশুড়ি হত্যায় ২০ বছর পর জামাতার যাবজ্জীবন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. মুক্তিযুদ্ধমন্ত্রীর দায়িত্বে আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
  3. ছাত্রদলের নতুন কমিটি নিয়ে তোড়জোড়, আলোচনায় যারা
  4. মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াত আমির
  5. নববধূকে নিয়ে ফিরছিল পরিবার, সড়ক দুর্ঘটনায় মারা গেল ১৩ জনই
  6. বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ জন একই পরিবারের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x