Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৬:০৫, ৩০ এপ্রিল ২০২১
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৬:০৫, ৩০ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:০৪, ৩০ এপ্রিল ২০২১
আরও খবর
মাদারীপুরে ৪০ বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ
রাস্তা সংস্কারের টাকা লুটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
ফায়ার সার্ভিসের কর্মীকে ধাক্কা ও পাইপলাইন ভাঙার অভিযোগ পিআইওর বিরুদ্ধে
আত্মসমর্পণকারী চরমপন্থিদের অনেকে সশস্ত্র রূপে ফিরেছে :র‍্যাব
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা

গোপালগঞ্জে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৩ পুলিশসহ আহত ২০

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৬:০৫, ৩০ এপ্রিল ২০২১
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৬:০৫, ৩০ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:০৪, ৩০ এপ্রিল ২০২১
গোপালগঞ্জে বৃহস্পতিবার রাতে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। ছবি : এনটিভি

গোপালগঞ্জে আড্ডা ও ধূমপানকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। শহরের মিয়াপাড়া ও মোহাম্মদপাড়ার মধ্যে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত এ সংঘর্ষ ঘটে। পরে পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ১০ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের এটিএসআই ইকতিয়ার হোসেন (৫৮), কনস্টেবল খোন্দকার মাসুদুল হক (৪৩) ও শহরের লাল মিয়া সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র আশিককে (১৯) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মিয়াপাড়া ও মোহাম্মদপাড়ার মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার রাতে নিচুপাড়ায় আড্ডা ও ধূমপানকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই মহল্লার লোকজন  দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষই ইট-পাটকেল নিক্ষেপ করে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৩ রাউন্ড গুলিবর্ষণ এবং ১০ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে তিন পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

ওসি মনিরুল ইসলাম আরও জানান, এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি চলছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বাধিক পঠিত
  1. পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি ঘিরে বিভ্রান্তি, জামায়াতের ব্যাখ্যা
  2. ইফতারে গিয়ে আটক সাবেক এমপি শাহ আলম কারামুক্ত
  3. স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  4. ঢাবিতে তোফাজ্জল হত্যা : ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
  5. আত্মসমর্পণকারী চরমপন্থিদের অনেকে সশস্ত্র রূপে ফিরেছে :র‍্যাব
  6. রাজধানীতে ঈদ মিছিলসহ ৩ দিনব্যাপী উৎসবের আয়োজন এনসিপির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x