Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:০৫, ১২ আগস্ট ২০২১
আপডেট: ১৮:০৬, ১২ আগস্ট ২০২১
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:০৫, ১২ আগস্ট ২০২১
আপডেট: ১৮:০৬, ১২ আগস্ট ২০২১
আরও খবর
৫ হাজার বস্তা ধান-চালসহ মেঘনায় ডুবল কার্গো জাহাজ
১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্যমন্ত্রী
জামিন পেলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
নিষেধাজ্ঞার ১৪ দিন পার, বরাদ্দ হলেও চাল পাননি জেলেরা
ভারতীয় ৫১০ টন চাল আমদানি

কৃষক ও ভোক্তা উভয়কেই বাঁচাতে চাই : খাদ্যমন্ত্রী

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:০৫, ১২ আগস্ট ২০২১
আপডেট: ১৮:০৬, ১২ আগস্ট ২০২১
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:০৫, ১২ আগস্ট ২০২১
আপডেট: ১৮:০৬, ১২ আগস্ট ২০২১
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার সিএসডি খাদ্যগুদাম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমরা যেমন কৃষক বাঁচাতে চাই, তেমনি নিম্ন আয়ের ভোক্তাকেও বাঁচাতে চাই। তাই বলে ১৮ (২০১৮) সালের হিসাবে চাল খেতে চাইলে হবে না। ১৮ সালের হিসাবে চাল খেতে চাইলে আবারও জিরো ট্যাক্সে (শুল্কমুক্ত) চাল আমদানি করতে হবে। তখন বাজারে ধানের দাম ৫০০-৭০০ টাকা নেমে যাবে। কৃষক মরে যাবে।

আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার সিএসডি (সেন্ট্রাল সাপ্লাই ডিপো) খাদ্যগুদাম পরিদর্শনে গিয়ে চালের বাজার নিয়ন্ত্রণ সম্পর্কে সরকারের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আঠারো সালের মতো শুল্কমুক্ত হারে চাল আমদানির সুযোগ করে দিলে অভ্যন্তরীণ বাজারে চালের দাম ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে নেমে আসবে, ধানের দাম নেমে আসবে ৫০০ থেকে ৭০০ টাকায়। তখন আজকে চালের দাম বেড়ে গেছে বলে যারা সমালোচনা করছেন, তখন তারাই আবার বলবে কৃষকেরা ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না। সতেরো ও আঠারো সালে যখন ধানের দাম কম ছিল তখন কৃষকেরা ধান উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলেছিল। উৎপাদন অনেক কমে গিয়েছিল। অথচ করোনা পরিস্থিতির মধ্যে গত বছর এবং এ বছর ধানের উৎপাদন বেড়েছে। এটা সম্ভব হয়েছে ধানের দাম বেশি থাকার কারণে।’

চালের বাজার নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেওয়ার কথা উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, ভোক্তারা যাতে গ্রহণযোগ্য দরে চাল কিনতে পারে সেই লক্ষ্যে ইতোমধ্যে বেসরকারি পর্যায়ে ২৫ শতাংশ শুল্কে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আগামী ১৫ থেকে ১৭ আগস্টের পরেই বেসরকারি পর্যায়ে চাল আমদানি শুরু হয়ে যাবে। আমন ধান ওঠার আগ পর্যন্ত এই আমদানি চলবে। আমন ধান বাজারে এলে কৃষকেরা যাতে ধানের দাম পান সেই লক্ষ্যে আমদানি বন্ধ করে দেওয়া হবে।’

বাজার নিয়ন্ত্রণে আমদানি ছাড়াও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরুর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এক শ্রেণির নব্য মজুতদার তৈরি হয়েছে, যারা আগে কখনো ধান-চালের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। করোনা পরিস্থিতির কারণে অন্য অনেক ব্যবসা বন্ধ থাকায়, যাদের কাছে টাকা রয়েছে তারা ধান-চাল মজুতের ব্যবসা শুরু করেছেন। এমনও অনেক উদাহরণ রয়েছেন, একজন শিক্ষক, যার কিছু টাকা জমা রয়েছে, তিনিও নিজের বাড়িতে কিছু ধান কিনে রেখেছেন। আবার করোনার সময়ে কাপড়ের ব্যবসা বন্ধ থাকায় অনেক কাপড় ব্যবসায়ী ধান-চাল মজুতের ব্যবসায় নেমে পড়েছেন। যে সমস্ত মিল ব্যবসায়ী পাক্ষিক ছাঁটাই ক্ষমতার বাইরে গুদামে চাল মজুত করে রেখেছেন এবং যে সমস্ত নব্য মজুতদার অবৈধভাবে চাল মজুত করে রাখছেন তাঁদের বিরুদ্ধে অভিযান চালাতে আজ থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে। এ সমস্ত অবৈধ মজুতদারদের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা ছাড়াও প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

সান্তাহার সিএসডি খাদ্যগুদাম পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারী, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবীর, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, আদমদিঘী উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার আলী, সান্তাহার সিএসডির ব্যবস্থাপক দুলাল উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাধন চন্দ্র মজুমদার চাল

সংশ্লিষ্ট সংবাদ: সাধন চন্দ্র মজুমদার

০২ এপ্রিল ২০২৬
জামিন পেলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
১৬ মার্চ ২০২৫
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিন মেলেনি
১০ ফেব্রুয়ারি ২০২৫
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের ৫৬ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ২৫
  2. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
  3. আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা
  4. ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
  5. স্বাস্থ্যখাতে বিশাল নিয়োগ প্রক্রিয়া চলছে : স্বাস্থ্যমন্ত্রী
  6. নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x