Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
০৯:৫৫, ২০ অক্টোবর ২০২২
আপডেট: ০৯:৫৭, ২০ অক্টোবর ২০২২
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
০৯:৫৫, ২০ অক্টোবর ২০২২
আপডেট: ০৯:৫৭, ২০ অক্টোবর ২০২২
আরও খবর
কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে ভাসছিলেন দুই জেলে
কক্সবাজার সৈকতে আকস্মিক টর্নেডোর আঘাত
মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের শঙ্কা
বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরার ট্রলার ডুবি, নিহত ৪
রোহিঙ্গা বিষয়ক কর্মকৌশল প্রণয়নে ১১ সদস্যের কমিটি, সভাপতি প্রধানমন্ত্রী

কক্সবাজারে ইউএনএইচসিআর কার্যালয়ের সামনে রোহিঙ্গা যুবকের আত্মহত্যার চেষ্টা

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
০৯:৫৫, ২০ অক্টোবর ২০২২
আপডেট: ০৯:৫৭, ২০ অক্টোবর ২০২২
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
০৯:৫৫, ২০ অক্টোবর ২০২২
আপডেট: ০৯:৫৭, ২০ অক্টোবর ২০২২
কক্সবাজারের মানচিত্র। ফাইল ছবি।

কক্সবাজারে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর অফিসের সামনে এক রোহিঙ্গা যুবক আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। পরে ইউএনএইচসিআর-এর কর্মকর্তা, নিরাপত্তারক্ষী, গণমাধ্যম কর্মী ও টহল পুলিশ আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে ঐ যুবককে বুঝিয়ে শুনিয়ে রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেয়। 

ক্যাম্প সিআইসি, পুলিশের হয়রানি ও পারিবারিক বিরোধের বঞ্চনার বিচার চাইতে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইসসিআর) কক্সবাজার সাব অফিসে আসেন রোহিঙ্গা যুবক আবুল ওসমান। তখন কর্মকর্তাদের সঙ্গে  তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ওই যুবক সড়কে শুয়ে পড়েন। স্বপরিবারে আত্মহত্যার হুমকি দেন।

বুধবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। ওই যুবক উখিয়ার কুতুপালং নিবন্ধিত শরণার্থী শিবিরের ই-ব্লকের ৪০ নাম্বার শেডের বাসিন্দা এহসানুল হকের ছেলে। সঙ্গে ছিলেন তার স্ত্রী, সন্তান, ভাই ও মা ফাতেমা বেগম।

ভুক্তভোগী রোহিঙ্গা আবুল ওসমান বলেন, ‘পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ক্যাম্প সিআইসি ও পুলিশ হয়রানি করছে নিয়মিত। পাশাপাশি রেশন নেয়া বন্ধ। নিবন্ধিত শরণার্থী হিসেবে যে সকল সুযোগ-সুবিধা পাওয়ার কথা তার কিছুই দেয়া হচ্ছে না। তারপরও নির্যাতনের বিচার চাইতে ইউএনএইচসিআরের সাব অফিসে আসি। কর্মকর্তারা বারবার আশ্বস্ত করে। কিন্তু কোনো সমাধান দেয় না। এভাবে তাদের অবহেলার কারণে প্রতিদিন হয়রানির শিকার হতে হচ্ছে।’

এনজিওতে চাকরি করার কারণে কথিত আরসা নেতাদের হুমকি পেতে হচ্ছে জানিয়ে এ যুবক বলেন, ‘৩২ বছর ধরে তারা আমাদের (ইউএনএইচসিআর) নিয়ে কাজ করছে। নিবন্ধিত শরণার্থী হিসেবে নিরাপত্তা দেয়ার কথা থাকলেও তার কোনো কিছুই করছে না। আমি বার বার অভিযোগ করার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমি এখন স্ব পরিবারে আত্মহত্যা করবো।’ 

তার মা ফাতেমা বেগম বলেন, ‘ওসমানের বাবা আরেকটি বিয়ে করে। ওই নারী আমার সন্তানদের হত্যার উদ্দেশ্যে একাধিক বার হামলা করে লোকজন নিয়ে। এ নিয়ে বার বার অভিযোগ দেয়ার পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এখন পুরো পরিবার শঙ্কায় দিন কাটাচ্ছি। উল্টো তারা আমার ছেলেকে ভয়-ভীতি দেখিয়ে হেনস্তা করছে। ইউএনএইসসিআর অফিসেও কয়েক দফা বলার পরও সমাধান হচ্ছে না বা করছে না তারা। এখন কোথায় যাবো?’

ইউএনএইচসিআর কার্যালয়ের নিরাপত্তা রক্ষীদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহসিন বলেন, ‘সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে তারা বের হন। এক পর্যায়ে ওই যুবক সড়কে শুয়ে আত্মহত্যার চেষ্টা করে। কিছুক্ষণ পর আমরা তাকে বুঝিয়ে একটি ইজিবাইকে তুলে দিয়েছি।’

ঘটনাস্থলে উপস্থিত ইউএনএইচসিআর, কক্সবাজার কার্যালয়ের লিয়াজো অফিসার ইখতিয়ার উদ্দিন বায়েজীদ বলেন, ‘নিবন্ধিত রোহিঙ্গা পরিবারটি বিভিন্ন অভিযোগ নিয়ে এসেছিল। তাদের সঙ্গে কথার এক পর্যায়ে সে (ওসমান) অফিসের সামনের সড়কে বেরিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে বুঝিয়ে শুনিয়ে রোহিঙ্গা শিবিরে ফেরত পাঠানো হয়েছে।’

রোহিঙ্গা আত্মহত্যার চেষ্টা কক্সবাজার
১৫ জানুয়ারি ২০২৪
আদালতে তিনতলা থেকে স্ত্রীকে ফেলে দিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা
২৫ ডিসেম্বর ২০২৩
শরীরে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা
১৮ জুন ২০২৩
আদালত ভবন থেকে লাফিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা
৩০ এপ্রিল ২০২৩
পরীক্ষায় অংশ নিতে না পেরে ২ শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
২৯ অক্টোবর ২০২২
প্রথমে ঘুমের ওষুধ খায়, পরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে মা-মেয়ে-ছেলে
১৯ আগস্ট ২০২২
সিলেটে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা
০৬ জুলাই ২০২২
আত্মহত্যার আগে আনিসকে টাকা পরিশোধের কথা ছিল : র‌্যাব
০৫ জুলাই ২০২২
শরীরে আগুন দেওয়া সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
০৪ জুলাই ২০২২
নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রলীগের সাবেক নেতার
১৩ জুন ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর-শাশুড়িকে দায়ী করে ফেসবুক লাইভে ‘আত্মহত্যার চেষ্টা’
  •  
সর্বাধিক পঠিত
  1. বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল
  2. এক দশক পর চট্টগ্রামে শুরু হচ্ছে চায়না ইকোনমিক জোনের আনুষ্ঠানিক যাত্রা
  3. ফিরে দেখা ২৭ জুলাই ২০২৪ : আরও দুই সমন্বয়ক ডিবিতে, শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
  4. রাজধানীতে হাসপাতালের দেয়ালে বাসের ধাক্কা, নিহত ১
  5. আগামী ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়
  6. কাঁচামরিচের ঝালে নাকাল ক্রেতাসাধারণ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x