Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১০, ১৭ জুন ২০২১
আপডেট: ২১:১২, ১৭ জুন ২০২১
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১০, ১৭ জুন ২০২১
আপডেট: ২১:১২, ১৭ জুন ২০২১
আরও খবর
করতোয়ার ভাঙনে হুমকিতে আশ্রয়ণ প্রকল্প, আতঙ্কে শতাধিক পরিবার
বর্ষা এলেই নির্ঘুম রাত কাটে আশ্রয়ণ প্রকল্পের ২১ পরিবারের
৮ বছর ধরে অন্ধকারে ‘নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্প’
আশ্রয়ণ প্রকল্পের সব ঘর পড়ে আছে ফাঁকা
রূপপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২০ ঘর ভাঙচুর ও লুটপাট

আরও ৫৩ হাজার পরিবারকে বিনামূল্যে ঘর দেবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১০, ১৭ জুন ২০২১
আপডেট: ২১:১২, ১৭ জুন ২০২১
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১০, ১৭ জুন ২০২১
আপডেট: ২১:১২, ১৭ জুন ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ জুন রোববার সকালে আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে (আশ্রয়ণ-২) আরও ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে ঘর দিচ্ছেন। ছবি : ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব ভূমিহীন-গৃহহীন পরিবারকে অন্তত একটি করে ঘর করে দেওয়ার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে আরও ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে ঘর দিচ্ছেন। তিনি আগামী ২০ জুন রোববার সকালে আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে (আশ্রয়ণ-২) গৃহহীনকে ঘর প্রদানের এই কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মুখ্য সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐদিন ভিডিও কনফারেন্সে দ্বিতীয় পর্যায়ে এসব পরিবারকে মুজিববর্ষের উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। অসহায় মানুষকে এভাবে ঘর দেওয়া ‘অন্তর্ভুক্তি উন্নয়নে শেখ হাসিনা মডেল’। বিশ্বে এটা নতুন মডেল, আগে কখনো কেউ এটা ভাবেনি।

একসঙ্গে এতো মানুষকে বিনামূল্যে বাড়িঘর দেওয়ার ঘটনা পৃথিবীতে নজিরবিহীন উল্লেখ করে করে ড. আহমদ কায়কাউস বলেন, ‘বিভিন্ন দেশে ভূমিহীন, গৃহহীনদের ঘরবাড়ি নির্মাণের জন্য সুদবিহীন ঋণ দেওয়ার নজির থাকলেও ভূমিহীন-গৃহহীনদের ডেকে তাদের বাড়িঘর দেওয়ার নজির আর নেই।’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। ছবি : ফোকাস বাংলা

গত জানুয়ারিতে প্রথম পর্যায়ে ৬৯ হাজার ৯০৪টি পরিবারকে ঘর প্রদানের পর আগামী রোববার দ্বিতীয় পর্যায়ে এক সঙ্গে আরও প্রায় ৫৩ হাজার ৩৪০টি অসহায় পরিবারকে ঘর দিচ্ছে সরকার।

আগামী ডিসেম্বর মাসের মধ্যে আরও এক লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, আশ্রয়ন-২ প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।

ড. কায়কাউস বলেন, যদি দুই শতক জায়গার মূল্য গড়ে ৫০ হাজার টাকাও ধরি তাহলে এক একটি পরিবার প্রায় ২ লাখ ৬০ হাজার টাকার সম্পদ পাচ্ছে। প্রতিটি বাড়ির নির্মাণ খরচ প্রায় দুই লাখ টাকা এবং ইউটিলিটি সংযোগ বাবদ আরও প্রায় ১০ হাজার টাকা ব্যয় হয়েছে।

মুখ্য সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে এই আশ্রয়ণ প্রকল্প শুরু করেন এবং পিএমও পরিচালিত এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত তিন লাখ ৭৩ হাজার ৫৬২টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে।

আগামী রোববার সর্বোচ্চ ১২ হাজার ৪৩৬টি ঘর রংপুর বিভাগে প্রদান করা হবে। এ ছাড়া চট্টগ্রামে ১০ হাজার ৫৪৭টি ঘর, ঢাকায় সাত হাজার ৬৩০টি ঘর, রাজশাহীতে সাত হাজার ১৭২টি, বরিশালে ৩৭ হাজার ১৫৩টি, খুলনায় ৯১১টি, ময়মনসিংহে দুই হাজার ৫১২টি এবং সিলেট বিভাগে এক হাজার ৯৭৯টি ঘর প্রদান করা হবে।

আশ্রয়ণ প্রকল্পের তালিকানুযায়ী দেশে ভূমিহীন এবং গৃহহীন পরিবারের সংখ্যা দুই লাখ ৯৩ হাজার ৩৬১টি (ক-শ্রেণি)। আর শুধু গৃহহীন পরিবার হচ্ছে পাঁচ লাখ ৯২ হাজার ২৬১টি (খ-শ্রেণি)।

শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প

সংশ্লিষ্ট সংবাদ: শেখ হাসিনা

০৩ জুলাই ২০২৩
আমার লক্ষ্য দেশবাসীর ভাগ্য পরিবর্তন করা : প্রধানমন্ত্রী
০৩ জুলাই ২০২৩
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ডিএসজি আমিনার সৌজন্য সাক্ষাৎ
০১ জুলাই ২০২৩
মানুষের আর্থসামাজিক উন্নয়ন সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ওয়ারড্রোবের ভেতর শিশুর লাশ, গণপিটুনিতে অভিযুক্ত নারী নিহত
  2. দেশের ১৬ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত
  3. হাতকড়া খুলে গারদখানা থেকে পালালেন ৩২ মামলার আসামি
  4. হাসপাতালে সেবায় গাফিলতি হলে দায়িত্বে থাকার প্রয়োজন নেই : সংস্কৃতি প্রতিমন্ত্রী
  5. গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯ জনকে জরিমানা
  6. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x