Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১২:০০, ০৫ ডিসেম্বর ২০২১
আপডেট: ১২:০১, ০৫ ডিসেম্বর ২০২১
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১২:০০, ০৫ ডিসেম্বর ২০২১
আপডেট: ১২:০১, ০৫ ডিসেম্বর ২০২১
আরও খবর
গোপালগঞ্জ কাঁপছে!
বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত
গোপালগঞ্জের তিন আসনে মনোনয়ন পেলেন যারা
কোটালীপাড়ায় এনটিভির সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের স্মরণসভা
আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতির দেশ : জিলানী

অনুষ্ঠানের কর্তৃত্ব নিয়ে সংঘর্ষে চেয়ারম্যান-চিকিৎসকসহ আহত ১০

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১২:০০, ০৫ ডিসেম্বর ২০২১
আপডেট: ১২:০১, ০৫ ডিসেম্বর ২০২১
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১২:০০, ০৫ ডিসেম্বর ২০২১
আপডেট: ১২:০১, ০৫ ডিসেম্বর ২০২১
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। ফাইল ছবি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ১৪টি গ্রামের একটি ধর্মীয় অনুষ্ঠানের কর্তৃত্ব নিয়ে সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, চিকিৎসকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

উপজেলার রাহুথড় দ্বীননাথ সেবা আশ্রমে গতকাল শনিবার সন্ধ্যায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতে চার জনকে আটক করেছে পুলিশ।  এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, আহত ব্যক্তিদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন, মুকসুদপুর উপজেলার উজানী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শ্যামল কান্তি বোস (৫৭), গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. তপন মজুমদার (৬২), কাশিয়ানী উপজেলার রাহুথড় গ্রামের মনীন্দ্রনাথ বালা (৫০), অজয় মজুমদার (৩০), বাসুদেবপুর গ্রামের মিল্টন বিশ্বাস (৩৪) ও অজিতেষ বিশ্বাস (৩৫)। তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন এবং নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল শনিবার রাহুথড় দ্বীননাথ সেবা আশ্রমের বাৎসরিক নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য আশ্রম প্রাঙ্গণে প্রস্তুতি সভার আহ্বান করা হয়। এতে কাশিয়ানী উপজেলার হাতিয়ারা, রাজপাট এবং মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের মোট ১৪টি গ্রামের জনপ্রতিনিধিসহ তিন শতাধিক মানুষ উপস্থিত হন। সেখানে নামযজ্ঞের কর্তৃত্ব নিয়ে রাহুথড় উদয়ন বিদ্যাপীঠের বরখাস্তকৃত অধ্যক্ষ সরোজ কান্তি বাইন ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. তপন মজুমদারের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় লাঠিসোটা ও চেয়ার নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। পরে খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পাওযার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: গোপালগঞ্জ

১৫ অক্টোবর ২০২৫
কোটালীপাড়ায় এনটিভির সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের স্মরণসভা
১৩ অক্টোবর ২০২৫
গোপালগঞ্জে বাসের ধাক্কায় কৃষক নিহত
১২ অক্টোবর ২০২৫
টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সম্পত্তি লিখে না দেওয়ায় দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
  2. আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড
  3. আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
  4. দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
  5. গণপিটুনিতে নিরব হত্যা নিয়ে নতুন তথ্য জানাল পুলিশ
  6. এনটিভির পটুয়াখালী প্রতিনিধি কাজল বরণ দাসের বাবা আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x