শুরু হচ্ছে ইসরায়েল-লেবানন সরাসরি আলোচনা, বৈঠকে থাকছেন রুবিও

ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। এ আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অংশ নেবেন। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। খবর আনাদোলুর। সরকারি সূচি অনুযায়ী, স্থানীয় সময় বেলা ১১টায় রুবিও ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন...