সৌদিতে বাংলাদেশ-ভারতের চার প্রবাসী আটক
সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশ ও ভারতের চার নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। আটক ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রিয়াদ পুলিশের বরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সৌদি পাবলিক সিকিউরিটি এ তথ্য নিশ্চিত করেছে। খবর আজেলের।
সৌদি পাবলিক সিকিউরিটির বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো ধরনের ভিক্ষাবৃত্তি প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পাবলিক সিকিউরিটির চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।
একই সঙ্গে, সাধারণ দানশীল ব্যক্তিদের অনুমোদিত ও আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। যাতে তাদের অনুদান সত্যিকারের দুস্থ ও পাওয়ার যোগ্য মানুষদের কাছে সঠিকভাবে পৌঁছায়।
উল্লেখ্য, সৌদি আরবে যেকোনো ধরনের ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ। ভিক্ষুকদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এনটিভি অনলাইন ডেস্ক