Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩০, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৩৪, ২০ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩০, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৩৪, ২০ অক্টোবর ২০২৬
আরও খবর
অবরোধ আর হুমকি দিয়ে ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয় : পেজেশকিয়ান
আবারও চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন যেদিন থেকে
ট্রাম্পের দূতের সঙ্গে বৈঠকের পর মার্কিন গোয়েন্দা সহায়তা ফিরল ইউক্রেনে
তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
ইরানে সরকার উৎখাতে আমি ও ট্রাম্প অঙ্গীকারবদ্ধ : নেতানিয়াহু

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩০, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৩৪, ২০ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩০, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৩৪, ২০ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মক্ষমতার প্রতি জনসমর্থন কমে রেকর্ড সর্বনিম্ন ৩১ শতাংশে নেমে এসেছে। জ্বালানির উচ্চমূল্য ও অর্থনীতি নিয়ে উদ্বেগের মধ্যে আগামী ৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে ভোটাররা শাস্তি দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে রয়টার্স ও ইপসোসের এক জরিপ।

স্থানীয় সময় সোমবার (১৯ অক্টােবর) শেষ হওয়া চার দিনের এ জরিপে দেখা গেছে, দুই সপ্তাহ আগের তুলনায় ট্রাম্পের প্রতি সমর্থন এক শতাংশ পয়েন্ট কমেছে। তার দুই মেয়াদের কোনো সময়েই জনসমর্থন এত নিচে নামেনি। খবর রয়টার্সের। 

কংগ্রেস নির্বাচনে কোন দলকে ভোট দেবেন, এমন প্রশ্নে নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৫ শতাংশ রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন। অর্থাৎ, ডেমোক্র্যাটরা ১২ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। চলতি নির্বাচনি চক্রে দুই দলের মধ্যে এটিই সবচেয়ে বড় ব্যবধান। দুই সপ্তাহ আগের জরিপে ডেমোক্র্যাটরা ৪৪ শতাংশ এবং রিপাবলিকানরা ৩৭ শতাংশ সমর্থন পেয়েছিলেন।

এই ব্যবধান ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনাকে জোরালো করতে পারে। অন্যদিকে, রিপাবলিকানরা কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের শেষ দুই বছরে তার নীতিগত কর্মসূচি বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে।

জরিপে দেখা গেছে, নারী ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন বেশি। ৫০ শতাংশ নারী ভোটার ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন, যেখানে রিপাবলিকানদের পক্ষে রয়েছেন ৩২ শতাংশ। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে, তবে ব্যবধান তুলনামূলক কম।

গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পর ট্রাম্পের জনপ্রিয়তায় চাপ তৈরি হয়েছে। ওই যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে পেট্রোল ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ পরিবারের ব্যয়ও বেড়েছে।

জরিপে অংশগ্রহণকারীদের ৬৮ শতাংশ ট্রাম্পের অর্থনীতি পরিচালনার পদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মধ্যে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির সমর্থকও রয়েছেন ৩৭ শতাংশ। অর্থনীতি পরিচালনায় কোন দল বেশি সক্ষম, এমন প্রশ্নে ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন ৪০ শতাংশ এবং রিপাবলিকানদের পক্ষে ৩৩ শতাংশ।

অনলাইনে পরিচালিত এ জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৭৯ জন। সব উত্তরদাতার ক্ষেত্রে জরিপের ত্রুটিসীমা ২ শতাংশ পয়েন্ট এবং নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ৩ শতাংশ পয়েন্ট।

যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচন ডোনাল্ড ট্রাম্প

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৪ ঘন্টা আগে
আবারও চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন যেদিন থেকে
১২ ঘন্টা আগে
তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
২০ অক্টোবর ২০২৬
মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের বিরল সতর্কতা জারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থনের প্রস্তাব প্রত্যাখ্যান জেডি ভ্যান্সের
  2. ইরানে সরকার উৎখাতে আমি ও ট্রাম্প অঙ্গীকারবদ্ধ : নেতানিয়াহু
  3. সৌদি আরবকে সহায়তায় টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য
  4. ইয়েমেনে নতুন করে আড়াই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ
  5. ফ্রান্সে পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন অঞ্চলে কারফিউর ঘোষণা
  6. মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের বিরল সতর্কতা জারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x