Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২১:২০, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২৮, ০৫ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:২০, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২৮, ০৫ অক্টোবর ২০২৬
আরও খবর
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রীর বৈঠক
সংঘাত ভুলে আমিরাতের সঙ্গে নতুন সূচনার বার্তা ইরানি প্রেসিডেন্টের
হরমুজ প্রণালিতে ফের হামলার শিকার আরব আমিরাতের জাহাজ

ঘুরতে যেতে চান না স্বামী, বিবাহবিচ্ছেদের আবেদন অতিষ্ঠ স্ত্রীর

এনটিভি অনলাইন ডেস্ক
২১:২০, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২৮, ০৫ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:২০, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২৮, ০৫ অক্টোবর ২০২৬
শারজাহ টিভির ‘কাদিয়া লিল হিওয়ার’ নামের এক অনুষ্ঠানে ড. রাধিয়া হাসান আল রাইসি

শারজার এক নারী তার স্বামী বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অনাগ্রহের কারণে হতাশ হয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। শারজাহ আদালতের ‘ফ্যামিলি গাইডেন্স ডিপার্টমেন্টের’ পরিচালক ড. রাধিয়া হাসান আল রাইসি বিষয়টি জানিয়েছেন। খবর গালফ নিউজের।

সম্প্রতি শারজাহ টিভির ‘কাদিয়া লিল হিওয়ার’ নামের এক অনুষ্ঠানে ড. রাধিয়া হাসান আল রাইসি বলেন, ওই নারী ‘পারিবারিক পরামর্শ সেবা কেন্দ্রে’ অভিযোগ করেন—তার স্বামী বাড়িতে থাকতেই বেশি পছন্দ করেন এবং তার সঙ্গে বেড়াতে যেতে চান না।

ওই নারীর অসন্তোষের কারণ থাকা সত্ত্বেও রাধিয়া হাসান আল রাইসি বলেন, ওই নারীর স্বামীর বেশকিছু ইতিবাচক গুণও ছিল।

ড. রাধিয়া ওই নারীর স্বামীকে দয়ালু, উদার, ধৈর্যশীল, শান্ত ও ধীরস্থির স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেন। তিনি কখনোই স্ত্রীকে আঘাত বা অপমান করতেন না।

রাধিয়া হাসান আল রাইসি বলেন, ওই নারীর সঙ্গে তার স্বামীর প্রধান বিরোধ ছিল—বাইরে যাওয়ার চেয়ে বাড়িতে সময় কাটানোকে বেশি প্রাধান্য দেওয়াকে কেন্দ্র করে।

বিষয়টি বড় পরিসরে বিবেচনা করে আল রাইসি ওই নারীকে পরামর্শ দেন, যেন এই মতপার্থক্যের কারণে দাম্পত্য জীবনের ইতিবাচক দিকগুলো ঢাকা পড়ে না যায়। তিনি পরামর্শ দেন, স্বামী যদি বাইরে যেতে না চান, তবে স্ত্রী তার সন্তানদের সঙ্গে বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন অথবা নিজের বাবা-মা ও ভাই-বোনদের সঙ্গে সময় কাটাতে পারেন।

জীবনযাপন পদ্ধতি এবং বিনোদনের বিষয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য যে স্বামী-স্ত্রীর মধ্যে হতাশা সৃষ্টি করতে পারে, তা স্বীকার করে ড. রাধিয়া হাসান আল রাইসি বলেন, এ ধরনের পার্থক্যের কারণে যে বিবাহবিচ্ছেদই হতে হবে—এমন কোনো কথা নেই।

শারজাহ টিভির ‘কাদিয়া লিল হিওয়ার’ নামের এক অনুষ্ঠানে ড. রাধিয়া হাসান আল রাইসি

ড. রাধিয়া হাসান প্রতিটি মতপার্থক্যকে আইনি বা পারিবারিক বিবাদে রূপান্তর করা থেকে বিরত থাকার পরামর্শ দেন, বিশেষ করে যখন সম্পর্কের মধ্যে অন্য কোনো গভীর সমস্যা থাকে না।

রাধিয়া হাসান আল রাইসি বলেন, আলোচিত এই দম্পতির দাম্পত্য জীবন সামগ্রিকভাবে স্থিতিশীল ও নিরাপদ ছিল এবং সেখানে কোনো গুরুতর বা জটিল সমস্যা ছিল না। তিনি বলেন, দম্পতিদের এটা বোঝা প্রয়োজন—ব্যক্তিত্ব ও জীবনযাপনের পার্থক্য দাম্পত্য জীবনেরই একটি স্বাভাবিক অংশ। তাই ছোটখাটো মতপার্থক্যকে পারিবারিক স্থিতিশীলতা নষ্ট করার সুযোগ না দিয়ে বরং সেগুলোর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে শেখা উচিত।

ড. রাধিয়া হাসান আল রাইসি এ ঘটনার মাধ্যমে দাম্পত্য জীবনে দৃষ্টিভঙ্গি, বোঝাপড়া ও সমঝোতার গুরুত্ব তুলে ধরেন। সঙ্গী কী দিতে পারছেন না—শুধু সেদিকে মনোযোগ না দিয়ে, তিনি দম্পতিদের এমন সব গুণের কথা বিবেচনা করতে উৎসাহিত করেন, যা তাদের সম্পর্ক এবং বৃহত্তর পরিবারকে শক্তিশালী করে তোলে।

পারিবারিক পরামর্শক হিসেবে ড. রাধিয়া হাসান আল রাইসি নিজস্ব অভিজ্ঞতা থেকে উদাহরণ হিসেবে এ ঘটনাটি তুলে ধরেন।

সংযুক্ত আরব আমিরাত বিবাহবিচ্ছেদ

সংশ্লিষ্ট সংবাদ: সংযুক্ত আরব আমিরাত

২৮ সেপ্টেম্বর ২০২৬
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
১৫ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালিতে ফের হামলার শিকার আরব আমিরাতের জাহাজ
০৪ জুলাই ২০২৬
ভিসা নীতিতে ৬টি বড় পরিবর্তন আনল আরব আমিরাত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তীব্র রুশ হামলার মুখে কিয়েভে চলছে মানুষের টিকে থাকার লড়াই
  2. ঘুরতে যেতে চান না স্বামী, বিবাহবিচ্ছেদের আবেদন অতিষ্ঠ স্ত্রীর
  3. ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত, বন্ধ কয়েকশ’ হাইস্কুল
  4. ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক, ব্যাখ্যা চাইলো সুপ্রিম কোর্ট
  5. টানা কমার পর বাড়ল স্বর্ণের দাম
  6. মস্তিষ্কে স্মৃতি-অনুভূতির রহস্য উন্মোচন, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x