Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩০, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:৩৫, ১৩ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩০, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:৩৫, ১৩ আগস্ট ২০২৬
আরও খবর
হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে রাখার প্রস্তাব ট্রাম্পের
জন্মসূত্রে নাগরিকত্ব নয়, ট্রাম্পের এই আদেশ মার্কিন আদালতে স্থগিত
ইরানে বিয়েবাড়িতে মার্কিন বিমান হামলা, নিহত অন্তত ৪
‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের

নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩০, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:৩৫, ১৩ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩০, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:৩৫, ১৩ আগস্ট ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট প্রকাশের আগেই অর্থের বিনিময়ে তা দেখার বিশেষ সুবিধা বন্ধের দাবিতে ফেডারেল আদালতে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (১২ আগস্ট) নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ইন্টারসেপ্ট’ ও অলাভজনক সংস্থা ‘ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন’ যৌথভাবে এ মামলা দায়ের করে। খবর আলজাজিরার। 

মামলার অভিযোগে বলা হয়, অর্থের বিনিময়ে আগে পোস্ট দেখার এই সুযোগ চালু থাকলে জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সরকারি তথ্য পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত হয়ে পড়বে।

ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের পরিচালিত ‘ট্রুথ এপিআই’ নামের এই সাবস্ক্রিপশন সেবাটি গত জুলাই মাসে ঘোষণা করা হয়। এরপর ১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়। এই সেবার মাধ্যমে ট্রাম্প এবং তার প্ল্যাটফর্মের অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট সাধারণ প্রকাশের আগেই দেখার সুযোগ পান গ্রাহকেরা। বিনিময়ে গ্রাহকদের মাসে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার পর্যন্ত ফি দিতে হয়। সম্প্রতি এক প্রতিবেদনে জানা গেছে, ইতোমধ্যে ১০ জনেরও বেশি গ্রাহক এই সেবা গ্রহণ করেছেন।

বাদীপক্ষের দায়ের করা নথিতে বলা হয়, বাজারের ওপর বড় প্রভাব ফেলতে পারে- এমন সরকারি তথ্য যারা অর্থ দিতে সক্ষম তাদের কাছে আগে সরবরাহ করে ট্রাম্প আর্থিকভাবে লাভবান হচ্ছেন। যা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত একটি পরিকল্পনা। মামলায় দাবি করা হয়, এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রের সংবিধানে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংবিধানের পঞ্চম সংশোধনীকে সরাসরি লঙ্ঘন করে। কারণ, সরকারি তথ্যে সবার সমান প্রবেশাধিকার নিশ্চিত করা বাধ্যতামূলক। তথ্যের বিনিময়ে সরকার ইচ্ছেমতো মূল্য নির্ধারণ করতে পারে না।

মামলায় ট্রাম্প ছাড়া হোয়াইট হাউসের সহযোগী নাটালি হার্প এবং ডেপুটি চিফ অব স্টাফ ড্যানিয়েল স্ক্যাভিনোকেও আসামি করা হয়েছে। উল্লেখ্য, ট্রাম্প প্রতিনিয়ত তার সোশ্যাল অ্যাকাউন্টে বিভিন্ন নীতিগত পরিবর্তন ও বৈশ্বিক সংকট সম্পর্কিত বড় ঘোষণা দিয়ে থাকেন। উদাহরণস্বরূপ, ইরান সংঘাত নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো বিশ্ববাজার ও তেলের দামে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে।

দ্য ইন্টারসেপ্টের প্রধান সম্পাদক বেন মুসিগ বলেন, ট্রাম্প এমন সরকারি তথ্য বিক্রি করে নিজের সম্পদ বাড়ানোর চেষ্টা করছেন, যা করার কোনো অধিকার তার নেই। 

তবে সব অভিযোগ অস্বীকার করে ট্রাম্প মিডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্টের বক্তব্য এমনিতেই বিভিন্ন প্ল্যাটফর্ম ও গণমাধ্যমে প্রকাশিত হয়। অনেক সংবাদমাধ্যমেরও নিজস্ব সাবস্ক্রিপশন সেবা রয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউস থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র ট্রুথ সোশ্যাল

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

৪ ঘন্টা আগে
হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে রাখার প্রস্তাব ট্রাম্পের
০১ সেপ্টেম্বর ২০২৬
‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?
২৯ আগস্ট ২০২৬
ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্কিন যুদ্ধজাহাজে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে রাশিয়ার সহায়তা : রিপোর্ট
  2. বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ পথচলায় মুগ্ধ মালয়েশিয়ানরা
  3. প্রাণঘাতী বন্যার পর নেপালে চলছে ডিএনএ পরীক্ষা ও প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া
  4. কমার পর স্বর্ণের দামে বড় লাফ
  5. মিসরে মরুভূমির মহাসড়কে বাস উল্টে নিহত ২২
  6. স্বর্ণের দামে বড় পতন, তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x