Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৩৮, ১০ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৩৮, ১০ আগস্ট ২০২৬
আরও খবর
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণ ও রুপার দাম
বিশ্ববাজারে কমল তেলের দাম
রেকর্ড গড়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন
বিশ্ববাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
স্বর্ণের দাম ৩ মাসের মধ্যে সর্বোচ্চ

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৩৮, ১০ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৩৮, ১০ আগস্ট ২০২৬
ফাইল ছবি

ইরানের নতুন শর্তে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম আবারও বাড়ছে।

আজ সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। বাংলাদেশ সময় ভোর ৪টা ৩০ মিনিটে অক্টোবর ডেলিভারির ব্রেন্ট ফিউচার ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৩ ডলারে লেনদেন হচ্ছিল। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় দামটি প্রায় ১৬ শতাংশ বেশি। খবর আল জাজিরার। 

বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, চুক্তির বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়া এবং সম্ভাব্য সমঝোতার বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তেলের দামে ঝুঁকির প্রিমিয়াম ধরে রাখছে। তার মতে, প্রতিদিন কোনো সমাধান ছাড়া পার হওয়ায় ব্যবসায়ীরা আরও সতর্ক হয়ে উঠছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার (৯ আগস্ট) জানিয়েছেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ছাড় না পাওয়া পর্যন্ত প্রণালিটি পুনরায় খুলবে না তেহরান।

শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন মাত্র ৮ থেকে ১৫টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যুদ্ধের আগে প্রতিদিন এই পথে প্রায় ১৩০টি জাহাজ চলাচল করত।

ইরান বারবার হরমুজে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকার দাবি করেছে এবং অনুমোদনহীন পথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার হুমকি দিয়েছে।

শনিবার (৮ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতও তেহরানের বিরুদ্ধে অভিযোগ করেছে। দেশটির দাবি, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির মালিকানাধীন একটি জাহাজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের হিসাবে, যুদ্ধ শুরুর পর থেকে অঞ্চলটিতে বাণিজ্যিক জাহাজকে কেন্দ্র করে অন্তত ৬৪টি সহিংস ঘটনা এবং ১৭ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনার বেশিরভাগের জন্য ইরানকে দায়ী করা হয়েছে।

তেলের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিলেও এশিয়ার শেয়ারবাজারগুলো সোমবার ঊর্ধ্বমুখী ছিল। জাপানের নিক্কেই ২২৫ প্রায় ১ দশমিক ৯ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি ও হংকংয়ের হ্যাং সেং সূচক ০ দশমিক ৭ শতাংশ করে বেড়েছে।

তবে বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে কোনো চুক্তি হলেও সেটি কতটা টেকসই হবে, তা নিয়ে বাজারে সংশয় রয়েছে।

টিম ওয়াটারারের ভাষায়, কূটনৈতিক সমঝোতা হলেও আগের অভিজ্ঞতার কারণে সেটি ভঙ্গুর হওয়ার ঝুঁকি থেকেই যায়। ফলে হরমুজ খুলে গেলেও তেলের দাম দ্রুত অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা সীমিত থাকতে পারে।

তেল তেলের দাম বিশ্ববাজার

সংশ্লিষ্ট সংবাদ: তেল

২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম
১৮ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম
০১ আগস্ট ২০২৬
হরমুজে জাহাজ জব্দের দাবি ইরানের, তেলের দামে লাফ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, নিখোঁজ ২ হাজার
  2. ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা ট্রাম্পের
  3. আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ির উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
  4. মক্কা চুক্তিতে ঢাকার যুক্ত হওয়া নিয়ে প্রশ্নের জবাবে যা জানাল ভারত
  5. নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯, নিখোঁজ ১৯২৪
  6. নদীতে ভেসে আসা মরদেহ চুল ধরে টেনে তুলে কানের দুল চুরি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x