Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ১৬:০৭, ২৪ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ১৬:০৭, ২৪ জুলাই ২০২৬
আরও খবর
ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮
ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি-নেতানিয়াহুর বৈঠক, ইউক্রেন-ইরান যুদ্ধ ঘিরে তৎপরতা
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের মরদেহ পাশাপাশি দাফন
ট্রাম্পের সমর্থন আদায়ে হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি
ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প, ব্যর্থ হলে হামলার হুমকি

ইসরায়েলকে ‘স্বীকৃতি’ না দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ১৬:০৭, ২৪ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ১৬:০৭, ২৪ জুলাই ২০২৬
২০২৫ সালের ১৮ নভেম্বর হোয়াইট হাউসের সাউথ লনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিবাদন জানাচ্ছেন। ছবি : এএফপির।

সৌদি আরবের সঙ্গে বহুল আলোচিত সিভিল পারমাণবিক সহযোগিতা চুক্তিতে নতুন শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, রিয়াদ যদি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ঐতিহাসিক ‘আব্রাহাম আকর্ডসে’ সই না করে, তবে ওয়াশিংটনের সঙ্গে প্রস্তাবিত এই পারমাণবিক চুক্তি কার্যকর হবে না। খবর রয়টার্সের। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-প্রযুক্তি নির্ভর এই বেসামরিক পারমাণবিক চুক্তিটি কেবল সামরিক-বহির্ভূত ব্যবহারের জন্যই অনুমোদিত হবে। এর পূর্ণ বাস্তবায়ন সম্পূর্ণরূপে নির্ভর করছে সৌদি আরবের আব্রাহাম আকর্ডসে যোগ দেওয়ার ওপর। 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলাইন লিভিট বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌদি আরব যদি এই আঞ্চলিক শান্তি চুক্তিতে অংশ না নেয়, তবে পারমাণবিক চুক্তিটি বাতিল বলে গণ্য হবে।

এর আগে গত বুধবার (২২ জুলাই) দুই দেশের তরফ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মার্কিন প্রযুক্তিতে পারমাণবিক চুল্লি নির্মাণের প্রাথমিক সমঝোতার কথা জানানো হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ট্রাম্পের শর্ত আরোপের মধ্য দিয়ে পুরো প্রক্রিয়ায় নতুন কূটনৈতিক টানাপোড়েন তৈরি হলো। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট পথনকশা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে দীর্ঘদিন ধরেই অস্বীকৃতি জানিয়ে আসছে সৌদি আরব। ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের পর ওয়াশিংটনস্থ সৌদি দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, ট্রাম্পের এই শর্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। রিয়াদ-ওয়াশিংটন পরমাণু চুক্তি মধ্যপ্রাচ্যে অস্ত্রের প্রতিযোগিতা উসকে দিতে পারে বলে ইসরায়েলের যে আশঙ্কা ছিল, তা এই ঘোষণার পর কিছুটা প্রশমিত হয়েছে। ’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আব্রাহাম আকর্ডসে সৌদি আরবের যোগদান মধ্যপ্রাচ্যে শান্তির ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হবে।

উল্লেখ্য, ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তার মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে যা ‘আব্রাহাম আকর্ডস’ নামে পরিচিত। এখন সৌদি আরবকে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করাই ওয়াশিংটনের মূল কূটনৈতিক লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব ইসরায়েল আব্রাহাম আকর্ডস পারমাণবিক চুক্তি ডোনাল্ড ট্রাম্প
২৭ ফেব্রুয়ারি ২০২৬
সামগ্রিক আমদানি হ্রাস সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের শক্ত অবস্থান
০৫ ডিসেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্র থেকে এল ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম
০১ সেপ্টেম্বর ২০২৫
কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র : চার্জ দ্য অ্যাফেয়ার্স
৩০ জুন ২০২৫
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় সম্মত যুক্তরাষ্ট্র : মার্ক কার্নি
০৮ জুন ২০২৫
অভিবাসীদের আটকের প্রতিবাদে উত্তাল লস অ্যাঞ্জেলেস, ন্যাশনাল গার্ড মোতায়েন
২৬ জানুয়ারি ২০২৫
বাংলাদেশেও সব মার্কিন সহায়তা বন্ধ : ইউএসএইড
০৩ জুলাই ২০২৪
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ডব্লিউইউএসটির সমাবর্তন ২০২৪
১২ জুন ২০২৪
রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
১০ এপ্রিল ২০২৪
সামরিক সহযোগিতা বাড়াতে হোয়াইট হাউসে আলোচনায় বাইডেন-কিশিদা
২৮ মার্চ ২০২৪
যু্ক্তরাষ্ট্রের সেতু ভাঙার প্রভাব পড়বে বিশ্বজুড়ে?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’
  2. পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না, শিশু সন্তানকে হত্যা করলেন মা
  3. জাপানে ভূমিকম্পে শপিংমল ধসে নিখোঁজ ৩০, আটকা বহু মানুষ
  4. জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর শপিংমলে বিস্ফোরণ, আহত ৫০
  5. মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১২ সেতু, বিমানবন্দর ‘অচল’
  6. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x