Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১৮ জুন ২০২৬
আপডেট: ১০:৩৫, ১৮ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১৮ জুন ২০২৬
আপডেট: ১০:৩৫, ১৮ জুন ২০২৬
আরও খবর
সুদের হার কমার সম্ভাবনায় বাড়ল স্বর্ণের দাম
বড় লাফের পর দেশের বাজারে যে দামে মিলছে স্বর্ণ
টানা চার সপ্তাহ পর বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?
স্বর্ণের দাম বাড়ল, আজ ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১৮ জুন ২০২৬
আপডেট: ১০:৩৫, ১৮ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১৮ জুন ২০২৬
আপডেট: ১০:৩৫, ১৮ জুন ২০২৬
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তী চুক্তির পর তেলের দাম কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) স্পট গোল্ডের দাম এক শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে আগের দিনের ক্ষতি অনেকটাই পুষিয়ে নিয়েছে।

বাজার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টা ৪২ মিনিট পর্যন্ত প্রতি আউন্স স্পট স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩১৬ দশমিক ৪২ ডলারে। এর আগের দিন বুধবার (১৭ জুন) স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমেছিল। তবে আগস্ট সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ১ শতাংশ কমে ৪ হাজার ৩৩৬ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে। খবর রয়টার্সের। 

বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য থেকে ইতিবাচক খবর আসায় তেলের দাম কমেছে, ফলে বিনিয়োগকারীরা আবার স্বর্ণের দিকে ঝুঁকতে শুরু করেছেন।

ওয়ান্ডার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, আগের দিনের বড় পতনের পর অনেক বিনিয়োগকারী তাদের স্বল্পমেয়াদি অবস্থান (শর্ট পজিশন) বন্ধ করছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত এবং তেলের দাম কমে যাওয়াই স্বর্ণের দামের পুনরুদ্ধারে ভূমিকা রাখছে।

বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান তাদের ১৪ দফা অন্তর্বর্তী চুক্তির পূর্ণাঙ্গ প্রকাশ করে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান প্রতিশ্রুতি ভঙ্গ করলে যুক্তরাষ্ট্র আবারও হামলা শুরু করতে পারে।

এপ্রিল মাসে ঘোষিত যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানোর জন্য এই চুক্তি করা হয়েছে, যাতে দুই দেশ স্থায়ী সমঝোতায় পৌঁছাতে আলোচনা চালিয়ে যেতে পারে।

চুক্তির খবর প্রকাশের পর তেলের দাম কমতে শুরু করে। এর আগে ট্রাম্প ইরানের নেতারা ‘ভালো আচরণ’ না করলে বোমা হামলা পুনরায় শুরু করার হুমকি দেওয়ায় তেলের দাম বেড়েছিল।

বিশ্লেষকরা বলছেন, তেলের উচ্চ মূল্য সাধারণত মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ায় এবং সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও জোরদার করে। যেহেতু স্বর্ণ কোনো সুদ দেয় না, তাই উচ্চ সুদের পরিবেশে এর আকর্ষণ কমে যায়।

কেলভিন ওং বলেন, বাজার এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নতুন করে মূল্যায়ন করছে। ফলে স্বর্ণের দামের ঊর্ধ্বমুখী গতি সীমিত থাকতে পারে।

বুধবার ফেড সুদের হার ৩ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশের মধ্যে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়। তবে ফেডের ১৯ জন নীতিনির্ধারকের মধ্যে ৯ জন চলতি বছরই সুদের হার বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বর্তমানে ৮৫ শতাংশে পৌঁছেছে, যা ফেডের সিদ্ধান্তের আগে ছিল ৬১ শতাংশ।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৬৯ দশমিক ১৮ ডলারে, প্লাটিনাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫৭ দশমিক ৫৩ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩২৯ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছে।

স্বর্ণ বিশ্ববাজার স্বর্ণের দাম

সংশ্লিষ্ট সংবাদ: স্বর্ণ

০৪ জুলাই ২০২৬
সুদের হার কমার সম্ভাবনায় বাড়ল স্বর্ণের দাম
০৪ জুলাই ২০২৬
বড় লাফের পর দেশের বাজারে যে দামে মিলছে স্বর্ণ
০৩ জুলাই ২০২৬
টানা চার সপ্তাহ পর বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. খামেনির দাফন আনুষ্ঠানিকতায় জনসমুদ্র তেহরান
  2. ভিসা নীতিতে ৬টি বড় পরিবর্তন আনল আরব আমিরাত
  3. সুদের হার কমার সম্ভাবনায় বাড়ল স্বর্ণের দাম
  4. শোক অনুষ্ঠানে হামলা হলে পরিণতি হবে ভয়াবহ : ইরান
  5. ছেলেকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার নাটক বাবা-মায়ের
  6. ইউক্রেনের আরও একটি শহর দখলের দাবি রাশিয়ার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x