Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ০৯ জুন ২০২৬
আপডেট: ০৯:৪৩, ০৯ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ০৯ জুন ২০২৬
আপডেট: ০৯:৪৩, ০৯ জুন ২০২৬
আরও খবর
হরমুজ প্রণালি খুলতেই কমল জ্বালানি তেলের দাম
শান্তি চুক্তির জেরে ফের কমল জ্বালানি তেলের দাম
ডলার শক্তিশালী হওয়ায় কমল স্বর্ণের দাম
বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ০৯ জুন ২০২৬
আপডেট: ০৯:৪৩, ০৯ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ০৯ জুন ২০২৬
আপডেট: ০৯:৪৩, ০৯ জুন ২০২৬
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর ইরানে ইসরায়েলের ফের হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। দুই দেশ পুনরায় একে অপরের ওপর হামলা শুরুর পর বিনিয়োগকারীদের মাঝে শঙ্কা কাটেনি, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। খবর রয়টার্সের। 

আজ মঙ্গলবার (৯ জুন) সকালে আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ১৩ সেন্ট বা ০.১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯৪.৩৮ ডলারে বিক্রি হচ্ছে। পাশাপাশি, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১১ সেন্ট বা ০.১২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১.৪১ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের সেশনে লেবাননে হামলা ও ইরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলার জেরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার আশা ম্লান হয়ে গিয়েছিল। ফলে একলাফে তেলের দাম প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। তবে পরবর্তীতে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আপাতত শেষ করার ঘোষণা দিলে দামের সেই বড় লাফ কিছুটা কমে আসে। 

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সরাসরি হামলা বন্ধের এই সাম্প্রতিক সিদ্ধান্তে বাজারে সাময়িক স্বস্তি এলেও, বিনিয়োগকারীরা এই যুদ্ধবিরতি স্থায়ী হবে বলে নিশ্চিত হতে পারছেন না। বাজার এখন কোনো স্থায়ী সমাধানের চেয়ে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক অনিশ্চয়তাকেই বেশি প্রাধান্য দিচ্ছে বলে তিনি যোগ করেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষকে অবিলম্বে ‘গোলাগুলি বন্ধ’ করার আহ্বান জানানোর পর ইরান ও ইসরায়েল হামলা স্থগিতের ঘোষণা দেয়। তবে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখে, তবে তারা আবারও পাল্টা আঘাত হানবে। আইজির বাজার বিশ্লেষক টনি সিকামোর বলেন, ট্রাম্পের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ (স্নোবলিং) হওয়া থেকে রক্ষা করলেও ভূরাজনৈতিক পটভূমি এখনও উত্তপ্ত এবং একটি স্থায়ী শান্তি চুক্তি এখনও অধরা।

ইসরায়েলি টেলিভিশনে প্রচারিত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুংকার দিয়ে বলেছেন, ইরান যদি আবারও আক্রমণ করে তবে ইসরায়েল তার কঠোর জবাব দেবে। তবে অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসে প্রকাশিত এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন যে ইসরায়েল যদি ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধে জড়ায়, তবে ওয়াশিংটন পাশে থাকবে না।

জ্বালানি তেল বিশ্ববাজার

সংশ্লিষ্ট সংবাদ: জ্বালানি তেল

১৯ জুন ২০২৬
হরমুজ প্রণালি খুলতেই কমল জ্বালানি তেলের দাম
১৮ জুন ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও পতন
১৩ জুন ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ৫ শতাংশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মৈত্রী ভাঙতে ইরানের সামনে বড় সুযোগ
  2. সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু, মধ্যস্থতায় কারা?
  3. যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে কার লাভ? বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট
  4. লেবাননে চলমান সংঘাত প্রধান আলোচ্য বিষয় : ইরান
  5. ট্রাম্প-মেলোনির ঝগড়া থামছেই না
  6. হরমুজ প্রণালি ফের বন্ধ, সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x