Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩৫, ০৬ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৮, ০৬ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩৫, ০৬ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৮, ০৬ জুন ২০২৬
আরও খবর
তাপপ্রবাহে স্ত্রী-সন্তানের মৃত্যু, দুই কবরে হাত রেখে বিদায় নিলেন সোবহানও
পাইলটের আংটি বদল নিয়ে ভারতজুড়ে শোরগোল
পুশইনের আরও ৮ চেষ্টা রুখে দিয়েছে বিজিবি
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে কুমিল্লার যুবকের মৃত্যু, বোন-ভগ্নিপতি দগ্ধ
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা

দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩৫, ০৬ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৮, ০৬ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩৫, ০৬ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৮, ০৬ জুন ২০২৬
শনিবার দিল্লির যন্তর মন্তর সভাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করে শত শত আন্দোলনকারী। ছবি : পিটিআই

সরকারি চাকরিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দবি করেছে ‘ককরোচ জনতা পার্টি’। দলটির অভিযোগ, দেশজুড়ে প্রশ্ন ফাঁসের এই নজিরবিহীন কেলেঙ্কারির জন্য শিক্ষামন্ত্রী সরাসরি দায়ী।

আজ শনিবার (৬ জুন) সকাল থেকেই শত শত আন্দোলনকারী দিল্লির যন্তর মন্তর সভাস্থলে জড়ো হতে শুরু করেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এদিকে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আজ ভোরেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিল্লি পৌঁছান। বিমানবন্দর থেকে ইমিগ্রেশন শেষ করে তিনি সকাল ১১টা নাগাদ সভাস্থলে পৌঁছালে আন্দোলনকারীরা ‘ভারত মাতা কি জয়’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘জয় ভীম’ স্লোগানে তাকে স্বাগত জানান। দিল্লি পুলিশ তাকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যন্তর মন্তরে এই শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের অনুমতি দিয়েছে।

ককরোচ জনতা পার্টি বা সিজেপির সূচনা হয়েছিল মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক পেজ হিসেবে। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এই প্রতীকী আন্দোলনের জন্ম হয়। একটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সমাজ ব্যবস্থার সমালোচনা করতে গিয়ে ‘ভুয়া আইন ডিগ্রিধারী’ বেকার যুবকদের একাংশকে ‘তেলাপোকা’ বা ককরোচের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, এই যুবকেরা কোনো কর্মসংস্থান না পেয়ে সোশ্যাল মিডিয়া বা আরটিআই কর্মী সেজে সমাজ ও ব্যবস্থার ওপর আঘাত হানছে।

প্রধান বিচারপতির এই মন্তব্যকে উপহাস করেই নেটদুনিয়ায় এই অভিনব দলটির আত্মপ্রকাশ ঘটে, যা খুব দ্রুতই ভারতজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। এখনো পর্যন্ত এটি ভারতের নির্বাচন কমিশনে নিবন্ধিত কোনো রাজনৈতিক দল না হলেও, দেশের মূলধারার রাজনৈতিক আলোচনায় দলটির সদস্যরা সক্রিয় ভূমিকা রাখছেন। বর্তমানে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুক, অভিনেতা প্রকাশ রাজ এবং দিল্লির সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব।

এই আন্দোলনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা অরাজকতা তৈরি না হয়, সেজন্য দিল্লির নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। নতুন দিল্লি জেলায় প্রায় ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের উচ্চপর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আন্দোলনকারীদের সাথে কোনো ধরনের সংঘাতে না গিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখতে।

বিক্ষোভের মূল লক্ষ্য যেহেতু শিক্ষামন্ত্রী, তাই রাজধানী দিল্লির ভিআইপিদের বাসভবনগুলোর নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোমি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের বাইরে অতিরিক্ত পুলিশ বাহিনী ও ব্যারিকেড মোতায়েন করা হয়েছে।

যন্তর মন্তরের এই বিক্ষোভে ককরোচ জনতা পার্টির প্রথম সারির শীর্ষ নেতারা উপস্থিত থেকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। এদের মধ্যে রয়েছেন দলটির প্রধান মুখপাত্র ও অনুসন্ধানী সাংবাদিক সৌরভ দাস, রাজনৈতিক গবেষক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া এবং ম্যাককিনসের সাবেক কনসালট্যান্ট ও আইআইটি কানপুরের প্রাক্তন ছাত্র আশুতোষ রাঙ্কা।

চলতি সপ্তাহের শুরুর দিকে প্রধান মুখপাত্র সৌরভ দাস সাংবাদিকদের জানিয়েছিলেন, এই আন্দোলনে বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকও যোগ দেবেন। একই সঙ্গে দলমত নির্বিশেষে দেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে এই প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।

ভারত দিল্লি বিক্ষোভ ককরোচ জনতা পার্টি
০৪ জুন ২০২৬
বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবেও থাকছে না মমতার তৃণমূল
০৪ জুন ২০২৬
এবার বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন লোকসভায় তৃণমূলের ২০ এমপি!
০৪ জুন ২০২৬
ইতিহাসে সর্বোচ্চ, ২০০ কোটি ডলারের ড্রোন কিনছে ভারত
০৩ জুন ২০২৬
দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিদেশি নাগরিকসহ নিহত ২১
২৯ মে ২০২৬
পাকিস্তানকে কোণঠাসা করতে গিয়ে যেভাবে উল্টো চাপে মোদি
২৯ মে ২০২৬
ভারতে সেতু ভেঙে নিহত ৬, নিখোঁজ ৩
২৬ মে ২০২৬
ভারত-যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তি স্বাক্ষর : এতে কী আছে, কেন এটি গুরুত্বপূর্ণ?
২৫ মে ২০২৬
ছেলের আশায় ২২ বছরেই ষষ্ঠ সন্তানের মা হচ্ছেন তরুণী, ভিডিও ভাইরাল
২৫ মে ২০২৬
ভাই সেজে নিজের স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
২৪ মে ২০২৬
‘তেলাপোকা’কে মোদির এত ভয়?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  2. তাপপ্রবাহে স্ত্রী-সন্তানের মৃত্যু, দুই কবরে হাত রেখে বিদায় নিলেন সোবহানও
  3. পাইলটের আংটি বদল নিয়ে ভারতজুড়ে শোরগোল
  4. স্বর্ণের দামে নামতে পরে দীর্ঘস্থায়ী ধস, নেপথ্যে যে তিন কারণ
  5. দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
  6. যুক্তরাষ্ট্র-ইরান ফের পাল্টাপাল্টি হামলা, অনিশ্চিত যুদ্ধবিরতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x