ইরানের আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততায় বাহরাইনে গ্রেপ্তার ৪১
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাহরাইনে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএনএ। খবর আলজাজিরার।
বাহরাইন ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।
বাহরাইন আরও জানায়, দেশটির ওপর ইরানি হামলায় সমর্থনের অভিযোগে বেশ কয়েকজনের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। ওই ব্যক্তিদের বিরুদ্ধে ইরানের প্রতি সহানুভূতি এবং ‘বিদেশি শক্তির সঙ্গে মিলে ষড়যন্ত্র’ করার অভিযোগ আনা হয়েছে।
এদিকে ইরানে প্রায়-সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা ১১তম সপ্তাহে পদার্পণ করেছে। পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকসের এ তথ্য জানায়। সংস্থাটি এক্সে দেওয়া এক পোস্টে জানায়, এই নিবর্তনমূলক পদক্ষেপ ইরানিদের দৈনন্দিন জীবনযাপনের পথে জ্ঞান, তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
নেটব্লকস জানায়, ইন্টারনেট পরিষেবা কঠোরভাবে নিয়ন্ত্রণ করায় সারা দেশে চাকরি ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক