Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:০২, ৩০ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:০২, ৩০ এপ্রিল ২০২৬
আরও খবর
বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ পথচারী নিহত
মধ্য আফ্রিকায় স্বর্ণখনি ধসে অন্তত ১০০ জনের মৃত্যু
মাছবাহী ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত, আহত ৩
গাজায় পুলিশ স্টেশনে ইসরায়েলি হামলায় নিহত ৯
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাবুর সাভারের বাড়ি শোকে স্তব্ধ

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৯

এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:০২, ৩০ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:০২, ৩০ এপ্রিল ২০২৬
২৯ এপ্রিল ইসরায়েল সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের পাশ দিয়ে জাতিসংঘের (ইউএন) একটি গাড়িবহর যাচ্ছে। ছবি: এএফপি

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত তিন সপ্তাহের বর্ধিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও এ হামলার ঘটনা ঘটল।

স্থানীয় সূত্র অনুযায়ী, জেবচিট এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এছাড়া তৌল এলাকায় হামলায় আরও ৪ জন নিহত ও ৬ জন আহত হন। হারুফে পৃথক হামলায় ২ জন নিহত হয়েছেন এবং একটি বাড়ি ধ্বংস হয়েছে। খবর আল জাজিরার। 

সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা আরও তীব্র হয়েছে। জাওতার আল-শারকিয়াহ, ইয়োহমর আল-শাকিফ এবং বায়ত আল-সাইয়্যাদ এলাকায় গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিমান হামলায় ২০ জনের বেশি নিহত হয়েছেন, যার মধ্যে দুটি পরিবারের সদস্য, দুই লেবানিজ সেনা ও তিনজন প্যারামেডিক রয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭০ জন, যাদের মধ্যে শিশুও রয়েছে।

ইসরায়েলি বাহিনী জেবচিট, তৌল, আল-সামানিয়েহ, সাহেল আল-হানিয়েহ, ক্লাইলাহ, ওয়াদি জিলোসহ অন্তত ১৫টি দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রামে নতুন করে জোরপূর্বক সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দক্ষিণ লেবাননের পরিণতি গাজার মতো হবে।

এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেপ আউন ইসরায়েলের অব্যাহত লঙ্ঘনের নিন্দা জানিয়ে বলেছেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও বেসামরিক স্থাপনা, উপাসনালয় ধ্বংস এবং হতাহতের সংখ্যা বাড়ছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

দেশটির পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি ইসরায়েলি হামলার তদন্তে দ্রুত একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫৭৬ জন নিহত এবং ৭৯৬২ জন আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত থামাতে আন্তর্জাতিক চাপ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

লেবানন লেবানন-ইসরায়েল ইসরায়েল হামলা নিহত যুদ্ধবিরতি
১৩ মে ২০২৬
লেবাননের মহাসড়কে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৮
১২ মে ২০২৬
লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার
১১ মে ২০২৬
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ৫১
১০ মে ২০২৬
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩৯
০৮ মে ২০২৬
লেবাননের নতুন উচ্ছেদ আদেশ ইসরায়েলি বাহিনীর
০৩ মে ২০২৬
হিজবুল্লাহর নতুন কৌশল : ‘ফাইবার অপটিক ড্রোনে’ দিশেহারা ইসরায়েল
০২ মে ২০২৬
লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলায় নিহত ৪১
২৯ এপ্রিল ২০২৬
লেবাননে যুদ্ধের কারণে তীব্র ক্ষুধার মুখে ১২ লাখেরও বেশি মানুষ
২৬ এপ্রিল ২০২৬
লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে হিজবুল্লাহ : নেতানিয়াহু
২৬ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রথমবারের মতো পাকিস্তানে অফিস খুললো গুগল
  2. মধ্য আফ্রিকায় স্বর্ণখনি ধসে অন্তত ১০০ জনের মৃত্যু
  3. গাজায় পুলিশ স্টেশনে ইসরায়েলি হামলায় নিহত ৯
  4. আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতিসহ দুজনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
  5. ব্রাজিলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১
  6. মূল্যস্ফীতির শঙ্কায় স্বর্ণের দামে বড় লাফ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x