Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫০, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৫৫, ৩০ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫০, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৫৫, ৩০ এপ্রিল ২০২৬
আরও খবর
সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো বিএসএফ
বাংলাদেশের একাধিক ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত
জীবননগর সীমান্ত দিয়ে পাঁচ জনকে পুশইন
আমরা শুধু সীমান্তই নয়, স্বপ্নও ভাগাভাগি করি : ভারতীয় হাইকমিশনার
সাতক্ষীরা সীমান্তে বিপুল ভারতীয় মালামাল জব্দ

বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছেড়ে কী করতে চাইছে ভারত

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫০, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৫৫, ৩০ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫০, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৫৫, ৩০ এপ্রিল ২০২৬
এআই জেনারেটেড ছবি

ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে নদীবেষ্টিত এলাকায় কুমির ও বিষধর সাপ ছাড়ার বিতর্কিত পরিকল্পনা করেছে ভারত। এই উদ্যোগে মানবাধিকারকর্মী ও পরিবেশবিদদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গত ২৬ মার্চের একটি অভ্যন্তরীণ নির্দেশনায় সীমান্তের নদীবেষ্টিত ফাঁকা অংশগুলোতে ‘সরীসৃপ ব্যবহারের সম্ভাব্যতা’ খতিয়ে দেখতে বলেছে। খবর আল জাজিরার। 

প্রায় ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের অনেক অংশ পাহাড়, নদী ও জলাভূমি দিয়ে ঘেরা হওয়ায় সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে প্রায় ৩০০০ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া হলেও বাকি অংশগুলোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

কেন এই পরিকল্পনা?

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কঠিন ভৌগোলিক অবস্থার কারণে কিছু এলাকায় সীমান্তে বেড়া নির্মাণে বাধা সৃষ্টি হচ্ছে। এসব এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিকল্প পদ্ধতি খোঁজা হচ্ছে।

তবে বিশ্লেষকরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবসম্মত নয়। গবেষক অঙ্গশুমান চৌধুরী বলেন, কুমির বা সাপ কাউকে বাংলাদেশি বা ভারতীয় বলে চিনতে পারবে না- তারা সবাইকেই আক্রমণ করবে।

মানবাধিকার উদ্বেগ

মানবাধিকারকর্মীরা এই পরিকল্পনাকে ‘অমানবিক’ আখ্যা দিয়েছেন। তাদের মতে, এটি অভিবাসীদের বিরুদ্ধে ‘প্রকৃতিকে অস্ত্র হিসেবে ব্যবহার’ করার একটি বিপজ্জনক প্রবণতা।

মানবাধিকারকর্মী হর্ষ মান্দার বলেন, আইনি প্রক্রিয়ার বদলে এ ধরনের অমানবিক পদ্ধতি গ্রহণ করা হচ্ছে, যা সংবিধান ও আন্তর্জাতিক নীতির পরিপন্থী।

রাজনৈতিক প্রেক্ষাপট

সমালোচকদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের ‘হুমকি’ হিসেবে তুলে ধরছে, যা বিশেষ করে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মুসলিম সংখ্যালঘুদের ওপর প্রভাব ফেলছে।

পরিবেশগত ঝুঁকি

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সীমান্ত এলাকায় কুমির ও বিষধর সাপ ছেড়ে দিলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হতে পারে।

বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার কর্মকর্তারা জানান, এসব প্রাণী ওই অঞ্চলের স্বাভাবিক বাসিন্দা নয়। ফলে সেখানে ছেড়ে দিলে তারা টিকে থাকতে পারবে না এবং বাস্তুতন্ত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।

এছাড়া বন্যা প্রবণ এলাকায় এসব প্রাণী ছড়িয়ে পড়ে স্থানীয় জনগণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে জেলে ও নদীপাড়ের বাসিন্দাদের জন্য।

বিশ্বে নজির নেই

আন্তর্জাতিকভাবে কোনো দেশ সীমান্তে প্রাকৃতিক শিকারি প্রাণী ব্যবহার করে ‘প্রহরা’ দেওয়ার নজির নেই।

বিশ্লেষকরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তা মানবাধিকার ও পরিবেশ- দুই ক্ষেত্রেই বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।

বাংলাদেশ-ভারত সীমান্ত সাপ কুমির
০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-ভারত নিবিড় যোগাযোগে সম্মত : জয়শঙ্কর
০৭ মার্চ ২০২৬
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল ভারত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা থমকে আছে : পররাষ্ট্র উপদেষ্টা
০৯ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিবদের বৈঠক শেষ
০৯ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে পদ্মায়
০৯ ডিসেম্বর ২০২৪
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব
০৯ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবের বৈঠক আজ
০৬ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ ও ভারতের মধ্যে এফওসি বৈঠক ৯ ডিসেম্বর
০৫ ডিসেম্বর ২০২৪
‘স্বামী-স্ত্রী’ নয়, দুদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, প্রত্যাশা ঢাকার
২৩ জানুয়ারি ২০২৪
গঙ্গার পানিপ্রবাহ পর্যবেক্ষণে যৌথ নদী কমিশনের সদস্যরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাশিয়াকে সিআইএ প্রধানের সতর্কবার্তা : মার্কিন গণমাধ্যম
  2. যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় কিছুই অর্জিত হবে না : ইরানের প্রেসিডেন্ট
  3. কোন কারণে নেপালের ভয়াবহ বন্যা?
  4. নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৩ শতাধিক
  5. ভূমিকম্প নয়, নেপালের প্লাবন ছিল পাহাড় ধসের কারণে : ইউএসজিএস
  6. ‘চোখের সামনে ভেসে গেল পরিবার’ বন্যায় বেঁচে ফেরাদের ভয়াবহ বর্ণনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x