Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৫০, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:০২, ২৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৫০, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:০২, ২৯ এপ্রিল ২০২৬
আরও খবর
হল অব পিপলে যেভাবে ট্রাম্পকে বরণ করলেন শি জিনপিং
চীন সফরে ট্রাম্পের আসল উদ্দেশ্য ভিন্ন
স্কুলে হিজাব পরা যাবে, কর্ণাটক সরকারের নতুন সিদ্ধান্ত
ট্রাম্পের শি-কে যতটা প্রয়োজন, শি-র ট্রাম্পকে ততটা প্রয়োজন নেই
ইরানের এখনও যথেষ্ট ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে, জানাল মার্কিন গোয়েন্দারা
আল জাজিরার বিশ্লেষণ

চাবাহার বন্দর : ভারতের এক দশকের স্বপ্ন কি তবে শেষ?

এনটিভি অনলাইন ডেস্ক
২০:৫০, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:০২, ২৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৫০, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:০২, ২৯ এপ্রিল ২০২৬
ওমান উপসাগরের তীরে অবস্থিত দক্ষিণ-পূর্ব ইরানের উপকূলীয় শহর চাবাহারের শহীদ বেহেশতি টার্মিনালে নতুন সরঞ্জাম ও অবকাঠামোর উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে একটি পণ্যবাহী জাহাজ অতিক্রম করছে। ছবি : এএফপি

ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের সম্পর্ক আবারও এক কঠিন পরীক্ষার মুখে। দীর্ঘ এক দশক ধরে ইরানের চাবাহার বন্দরে ভারত যে বিপুল বিনিয়োগ করেছে, তা এখন স্থবির হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গত রোববার (২৬ এপ্রিল) চাবাহার প্রকল্পের ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হয়েছে। ওয়াশিংটন এই ছাড় আর নবায়ন করার কোনো লক্ষণ না দেখানোয় প্রকল্পটি এখন গভীর সংকটে।

কেন চাবাহার বন্দর ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ?

দক্ষিণ-পূর্ব ইরানে অবস্থিত এই বন্দরটি ভারতের জন্য কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং এটি ছিল পাকিস্তানের স্থলপথ এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পৌঁছানোর প্রধান পথ।

পাকিস্তানের গোয়াদর বন্দরে চীনের প্রভাব মোকাবিলায় চাবাহার ছিল ভারতের তুরুপের তাস।

সাত হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডোরের দক্ষিণ প্রান্ত হলো চাবাহার, যা সরাসরি রাশিয়াকে ভারতের সঙ্গে যুক্ত করার কথা।

ভারত এই বন্দরের ‘শহীদ বেহেশতি’ টার্মিনাল সাজাতে ১২০ মিলিয়ন (১২ কোটি) ডলার বিনিয়োগ করেছে ও উন্নয়নের জন্য ৫০০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছিল।

নিষেধাজ্ঞার গ্যাঁড়াকলে চাবাহার

ট্রাম্প প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ’ নীতির কারণে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তবে কৌশলগত কারণে ২০১৮ সালে চাবাহারকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছিল।

দ্বিতীয়বার ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসন ২০২৫ সালের সেপ্টেম্বরে ঘোষণা দেয় যে, তারা চাবাহারসহ সব ধরনের ছাড় প্রত্যাহার করছে।

ভারতের কূটনৈতিক তৎপরতায় এই ছাড়ের মেয়াদ চলতি বছরের ২৬ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু ভারত শর্ত দিয়েছিল যে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে সেখান থেকে কার্যক্রম গুটিয়ে নেবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত এই প্রকল্পে ১২ কোটি ডলার পরিশোধ করলে দেশের ভেতরেই সমালোচনার মুখে পড়ে মোদী সরকার। বিরোধীদের অভিযোগ, মার্কিন চাপে ভারত জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে।

যা বলছে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, তারা তেহরান ও ওয়াশিংটন উভয়ের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতি বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।

গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো এ বছর ভারত তার বার্ষিক বাজেটে চাবাহার প্রকল্পের জন্য কোনো অর্থ বরাদ্দ রাখেনি।

জানা গেছে, ভারত এই বন্দরের ব্যবস্থাপনা কোনো ইরানি সংস্থার হাতে তুলে দেওয়ার কথা ভাবছে, যাতে ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ফিরে আসা যায়।

আটলান্টিক কাউন্সিলের ফেলো মাইকেল কুগেলম্যানের মতে, চাবাহার বর্তমানে একটি ‘ক্ষতিগ্রস্ত সম্পদে’ পরিণত হয়েছে। ভারত যদি এই প্রকল্প নিয়ে এগোতে চায়, তবে তাকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার ঝুঁকি নিতে হবে।

বিশ্লেষক আনোয়ার আলমের মতে, চাবাহার ধরে রাখার চেয়ে যদি ট্রাম্প ও নেতানিয়াহুকে খুশি রাখা ভারতের কাছে বড় অগ্রাধিকার হয়, তবে এই প্রকল্প থেকে সরে আসাই হবে ভারতের একমাত্র পথ।

মধ্যপ্রাচ্যের সংঘাত ও মার্কিন নিষেধাজ্ঞার এই বেড়াজালে ভারতের ‘চাবাহার স্বপ্ন’ শেষ পর্যন্ত টিকে থাকবে কি না, তা সময় বলে দেবে।

ভারত ইরান ইরান-ইসরায়েল যুদ্ধ চাবাহার বন্দর মার্কিন নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্প
১১ মে ২০২৬
ভারতীয়দের কেন বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা থেকে বিরত থাকতে বলছেন মোদি?
১১ মে ২০২৬
ভারতীয় শেয়ার বাজারে ধস, রুপির রেকর্ড পতন
১০ মে ২০২৬
বিয়ের জন্য হলেও এক বছর স্বর্ণ কিনতে নিষেধ করলেন মোদি
১০ মে ২০২৬
মুখ্যমন্ত্রী হয়েই থালাপতি বিজয়ের বাজিমাত
০৯ মে ২০২৬
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত
০৯ মে ২০২৬
দেশের আকাশে ‘রহস্যময় আলোর’ আসল কারণ জানা গেল
০৮ মে ২০২৬
তামিলনাড়ুর নাটকীয়তায় নতুন মোড়, শপথের জন্য আমন্ত্রণ পাননি বিজয়
০৮ মে ২০২৬
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
০৮ মে ২০২৬
মাঝরাতে ছদ্মবেশে নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ জনের কুপ্রস্তাব
০৮ মে ২০২৬
সরকার গঠনে বাধা, গণপদত্যাগের হুঁশিয়ারি থালাপতি বিজয়ের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্কুলে হিজাব পরা যাবে, কর্ণাটক সরকারের নতুন সিদ্ধান্ত
  2. ট্রাম্পের শি-কে যতটা প্রয়োজন, শি-র ট্রাম্পকে ততটা প্রয়োজন নেই
  3. এক দিনে দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম
  4. ইরানের এখনও যথেষ্ট ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে, জানাল মার্কিন গোয়েন্দারা
  5. বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
  6. ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে ভারতীয় রুপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x