বিশ্ববাজারে তেলের দামে পতন
ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খবর এবং মধ্যপ্রাচ্য সংকট শিগগিরই মিটে যেতে পারে—এমন আশাবাদে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) এশিয়ার বাজারে শুরুতেই তেলের দামের এই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। খবর আলজাজিরার।
আরও পড়ুন : ইরান যুদ্ধকে ‘ছোট পথ-বিচ্যুতি’ হিসেবে আখ্যা দিলেন ট্রাম্প
আরও পড়ুন : লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের এক ঘণ্টারও কম সময়ে লঙ্ঘনের অভিযোগ
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারস ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৮ দশমিক শূন্য ৫ ডলারে নেমে এসেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের তেলের দামও ব্যারেল প্রতি ৯৪ ডলারের নিচে নেমেছে। উল্লেখ্য, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে গত মার্চ মাসে তেলের দাম রেকর্ড ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। দীর্ঘ সময় ১০০ ডলারের উপরে থাকার পর সম্প্রতি তেলের দাম ৯০ ডলারের ঘরে নামল।
আরও পড়ুন : শিগগিরই ইরান যুদ্ধের প্রভাব পড়বে মানুষের খাবার প্লেটে
আরও পড়ুন : ইরানের ১০০ বিলিয়ন ডলার কোন কোন দেশে জব্দ
বিনিয়োগকারীদের নজর এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের দিকে। ট্রাম্প জানিয়েছেন, এই সপ্তাহান্তেই পাকিস্তানে মার্কিন কর্মকর্তারা ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন। এই কূটনৈতিক তৎপরতা সফল হলে জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা ফিরবে বলে আশা করছেন বাজার বিশ্লেষকরা। যুদ্ধ ও অবরোধের কারণে তেলের সরবরাহ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সম্ভাব্য শান্তি আলোচনার খবরে তা কিছুটা প্রশমিত হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক