Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:৩৪, ১১ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:৩৪, ১১ এপ্রিল ২০২৬
আরও খবর
হাওরবাসীর জন্য সরকার সম্ভব সবকিছু করবে : ত্রাণমন্ত্রী
কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
ভোট গণনার মধ্যেই মমতার জরুরি বার্তা
হেলে পড়েছে দুই বহুতল ভবন, আতঙ্কে স্থানীয়রা
অটোরিকশার ওপর ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, আহত ৩

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ৪ নভোচারী

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:৩৪, ১১ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:৩৪, ১১ এপ্রিল ২০২৬

চাঁদ ঘুরে দীর্ঘ ১০ দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন নাসার চার নভোচারী। গত ৫০ বছরের মধ্যে এটাই ছিল চাঁদের কক্ষপথে মানুষের প্রথম কোনো সফর। স্থানীয় সময়  শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণের মধ্য দিয়ে শেষ হলো এই ঐতিহাসিক অভিযান। খবর আল জাজিরার।

প্রশান্ত মহাসাগরীয় সময় বিকেল ৫টা ৭ মিনিটে ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্যারাসুটের সাহায্যে অবতরণ করে নভোচারীদের বহনকারী ওরিয়ন ক্যাপসুলটি। উদ্ধারকারী দলগুলো আগে থেকেই সেখানে অপেক্ষমাণ ছিল। এখন হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে ফেরার আগে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

গত সপ্তাহে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ ও কানাডীয় নভোচারী জেরেমি হ্যানসেন। ১৯৭২ সালের অ্যাপোলো ১৭-এর পর এটিই ছিল চাঁদে মানুষের প্রথম কোনো অভিযান। এই মিশনে নভোচারীরা মহাকাশের ইতিহাসে যেকোনো মানুষের চেয়ে দূরবর্তী পথ পাড়ি দিয়েছেন।

এই অভিযানটি বেশ কিছু নতুন ইতিহাস তৈরি করেছে। ভিক্টর গ্লোভার চাঁদের কক্ষপথে যাওয়া প্রথম অশ্বেতাঙ্গ ব্যক্তি, ক্রিস্টিনা কচ প্রথম নারী ও জেরেমি হ্যানসেন প্রথম কোনো অ-মার্কিন নাগরিক হিসেবে এই গৌরব অর্জন করেছেন।

আর্টেমিস ২ মিশনকে মূলত ‘আর্টেমিস ৪’-এর প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। প্রকৌশলীরা এখন ওরিয়ন ক্যাপসুলের তাপ-রোধী ঢাল, নেভিগেশন সিস্টেম ও জীবন-সহায়ক প্রযুক্তির তথ্যগুলো বিশ্লেষণ করবেন। লক্ষ্য হলো—অ্যাপোলো যুগের পর প্রথমবারের মতো মানুষকে আবারও চাঁদের বুকে নামানো।

মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান মহাকাশ থেকে পৃথিবীর সৌন্দর্য বর্ণনা করে বলেন, ‘এই মহাবিশ্বে আমাদের গ্রহটি একটি বিশেষ ও সুন্দর স্থানে অবস্থিত। আমাদের এই অমূল্য উপহারের কদর করা উচিত।’

অভিযানের শেষ দিন শুক্রবার সকালে নভোচারীদের ঘুম ভাঙাতে নাসা বিশেষ গানের আয়োজন করে। এদিন লাইভ ব্যান্ডের ‘রান টু দ্য ওয়াটার’ এবং জ্যাক ব্রাউন ব্যান্ডের ‘ফ্রি’ গানের সুরে তারা ঘুম থেকে জেগে ওঠেন।

নাসা নভোচারী পৃথিবী চন্দ্রাভিযান আর্টেমিস-২ মিশন ভিডিও সংবাদ
০৪ এপ্রিল ২০২৬
মহাকাশ থেকে পৃথিবীর দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করল নাসা
০২ এপ্রিল ২০২৬
আর্টেমিস-২ চাঁদে পৌঁছাতে কত সময় নেবে, এরপর কী হবে?
৩১ মার্চ ২০২৬
৫৩ বছরে প্রথমবার চাঁদের দিকে মানুষ পাঠাচ্ছে নাসা
০৮ এপ্রিল ২০২৫
নাসার সঙ্গে মহাকাশ গবেষণায় অংশীদার হলো বাংলাদেশ
০১ এপ্রিল ২০২৫
পৃথিবীর মাটি ছুঁয়ে অবশেষে মুখ খুললেন সেই ২ মহাকাশচারী! 
১৯ ফেব্রুয়ারি ২০২৫
পৃথিবীতে বিশাল গ্রহাণুর আঘাত হানার শঙ্কা বাড়ছে, উদ্বিগ্ন বিজ্ঞানীরা
০৬ ডিসেম্বর ২০২৪
আরও কাছ থেকে কুয়াসার ছবি তুলল নাসার হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র
৩০ জুন ২০২৩
মূত্র ও ঘাম থেকে পানীয় জল তৈরি করলেন নাসার বিজ্ঞানীরা
২৭ জুন ২০২৩
নাসার মহাকাশযানে বৃহস্পতি গ্রহের বজ্রপাতের ছবি
২৯ আগস্ট ২০২২
যে কারণে চন্দ্রাভিযানে নাসার রকেট উৎক্ষেপণ স্থগিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মমতার দুর্গে বিজেপির হানা, গেরুয়া শিবিরের বাংলা দখল
  2. আসামে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বিজেপি জোট
  3. অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়
  4. যেসব কারণে মমতার দলের ভরাডুবি
  5. নরেন্দ্র মোদি বললেন, ‘বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয়’
  6. যেভাবে ভাঙল মমতার দুর্গ, নেপথ্যে যে ৫ কারিগর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x