Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ১১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:২০, ১১ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ১১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:২০, ১১ জানুয়ারি ২০২৬
আরও খবর
মসজিদুল হারামে শায়খ আল-সুদাইসের টানা ৩৬ বছর কোরআন খতম
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদিতে ঈদ কবে জানা যাবে আজ
সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন 
লাইলাতুল কদরে মসজিদুল হারামে মুসল্লিদের ঢল

এসটিসির কাছ থেকে দক্ষিণ ইয়েমেনের বেশকিছু অঞ্চল পুনর্দখলের দাবি সরকারের

এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ১১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:২০, ১১ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ১১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:২০, ১১ জানুয়ারি ২০২৬
১০ জানুয়ারি বন্দর নগরী এডেনে ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী এসটিসির সমর্থনে বিক্ষোভকারীরা সমাবেশ করছে। ছবি: এএফপি

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, তারা দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ অংশগুলো আবার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এসব এলাকা এর আগে বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দখলে রেখেছিল।

সৌদি আরব সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) প্রধান রাশাদ আল-আলিমি স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) এক ভাষণে বলেন, আমি দেশের প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিশ্চিত করছি—হাদরামাউত ও আল-মাহরা প্রদেশ পুনর্দখল করা হয়েছে এবং দক্ষিণ ইয়েমেন এখন সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে। খবর আল জাজিরার। 

রাশাদ আল-আলিমি জানান, এসটিসির সাবেক সদস্যদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে সব সামরিক বাহিনী এখন থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের অধীনে কাজ করবে বলেও ঘোষণা দেন তিনি।

গত বছরের শেষ দিকে এসটিসি হাদরামাউত ও আল-মাহরা দখল করলে উত্তেজনা চরমে পৌঁছায়। সৌদি সমর্থিত সাম্প্রতিক অভিযানে এসব অঞ্চল থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। সৌদি আরব সীমান্তবর্তী এই দুই প্রদেশ ইয়েমেনের প্রায় অর্ধেক ভূখণ্ডজুড়ে অবস্থিত।

এই সংঘাত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে সম্পর্কেও টানাপোড়েন বাড়িয়েছে। ইয়েমেন সরকার সৌদির মিত্র ইউএইকে এসটিসিকে সমর্থনের অভিযোগ তুলেছে।

সরকারের এই ঘোষণার মধ্যেই এসটিসির ঘাঁটি হিসেবে পরিচিত আদেনে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। খোর মাকসার এলাকায় তারা সৌদি আরব ও ইয়েমেন সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় এবং সাবেক দক্ষিণ ইয়েমেনের পতাকা উড়িয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানায়।

এক বিক্ষোভকারী বলেন, আমরা বহু বছর ধরেই বলে আসছি—আমাদের চাই স্বাধীন দক্ষিণ ইয়েমেন।

কিছু বিক্ষোভকারী এসটিসি নেতা আইদারুস আল-জুবাইদির ছবি বহন করেন। জুবাইদি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

চলতি সপ্তাহে এসটিসির একটি প্রতিনিধি দল রিয়াদে আলোচনায় অংশ নেয়। শুক্রবার (৯ জানুয়ারি) তারা হঠাৎ সংগঠনটি ভেঙে দেওয়ার ঘোষণা দেয়। সংগঠনের মহাসচিব আবদুল রহমান জালাল আল-সেবাইহি জানান, অভ্যন্তরীণ বিরোধ ও আঞ্চলিক চাপের কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

তবে শনিবার (১০ জানুয়ারি) এসটিসি এক বিবৃতিতে জানায়, রিয়াদে দেওয়া ভাঙনের ঘোষণা ছিল ‘চাপ ও জোরপূর্বক আদায় করা’, তাই সেটিকে তারা বাতিল বলে ঘোষণা করেছে এবং দক্ষিণাঞ্চলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

পিএলসি প্রধান রাশাদ আল-আলিমি তার ভাষণে উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণকারী হুথি বিদ্রোহীদের উদ্দেশেও সতর্কবার্তা দেন। তিনি বলেন, তারা চাইলে আলোচনায় বসতে পারে, নতুবা সামরিক জবাবের মুখোমুখি হবে।

২০১৪ সালে রাজধানী সানা দখল করা হুথিরা এখনো আল-আলিমির নেতৃত্বাধীন সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দেয়নি।

ইয়েমেন সরকার সৌদি আরব

সংশ্লিষ্ট সংবাদ: ইয়েমেন

২০ জানুয়ারি ২০২৬
ইয়েমেনে চরম খাদ্য সংকট, সাহায্য সংস্থাগুলোর হুঁশিয়ারি
০৭ জানুয়ারি ২০২৬
ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ওপর সৌদি জোটের বিমান হামলা
১১ ডিসেম্বর ২০২৫
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে অভিবাসীর চাপে বিপর্যস্ত এডেন শহর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লারিজানি হত্যা, যুদ্ধ থামানোর চেষ্টায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প?
  2. লারিজানি হত্যার ‘প্রতিশোধে’ তেল আবিবে হামলার দাবি আইআরজিসির
  3. লারিজানির নিহতের ঘটনায় ইরানি নেতাদের তীব্র প্রতিক্রিয়া
  4. ইরান যুদ্ধ : যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালকের পদত্যাগ
  5. যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
  6. ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x