Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩০, ২৫ অক্টোবর ২০২৫
আপডেট: ১০:৩২, ২৫ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩০, ২৫ অক্টোবর ২০২৫
আপডেট: ১০:৩২, ২৫ অক্টোবর ২০২৫
আরও খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী ধাপের বৈঠক শিগগিরই : ইরান
ট্রাম্প প্রশাসনের প্রকাশিত মানচিত্রে কাশ্মীর পুরোটাই ভারতের!
ইরানের সঙ্গে বাণিজ্যে অতিরিক্ত শুল্কের হুমকি, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ ইতিবাচক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের শুল্কের পর এবার ভারতের ওপর মেক্সিকোর দ্বিগুণ ধাক্কা

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে নতুন পদক্ষেপ

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩০, ২৫ অক্টোবর ২০২৫
আপডেট: ১০:৩২, ২৫ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩০, ২৫ অক্টোবর ২০২৫
আপডেট: ১০:৩২, ২৫ অক্টোবর ২০২৫
২৪ অক্টোবর লন্ডনে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে বক্তব্য রাখার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: এএফপি

রাশিয়ার তেল ও গ্যাসকে বিশ্ববাজার থেকে সরিয়ে দিতে ইউক্রেনের পক্ষে থাকা ২০টিরও বেশি দেশ অঙ্গীকার করেছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রে অর্থের প্রবাহ বন্ধ করার চেষ্টা চলছে।

লন্ডনে আয়োজিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ সম্মেলনের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘আমরা রাশিয়ার যুদ্ধযন্ত্রের অর্থায়ন রুদ্ধ করছি।’ খবর বিবিসির। 

সম্প্রতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, আর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) লক্ষ্যবস্তু করেছে রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি।

লন্ডনে উপস্থিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার ওপর চাপই যুদ্ধ থামানোর একমাত্র পথ।’ তবে সম্মেলনে ইউক্রেনের জন্য কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেওয়া হয়নি।

জেলেনস্কি দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে, মার্কিন তৈরি টমাহক ও ইউরোপীয় ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে (যেমন তেল শোধনাগার ও অস্ত্রাগার) আঘাত করতে পারলে যুদ্ধের খরচ মস্কোর জন্য বেড়ে যাবে।

তবে গত সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে জানান, তিনি এখনই টমাহক সরবরাহে রাজি নন।

বৃহস্পতিবার (২৩ অক্টােবর) পুতিন সতর্ক করে বলেন, ‘যদি এই ধরনের অস্ত্র রুশ ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার করা হয়, তবে প্রতিক্রিয়া হবে ধ্বংসাত্মক।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে।

লন্ডন সম্মেলনের পর এক যৌথ সংবাদ সম্মেলনে কিয়ার স্টারমার বলেন, ‘পুতিন শান্তির ব্যাপারে আন্তরিক নন।’ তাই ইউক্রেনের মিত্ররা বছরের বাকি সময়ের জন্য একটি ‘পরিষ্কার পরিকল্পনা’ নিয়েছে।

স্টারমার জানান, রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদের ওপরও লক্ষ্য স্থির করা হয়েছে, যাতে তা ইউক্রেনের প্রতিরক্ষা অর্থায়নে ব্যবহার করা যায়। তবে তিনি বিস্তারিত জানাননি।

এদিকে বৃহস্পতিবার ইইউ নেতারা ইউক্রেনের আগামী দুই বছরের আর্থিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছেন, তবে রাশিয়ার হিমায়িত ১৪০ বিলিয়ন ইউরোর সম্পদ ব্যবহারের সিদ্ধান্ত নেননি।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন আশা প্রকাশ করেছেন, বড়দিনের আগেই ইউক্রেনের জন্য ‘ক্ষতিপূরণ ঋণ’ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো ইউক্রেনের বিমান প্রতিরক্ষা জোরদারেরও প্রতিশ্রুতি দিয়েছে, কারণ রাশিয়া প্রায় প্রতিদিনই ইউক্রেনের বেসামরিক এলাকা ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

জেলেনস্কি সতর্ক করে বলেন, ‘রাশিয়া শীতের যন্ত্রণাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়—তারা আমাদের ভাঙতে চায়।’

যদিও সম্মেলনে অনেক আশাব্যঞ্জক কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবিক পদক্ষেপ কীভাবে যুদ্ধক্ষেত্রে পরিবর্তন আনবে বা পুতিনকে আলোচনায় আনতে বাধ্য করবে—তা নিয়ে স্পষ্ট পরিকল্পনা জানানো হয়নি।

ইউক্রেনে অনেক মানুষ এখন দৈনন্দিন জীবনের সংকটে বেশি ব্যস্ত। ওডেসার ইয়ানা কোলোমিয়েতস জানান, শহরে বিদ্যুৎ, পানি ও গরমের ঘাটতি দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘আরও ভয়ঙ্কর বিষয় হলো, রাশিয়া এখন আমাদের অঞ্চলে গাইডেড বোমা নিক্ষেপ শুরু করেছে।’

কিয়েভের তেতিয়ানা ডানকেভিচ বলেন, বিদ্যুৎ ও পানির সংকটে জীবন ‘খুব কঠিন’ হয়ে পড়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয় না এই যুদ্ধ খুব শিগগির শেষ হবে’।

লন্ডন সম্মেলনে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো পুনর্গঠনের বিষয়েও আলোচনা হয়েছে, যদিও কোনো নির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হয়নি।

সম্মেলনে ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফ ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে উপস্থিত ছিলেন। এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভিডিও বার্তার মাধ্যমে যোগ দেন।

ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হয়েছে—যেখানে যুদ্ধক্ষেত্রের বর্তমান অবস্থান ধরে আলোচনার আহ্বান জানানো হয়েছে।

তবে রাশিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং কিয়েভ ও তার মিত্রদের কাছে এটি কার্যত আত্মসমর্পণের দাবি বলেই মনে হচ্ছে।

এর আগে শুক্রবার (২৪ অক্টােবর) জেলেনস্কি উইন্ডসরে রাজা চার্লসের সঙ্গে বৈঠক করেন। এটি ছিল তাদের চলতি বছরের তৃতীয় সাক্ষাৎ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ জ্বালানি তেল গ্যাস যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র
১৭ আগস্ট ২০২৫
ট্রাম্প চান সমঝোতা, জেলেনস্কি বললেন পরিস্থিতি জটিল করছে রাশিয়া
১২ আগস্ট ২০২৫
যুদ্ধবিরতি নয়, নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন : জেলেনস্কি
০৪ আগস্ট ২০২৫
‘ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে ভারত’
০৩ আগস্ট ২০২৫
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলার রেকর্ড, জুলাইয়ে ছোড়া হয়েছে ৬ হাজারের বেশি
২৪ জুলাই ২০২৫
ইস্তাম্বুলে শান্তি আলোচনা : নতুন বন্দি বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন
২০ জুলাই ২০২৫
রাশিয়াকে নতুন শান্তি আলোচনার প্রস্তাব ইউক্রেনের
১৫ জুলাই ২০২৫
ইউক্রেন সংকট সমাধানে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া
১৪ জুলাই ২০২৫
ইউক্রেনে প্যাট্রিয়টসহ অত্যাধুনিক সমরাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র
১৩ জুলাই ২০২৫
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
১১ জুলাই ২০২৫
পুতিনের ওপর ট্রাম্পের ভরসা ভাঙনের পথে, এরপর কী হবে?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারতীয় সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা জানা গেল
  2. বিএনপির ইশতেহার যেভাবে ‘মূল্যায়ন’ করছে ভারত 
  3. ইরানের সঙ্গে বাণিজ্যে অতিরিক্ত শুল্কের হুমকি, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের
  4. বিতর্কের মুখে ওবামা দম্পতির ‘মিম ভিডিও’ সরালেন ট্রাম্প
  5. মালয়েশিয়ায় বাংলাদেশি চিকিৎসাধীন, স্বজনদের খুঁজছে হাইকমিশন
  6. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ ইতিবাচক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x