Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৩৫, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ১১:৩৭, ২৭ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৩৫, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ১১:৩৭, ২৭ আগস্ট ২০২৫
আরও খবর
হরমুজ প্রণালি থেকে মিত্রদের নিজ উদ্যোগে তেল আনতে বললেন ট্রাম্প
হরমুজ পুনরায় চালু না করেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প
জোর করে কেন হরমুজ প্রণালি খুলতে পারছেন না ট্রাম্প?
ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর কাছ থেকে আদায়ে আগ্রহী ট্রাম্প
ট্রাম্প কি ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে পারবেন?

ট্রাম্পের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন লিসা কুক

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৩৫, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ১১:৩৭, ২৭ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৩৫, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ১১:৩৭, ২৭ আগস্ট ২০২৫
মার্কিন ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুক। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  বরখাস্তের সিদ্ধান্ত ঠেকাতে ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুক আদালতে যাচ্ছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ আগস্ট) কুকের আইনজীবী অ্যাবি লওয়েল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

আইনজীবী অ্যাবি লওয়েল বলেন, “শুধুমাত্র একটি রেফারেল লেটারের ভিত্তিতে কুককে বরখাস্তের প্রচেষ্টা কোনো আইনগত ভিত্তি বহন করে না। আমরা এ বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করব।” খবর রয়টার্সের।

কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে ১১১ বছরে এর আগে কোনো গভর্নরকে প্রেসিডেন্ট সরাসরি বরখাস্তের চেষ্টা করেননি। ট্রাম্পের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের ফেডের স্বাধীনতার জন্য নজিরবিহীন হুমকি হিসেবে দেখা হচ্ছে।

তিনি সোমবার (২৫ আগস্ট) অভিযোগ করেন, কুক ২০২১ সালে নেওয়া বন্ধকী ঋণে (মর্টগেজ) ‘প্রতারণা ও সম্ভাব্য অপরাধমূলক কার্যকলাপে’ জড়িত ছিলেন। ট্রাম্প বলেন, “আমাদের এমন মানুষ দরকার যারা শতভাগ স্বচ্ছ। কুকের ক্ষেত্রে তা দেখা যাচ্ছে না।”

ফেড এক বিবৃতিতে জানিয়েছে, গভর্নররা সাধারণত ১৪ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন এবং তাদের সহজে অপসারণ করা যায় না। এতে বলা হয়, “ফেডের সিদ্ধান্ত অর্থনৈতিক তথ্য এবং আমেরিকান জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থের ভিত্তিতে হতে হবে।”

যদিও ট্রাম্প কুককে তাৎক্ষণিকভাবে বরখাস্তের ঘোষণা দিয়েছেন, ফেড স্পষ্ট করেছে যে আদালতের রায় ছাড়া তার পদে কোনো পরিবর্তন হবে না। আগামী ১৬-১৭ সেপ্টেম্বর ফেডের নীতি-সভার আগে এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

কুককে বরখাস্তের প্রচেষ্টায় ডলারের ওপর আস্থা কমেছে এবং মার্কিন ঋণপত্রে অস্থিরতা বেড়েছে। তবে ওয়াল স্ট্রিট সূচকগুলো মঙ্গলবার সামান্য উর্ধ্বমুখী ছিল।

কুককে সরানো গেলে ট্রাম্প ফেড বোর্ডে সংখ্যাগরিষ্ঠ সদস্য নিয়োগের সুযোগ পাবেন। ইতোমধ্যে হোয়াইট হাউসের অর্থনীতিবিদ স্টিফেন মিরান এবং সাবেক বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ডেভিড ম্যালপাসের নাম আলোচনায় এসেছে।

বিষয়টি নিয়ে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়াটন স্কুলের গবেষক পিটার কন্টি-ব্রাউন বলেন, কুকের যেসব মর্টগেজ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, সেগুলো তার ফেডে যোগদানের আগের বিষয় এবং সিনেট ভেটিংয়ের সময়ই প্রকাশিত ছিল। তাই এগুলোকে “ফর কজ” বরখাস্তের ভিত্তি ধরা যুক্তিসঙ্গত নয়।

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক হস্তক্ষেপ থেকে স্বাধীনভাবে কাজ করতে পারলেই ফেড অর্থনৈতিক নীতি পরিচালনায় সর্বোত্তম ফল দেয়।

এসজিএইচ ম্যাক্রো অ্যাডভাইজার-এর প্রধান অর্থনীতিবিদ টিম ডুই মন্তব্য করেন, “প্রথম মেয়াদে ট্রাম্পের হাত থেকে ফেড অনেকটা রক্ষা পেয়েছিল, এবার আর সে সৌভাগ্য নাও থাকতে পারে।”

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভ গভর্নর বরখাস্ত
১৫ মার্চ ২০২৬
গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
১৪ মার্চ ২০২৬
মার্কিন সরকারি সুবিধার অপব্যবহার করলে কঠোর পরিণতি :  দূতাবাস
১৪ মার্চ ২০২৬
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৪ মার্চ ২০২৬
পুতিন হয়তো ইরানকে ‘কিছুটা’ সহায়তা করছেন : ট্রাম্প
১৩ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, গুরুতর আহত দুই
১১ মার্চ ২০২৬
অস্থির লেনদেন শেষে নিম্নমুখী যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার
০৭ মার্চ ২০২৬
রাশিয়ার গোয়েন্দা তথ্যেই মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইরান?
০৭ মার্চ ২০২৬
ইসরায়েলকে জরুরি ভিত্তিতে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
০৪ মার্চ ২০২৬
আরেকটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
০৩ মার্চ ২০২৬
২৬ বছরে কয়টি দেশে যুক্তরাষ্ট্রের হামলা, প্রাণহানি ও খরচ কত?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ
  2. নিউইয়র্কে আবর্জনার ট্রাকে ধাক্কা খেয়ে বাংলাদেশি তরুণী নিহত
  3. ৫৩ বছরে প্রথমবার চাঁদের দিকে মানুষ পাঠাচ্ছে নাসা
  4. জ্বালানি সংকটে কিউবাকে সহায়তা দেবে রাশিয়া : ক্রেমলিন
  5. আলোচনা ব্যর্থ হলে ইরানের জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি ট্রাম্পের
  6. জোর করে কেন হরমুজ প্রণালি খুলতে পারছেন না ট্রাম্প?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x