Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ২০ আগস্ট ২০২৫
আপডেট: ১৬:১৩, ২০ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ২০ আগস্ট ২০২৫
আপডেট: ১৬:১৩, ২০ আগস্ট ২০২৫
আরও খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে ইরান : পেজেশকিয়ান
বিষাক্ত ইনজেকশনেও টিকে রইল প্রাণ, হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব কমেছে, কিন্তু ‘হারিয়ে যায়নি’
হরমুজ প্রণালির ওপর প্রভাব হারাচ্ছে ইরান?

আমেরিকা-বিরোধী মনোভাব থাকলে মিলবে না ভিসা

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ২০ আগস্ট ২০২৫
আপডেট: ১৬:১৩, ২০ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ২০ আগস্ট ২০২৫
আপডেট: ১৬:১৩, ২০ আগস্ট ২০২৫
মার্কিন ভিসা 

যুক্তরাষ্ট্রে থাকতে বা কাজের জন্য যেতে হলে এখন থেকে নতুন এক ধরনের যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। মার্কিন অভিবাসন দপ্তরের কর্মকর্তারা যদি কোনো আবেদনকারীকে ‘আমেরিকা-বিরোধী’ বলে মনে করেন, তাহলে তার কপাল পুড়বে। আজ বুধবার (২০ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।

গতকাল এ বিষয়ে ঘোষণা দিয়েছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। নতুন এই নীতিমালার অধীনে অভিবাসন কর্মকর্তারা এখন থেকে আবেদনকারীদের ‘আমেরিকা-বিরোধী বা সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা আছে কি না, তা পরীক্ষা করবেন। এছাড়া আবেদনকারীদের ‘ইহুদিবিদ্বেষী’ কোনো কাজের সঙ্গে জড়িত থাকার নজির আছে কি না, তাও যাচাই করা হবে। এই নতুন ও সম্প্রসারিত নিরীক্ষা প্রক্রিয়ায় আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমও অন্যতম হিসেবে বিবেচনা করা হবে।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার (ইউএসসিআইএস) হালনাগাদ নীতিমালায় এসব কথা বলা হয়েছে। ইউএসসিআইএসের মুখপাত্র ম্যাথু ট্রাগেসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘যারা আমেরিকাকে ঘৃণা করে ও আমেরিকা-বিরোধী মূল্যবোধের প্রচার করে, তাদেরকে আমেরিকার কোনো সুফল ভোগ করতে দেওয়া উচিত নয়।’

তবে এই হালনাগাদ নীতিমালায় ‘আমেরিকা-বিরোধী’ মনোভাবের সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। শুধুমাত্র বলা হয়েছে, যারা ইহুদিবিদ্বেষী সন্ত্রাস, ইহুদিবিদ্বেষী সন্ত্রাস ও এর সঙ্গে জড়িত সংগঠন এবং ইহুদিবিদ্বেষী মূল্যবোধ ধারণ করেন, তারাও ‘আমেরিকা-বিরোধী’ বলে বিবেচিত হবেন। এই অস্পষ্ট নীতির কারণে ইন্টারনেটে ব্যাপক বিভ্রান্তি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনলাইন ফোরামগুলোয় এ নিয়ে বিবাদ চলতে থাকে।

বিশেষজ্ঞ ও আইনজীবীরা এই নীতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন অভিবাসন কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো অ্যারন রেইখলিন-মেলনিক তার এক্স পোস্টে এই উদ্যোগকে ‘ম্যাককার্থিইজম’ এর সঙ্গে তুলনা করে বলেন, এই শব্দটি (আমেরিকা-বিরোধী) এর আগে কখনো অভিবাসন আইনে যুক্ত করা হয়নি এবং এর সংজ্ঞা পুরোপুরি ট্রাম্প প্রশাসনের মস্তিষ্কপ্রসূত।

ব্রিগহ্যাম ইয়াং বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক লিলি লোপেজ সংবাদ সংস্থা এপিকে বলেন, আমার কাছে বড় খবর এটাই, যে তারা সূক্ষ্ম পক্ষপাত ও একপাক্ষিক সিদ্ধান্ত নেওয়ার দরজা খুলে দিচ্ছে। এতে তারা (অভিবাসন আবেদনের ক্ষেত্রে) নিজেদের সুবিধামতো সিদ্ধান্ত নিতে পারবে। এটা খুবই উদ্বেগজনক। তার মতে, একজন আবেদনকারীকে ‘আমেরিকা-বিরোধী’ নন এমন প্রমাণ দিতে অনেক কাঠখড় পোড়াতে হবে।

যুক্তরাষ্ট্র ভিসা
২৬ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
২৬ সেপ্টেম্বর ২০২৬
নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে অস্কারজয়ী অভিনেত্রী আটক
১৯ সেপ্টেম্বর ২০২৬
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধের ঘোষণা ট্রাম্পের
১৯ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের স্বাক্ষর
১৭ সেপ্টেম্বর ২০২৬
উড়োজাহাজে তাণ্ডব, ডাক্ট টেপে বাঁধা সেই যাত্রী এবার মুখ খুললেন
১৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্প-নাটালির ভাইরাল ছবি নিয়ে মুখ খুলল হোয়াইট হাউস
১৭ সেপ্টেম্বর ২০২৬
তিন বছরের মধ্যে প্রথমবার সুদহার বাড়াল যুক্তরাষ্ট্র
১৭ সেপ্টেম্বর ২০২৬
চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন ট্রাম্প
১৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতসহ ১০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
১৬ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আসামের রেলওয়ে স্টেশন থেকে ৯ বাংলাদেশি আটক
  2. স্ত্রীর কবর জিয়ারতে আবেগাপ্লুত মাহাথির মোহাম্মদ
  3. ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বন্ধ করল ফ্লাইদুবাই
  4. আফগানিস্তানে বিমান হামলার দাবি পাকিস্তানের, নিহত ২২
  5. বিষাক্ত ইনজেকশনেও টিকে রইল প্রাণ, হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী
  6. ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x