Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
ডয়চে ভেলে
১৩:৩০, ১২ মে ২০২৫
আপডেট: ১৩:৩১, ১২ মে ২০২৫
ডয়চে ভেলে
১৩:৩০, ১২ মে ২০২৫
আপডেট: ১৩:৩১, ১২ মে ২০২৫
আরও খবর
প্রথমবারের মতো পাকিস্তানে অফিস খুললো গুগল
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাবুর সাভারের বাড়ি শোকে স্তব্ধ
কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু, জরুরি হটলাইন চালু
কলকাতায় হোটেলে আগুন: বেঁচে যাওয়া তিন বাংলাদেশি জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
রেস্তোরাঁর খাবার খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি পুরো পরিবার

যুদ্ধবিরতির পর পাল্টাপাল্টি যেসব দাবি করছে ভারত-পাকিস্তান

ডয়চে ভেলে
১৩:৩০, ১২ মে ২০২৫
আপডেট: ১৩:৩১, ১২ মে ২০২৫
ডয়চে ভেলে
১৩:৩০, ১২ মে ২০২৫
আপডেট: ১৩:৩১, ১২ মে ২০২৫
ভারত-পাকিস্তান সংঘাত । ফাইল ছবি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। গত শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ফলে গতকাল রোববার (১১ মে) রাত ছিল পুরোপুরি শান্ত। তবে রোববার সীমান্ত শান্ত থাকলেও ভারত ও পাকিস্তান দুই পক্ষই এই যুদ্ধ নিয়ে পাল্টাপাল্টি দাবি জানিয়েছে।

ভারত যা বলেছে

রোববার ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস লেফটোন্যান্ট জেনারেল রাজীব ঘাই, বিমানবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশনস এয়ার মার্শাল একে ভারতী এবং নৌবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশনস ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের তথ্য দেন।

তারা দাবি করেছেন, অপারেশন সিন্দুর বা সিঁদুরের ফলে ৩৫ থেকে ৪০ জন পাকিস্তানি সেনা মারা গেছেন। পাকিস্তানের বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। চাকলালা, রফিকি, সরগোদা, জাকোকাবাদ, ভুলারির মতো অনেকগুলি সামরিক ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে। ভারতের নৌবাহিনী করাচিতে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়েছিল। তারা সেইমতো পজিশন নিয়েছিল।

লেফটেন্যান্ট জেনারেল ঘাই জানিয়েছেন, নয়টি জঙ্গিঘাঁটিতে হামলা করা হয়েছিল। তার ফলে ইউসূফ আজহার, আব্দুল মালিক রউফ এবং মুদস্‌সর আহমেদসহ একশর বেশি জঙ্গির মারা গেছে।  মৃত জঙ্গিদের মধ্যে আইসি ৮১৪ অপহরণ এবং পুলওয়ামা হামলায় জড়িত জঙ্গিও রয়েছে।

তারা জানিয়েছেন, ভারতের লক্ষ্য ছিল জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো। পাকিস্তানের বাহাওয়ালপুর, মুরিদকে, মুজাফফরাবাদের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে সেগুলিকে বিধ্বস্ত করা হয়েছে। পাকিস্তান ৮ ও ৯ মে -তে ভারতের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করার চেষ্টা করে। শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে ড্রোন, পাইলটহীন বিমান দিয়ে হামলা করতে চেয়েছিল। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলির মোকাবিলা করে এবং তা ব্যর্থ করে দেয়। পাকিস্তানের বেশ কিছু যুদ্ধবিমান ভারতীয় সীমান্তে ঢোকার আগে গুলি করে নামানো হয়েছে বলে তারা জানিয়েছেন।

ভারতের দাবি, পাকিস্তান এই আক্রমণ করেছিল বলেই ভারতকে পাকিস্তানের সামরিক পরিকাঠামো লক্ষ্য করে আক্রমণ করতে হয়েছে। নাহলে, ভারতের আক্রমণ জঙ্গি ঘাঁটি নষ্ট করার মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা জানিয়েছেন, এর মধ্য দিয়ে পাকিস্তানকে ভারত এই বার্তাই দিতে চেয়েছে যে, তাদের আগ্রাসী মনোভাব কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ বলেছেন, পহেলগামের ঘটনার পরে ভারতীয় নৌবাহিনীর ডুবোজাহাজ, রণতরী, বিমানসহ সমস্ত বিভাগকে সমুদ্রে মোতায়েন করা হয়েছিল। নৌবাহিনী ৯৬ ঘণ্টার মধ্যে আরব সাগরে বেশ কিছু জায়গায় কৌশলগত অবস্থান নেয়। তারা করাচিসহ পাকিস্তানের বিভিন্ন জায়গায় আঘাত করার জায়গায় ছিল। পাকিস্তান পুরোপুরি রক্ষণাত্মক অবস্থান নেয়।

সেনাকর্তারা জানিয়েছেন, পাঁচজন ভারতীয় সেনা সংঘাতে মারা গেছেন।

ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বস হয়েছে কিনা জানতে চাওয়া হলে তারা বলেছেন, লড়াইয়ে কিছু ক্ষতি হয়ে থাকে। যেহেতু সংঘর্ষে এখনও সম্পূর্ণভাবে থামেনি, তাই এই বিষয়ে এখনই তথ্য প্রকাশ করা যাচ্ছে না। তবে সব পাইলট নিরাপদে দেশে ফিরে এসেছেন বলে তারা জানিয়েছেন।

পাকিস্তানের দাবি

পাকিস্তানের বিমান বাহিনীর ডিরেক্টর জেনারেল পাবলিক রিলেশনস এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ, নৌবাহিনীর ন্যাভাল স্টাফ(অপারেশন) ডেপুটি চিফ ভাইস অ্যাডমিরাল রাজা রাব নওয়াজ এবং পাকিস্তান সেনাদের প্রধান মুখপাত্র লেফটোন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সংবাদ সম্মেলন করেন।

তাদের দাবি, ভারত পাকিস্তানের আকাশসীমা লংঘন করার পর তারা অপারেশন বুনিয়ানুম মারসুস শুরু করেন। ভারতের ২৬টি সামরিক টার্গেট লক্ষ্য করে হামলা করা হয়। এই টার্গেটের মধ্যে ছিল সুরাতগড়, সিরসা, আদমপুর, ভুজ, নালিয়া, ভাতিন্দা, বারনালা, হালওয়ারা, অবন্তীপুর, শ্রীনগর, জম্মু, মামুন, আম্বালা, উধমপুর ও পাঠানকোট। প্রতিটি জায়গায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

তাদের দাবি, ব্রক্ষ্মস ক্ষেপণাস্ত্র দিয়ে ভারত পাকিস্তানে হামলা করেছিল। সেই ফেসিলিটি ধ্বংস করা হয়েছে।

পাকিস্তানের সেনাকর্তাদের দাবি, তাদের নৌবাহিনী মুম্বইয়ের কাছাকাছি পৌঁছে গেছিল।

তারা জানিয়েছেন, পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ করেনি। কেউ যদি যুদ্ধে নামে তাহলে দুই পক্ষকে নিশ্চিহ্ন করার জন্য নামবে। তাই পাকিস্তান খুবই সংযত ও পরিণতভাবে পরিস্থিতির মোকাবিলা করেছে।

ভারত-পাকিস্তান যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি
০৯ মে ২০২৫
একে অন্যের ওপর আবারও হামলার দাবি ভারত-পাকিস্তানের
০৯ মে ২০২৫
কাশ্মীরে হামলা করেনি পাকিস্তান, করলে বিশ্ব জানবে : প্রতিরক্ষামন্ত্রী
০৯ মে ২০২৫
ভারতের তিন সেনাঘাঁটিতে পাকিস্তানের হামলা, ২৪ বিমানবন্দর বন্ধ
০৯ মে ২০২৫
পাকিস্তানি পাইলট ভারতীয় হেফাজতে থাকার খবর মিথ্যা : আতাউল্লাহ তারার
০৯ মে ২০২৫
ভারত-পাকিস্তান সংঘাত : সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
০৮ মে ২০২৫
পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ভারতের
০৮ মে ২০২৫
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে যা বললেন পাক প্রধানমন্ত্রী
০৮ মে ২০২৫
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পাকিস্তানের ড্রোন হামলা
০৮ মে ২০২৫
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বাজছে বিপদ সংকেত, অন্ধকারে দুই শহর
০৮ মে ২০২৫
পাঞ্জাবে সকল সরকারি-বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রাম্পের ‘ডান হাত’ কে এই নাটালি?
  2. ২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে : জাতিসংঘ
  3. প্রথমবারের মতো পাকিস্তানে অফিস খুললো গুগল
  4. মধ্য আফ্রিকায় স্বর্ণখনি ধসে অন্তত ১০০ জনের মৃত্যু
  5. গাজায় পুলিশ স্টেশনে ইসরায়েলি হামলায় নিহত ৯
  6. আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতিসহ দুজনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x