Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৫:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৫:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ময়মনসিংহে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৭
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাবেক সেনা কর্মকর্তা মহিউদ্দিন রিমান্ডে
সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, শাস্তি নিশ্চিত করতে হবে : জামায়াত আমির
এক্সেল ভেঙে সড়কে পড়ে যায় পাখিভ্যান, পেছন থেকে বাসের ধাক্কায় নিহত ২

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরায়েলের

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৫:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৫:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২৪
লেবানন ভিত্তিক মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এএফপির ফাইল ছবি

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গতকাল শুক্রবার রাত থেকে শুরু করে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চালানো হামলায় লেবাননের রাজধানী বৈরুতে নিহত হয়েছেন ইরানপন্থি মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। খবর বিবিসির।

এক বিবৃতিতে আইডিএফ জানায়, হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ছাড়াও সংগঠনটির আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছে যাদের মধ্যে রয়েছে হিজবুল্লাহর দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের কমান্ডারও।

বিবৃতিতে আরও বলা হয়, বৈরুতের দাহিয়েহ এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়ে সেখানকার লক্ষ্যবস্তু হিসেবে মাটির নিচে থাকা হিজবুল্লার সদরদপ্তর ধ্বংস করে দেয়। মূলত হাসান নাসরুল্লাহর অবস্থানকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়।

আইডিএফ জানায়, হিজবুল্লাহর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বৈরুতের দক্ষিণে দাহিয়েহ এলাকার হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত একটি আবাসিক ভবনে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ইসরায়েল ওই বিমান হামলা চালায়।

তবে এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে কেউ কোনো ধরনের মন্তব্য করেনি।

এ বিষয়ে আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন। এতে তিনি বলেন, ‘আমাদের খুব পরিষ্কার বার্তা হলো যে বা যারা ইসরায়েলি নাগরিকদের হুমকি দেবে তাদের আমরা ধরবোই, উত্তর-দক্ষিণ বা তারও বাইরে যেখানেই থাকুক না কেন।’

হাসান নাসরুল্লাহ ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন এমন সংবাদ প্রকাশের পরপরই আইডএফ ৫২ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটি প্রকাশ করে।

হার্জি হালেভি ভিডিওতে বলেন, ‘খুব সুনির্দিষ্টভাবে ও সঠিক সময়ে আমরা কাজটি করেছি।’ তিনি বলেন, ‘এটাই আমাদের টুলবক্সের শেষ কাজটি নয়, বিষয়টি খুবই পরিষ্কার, আমাদের আরও বহুদূর যাওয়ার সক্ষমতা রয়েছে।’

কে এই হাসান নাসরুল্লাহ

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হাসান নাসরুল্লাহ লেবানন ভিত্তিক শিয়া ইসলামি মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহ আন্দোলনের প্রধান নেতা। ইসরায়েলের আততায়ী হামলার আশঙ্কায় তিনি খুব কম সময়ই প্রকাশ্যে আসতেন। গত কয়েক বছরেরর মধ্যে তাকে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে।

ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলা হাসান নাসরুল্লাহ লেবাননে হিজবুল্লাহর রাজনৈতিক ও সামরিক উত্থানের অন্যতম পথিকৃৎ। সব সময় নেপথ্যে থাকা এই ব্যক্তির কারণেই আজ মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহ বর্তমান অবস্থানে এসেছে। সংগঠনটির প্রভাব রয়েছে ইরাক ও ইয়েমেনেও। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এর সামরিক বিভাগ সরাসরি ইরানের কাছ থেকে রকেট ও ক্ষেপণাস্ত্র পেয়ে আসছে।

নিহত হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহ ইসরায়েল হামলা বিবৃতি
০৬ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৩, আহত ২০
০৪ সেপ্টেম্বর ২০২৬
সাতসকালে বাস-কাভার্ডভ্যান-লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
২৮ আগস্ট ২০২৬
সৌদিতে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন
২৪ আগস্ট ২০২৬
বান্দরবান সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত
১৯ আগস্ট ২০২৬
বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ পথচারী নিহত
১৯ আগস্ট ২০২৬
কলকাতার হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত, বাড়িতে শোকের মাতম
১৪ আগস্ট ২০২৬
মদিনায় অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৮
১০ আগস্ট ২০২৬
সৌদিতে আগুনে নিহতদের ৩ জনের বাড়ি নাটোরে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অবরোধে অস্থির ফ্রান্সে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে ইরান : পেজেশকিয়ান
  3. মূল্যস্ফীতির খবরে আরও কমল স্বর্ণের দাম
  4. তাইওয়ানের সঙ্গে পুনঃএকত্রীকরণের প্রচেষ্টা এগিয়ে নেওয়ার আহ্বান শি’র
  5. আসামের রেলওয়ে স্টেশন থেকে ৯ বাংলাদেশি আটক
  6. স্ত্রীর কবর জিয়ারতে আবেগাপ্লুত মাহাথির মোহাম্মদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x