Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
ডয়চে ভেলে
১৬:১৫, ১৬ মে ২০২৪
আপডেট: ১৬:২১, ১৬ মে ২০২৪
ডয়চে ভেলে
১৬:১৫, ১৬ মে ২০২৪
আপডেট: ১৬:২১, ১৬ মে ২০২৪
আরও খবর
হরমুজ প্রণালি : ট্রাম্পের আহ্বানে সাড়া নেই ইউরোপীয় দেশগুলোর
ইউরোপ আগ্রহ দেখালে জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন
হরমুজ প্রণালি বন্ধে ইউরোপে গ্যাসের দাম বাড়ল দ্বিগুণেরও বেশি
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকির কড়া নিন্দা ইউরোপীয় নেতাদের
গ্রিস উপকূল থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার

গুলিবিদ্ধ স্লোভাক প্রধানমন্ত্রীর অস্ত্রোপচার

ডয়চে ভেলে
১৬:১৫, ১৬ মে ২০২৪
আপডেট: ১৬:২১, ১৬ মে ২০২৪
ডয়চে ভেলে
১৬:১৫, ১৬ মে ২০২৪
আপডেট: ১৬:২১, ১৬ মে ২০২৪
স্লোভাক রিপাবলিকের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হেলিকপ্টার থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : এএফপি

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকোকে হত্যার চেষ্টা হয়। ব্রাতিস্লাভা থেকে ১৫০ কিলোমিটার দূরের ছোট শহর হ্যান্ডলোভাতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফিকোর অস্ত্রোপচার হয়েছে।

দেশটির উপ-প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সুস্থ হয়ে যাবেন। তবে তার বিপদ এখনো কাটেনি। তাকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়া হয়। ফিকোর অফিস জানিয়েছে, তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

সরকার জানিয়েছে, “হ্যান্ডলোভাতে সরকারি বৈঠকের পর স্লোভাক রিপাবলিকের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যার চেষ্টা করা হয়।”

স্থানীয় ব্রডকাস্টার টিএ৩ জানিয়েছে, পাঁচটি গুলি ছোড়া হয়েছিল, তার মধ্যে একটি ফিকোর পেটে লেগেছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ফিকোর দেহরক্ষীরা তাকে গাড়ির ভিতর ঢুকিয়ে নিয়ে যাচ্ছেন এবং পুলিশ হামলাকারীকে চিহ্নিত করছে।

বার্তাসংস্থা এএফপিকে হাসপাতালের পরিচালক জানিয়েছেন, “ফিকোকে ভাসকুলার সার্জারি ক্লিনিকে চিকিৎসা করা হচ্ছে।”

অস্ত্রোপচার ভালো হয়েছে

উপ-প্রধানমন্ত্রী টমাস টারাবা বিবিসিকে বলেছেন, “ফিকোর অস্ত্রোপচার ভালো হয়েছে। আমি ভয়ংকর কষ্টের মধ্যে আছি। সৌভাগ্যক্রমে অপারেশন ভালো হয়েছে। আমার মনে হয়, তিনি বেঁচে যাবেন। এই মুহূর্তে তার জীবনের ঝুঁকি নেই বলেই মনে হয়।”

স্লোভাক মিডিয়া জানিয়েছে, অপারেশনের পর ফিকো জ্ঞান ফিরে পেয়েছেন।

বুধবার সন্ধ্যায় স্লোভাক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট কালিনাক সাংবাদিকদের বলেছিলেন, “প্রধানমন্ত্রী জীবনের জন্য যুদ্ধ করছেন। তার অবস্থা সংকটজনক।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই আক্রমণের পিছনে রাজনৈতিক কারণ আছে।

গুলি চালনা নিয়ে যা জানা গেছে

স্থানীয় হাউস অফ কালচারে প্রধানমন্ত্রী তার সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “আমি তার সঙ্গে হাত মেলাতে যাচ্ছিলাম। এমন সময় পাঁচবার গুলির আওয়াজ শুনি। দেখি তিনি পড়ে গেছেন। ভয়ংকর ঘটনা।”

আরেকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “হামলাকারী গোড়া থেকেই ওখানে দাঁড়িয়েছিল। সে অপেক্ষা করছিল।”

অভিযুক্ত স্লোভাক সোসাইটি অফ রাইটারসের সদস্য এবং তার তিনটি কবিতার বই আছে।

পার্লামেন্টের ডেপুটি স্পিকার জানিয়েছেন, “পার্লামেন্টের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেছে।”

বুধবার সন্ধ্যায় সবচেয়ে বড় বিরোধী দলের সরকারবিরোধী বিক্ষোভ ছিল। কিন্তু তারা তা বাতিল করে দেয়।

বিশ্বনেতাদের নিন্দা

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, “সভ্য সমাজে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটা গণতন্ত্রের উপর আঘাত।”

জার্মানির চ্যান্সেলর শলৎস বলেছেন, “ইউরোপীয় রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই।” হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, “আমি শোকাহত। এটা একটা জঘন্য আক্রমণ।”

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফিকোকে তাদের শুভকামনা জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এই ঘটনার নিন্দা করে বলেছেন, “'মার্কিন দূতাবাস স্লোভাক সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা যে কোনো সাহায্য করতে প্রস্তুত।”

কে এই ফিকো?

ফিকোই সবচেয়ে বেশিদিন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী পদে আছেন। ২০২৩ সালের অক্টোবরে তিনি প্রধানমন্ত্রী হন।

তার দল ডাইরেকশন- সোস্যাল ডেমোক্রেসি ২৩ শতাংশ ভোট পেয়েছিল। তিনি তারপর ভয়েস-সোস্যাল ডেমোক্রেসি এবং রাশিয়াপন্থি স্লোভাক ন্যাশনাল পার্টির সঙ্গে জোট করেন।

গত তিন দশক ধরে ফিকো ইউরোপের মূল ধারার রাজনীতি ও জাতীয়তাবাদী অবস্থানের মধ্যে ঘোরাফেরা করেছেন। স্লোভাকিয়া যখন ইউরোপকে গ্রহণ করছে, তখন তিনি তাকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে স্বাগত জানান। আবার সম্প্রতি নির্বাচনি প্রচারে তিনি অতি-বাম ও অতি-দক্ষিণপন্থিদের সমর্থন পাওয়ার জন্য ইউক্রেন, ইইউ, ন্যাটোর বিরোধিতা করেছেন।

ইউরোপ স্লোভাকিয়া প্রধানমন্ত্রী রবার্ট ফিকো
২৫ জুলাই ২০২৩
সুদের হার বাড়ার মধ্যেই ইউরোজোনে ঋণের চাহিদা দুই দশকের মধ্যে সবনিম্ন
১১ জুলাই ২০২৩
গরমে ইউরোপে ৬১ হাজার প্রাণহানি, পুরুষের তুলনায় নারীমৃত্যু বেশি
২৪ মার্চ ২০২৩
ইউরোপ জুড়ে ব্যাংকের শেয়ারে ব্যাপক দরপতন
২৭ ফেব্রুয়ারি ২০২৩
ইইউতে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের নতুন রেকর্ড
২৩ ফেব্রুয়ারি ২০২৩
রাশিয়া ও ইউরোপের জ্বালানি যুদ্ধ এখনও চলমান : আইইএ
২২ ফেব্রুয়ারি ২০২৩
ইইউতে এক বছরে প্রায় ১০ লাখ আশ্রয়ের আবেদন, রয়েছে বাংলাদেশের নামও
১৯ ফেব্রুয়ারি ২০২৩
ঘরে বসে কাজ করতে চান এক তৃতীয়াংশ ইউরোপীয়
২০ অক্টোবর ২০২২
ইউরোজোনে রেকর্ড ১০ দশমিক ৯ শতাংশ মূল্যস্ফীতি
২৪ আগস্ট ২০২২
৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখে ইউরোপ
১৯ আগস্ট ২০২২
ফ্রান্স, অস্ট্রিয়া, ইতালিতে ঝড়ে নিহত ১৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজ প্রণালি : ট্রাম্পের আহ্বানে সাড়া নেই ইউরোপীয় দেশগুলোর
  2. লাইলাতুল কদরে মসজিদুল হারামে মুসল্লিদের ঢল
  3. মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, তেলআবিবজুড়ে সাইরেন
  4. ‘সাহস থাকলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাক ট্রাম্প’
  5. কেন হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না চীন?
  6. হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে ভারতে নিহত ১০

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x