Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ১৬ মে ২০২৪
আপডেট: ০৮:৫৭, ১৬ মে ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ১৬ মে ২০২৪
আপডেট: ০৮:৫৭, ১৬ মে ২০২৪
আরও খবর
তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন
শ্যামনগরে পুলিশের গুলিতে নিহত বিএনপিনেতার বাড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার
সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঈদে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

আততায়ীর হামলায় সংকটাপন্ন শ্লোভাক প্রধানমন্ত্রীর জীবন

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ১৬ মে ২০২৪
আপডেট: ০৮:৫৭, ১৬ মে ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ১৬ মে ২০২৪
আপডেট: ০৮:৫৭, ১৬ মে ২০২৪
আততায়ীর হামলার পর শ্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। ছবি : এএফপি   

আততায়ীর হামলায় শরীরে একাধিক গুলির ক্ষত নিয়ে অপারেশন টেবিলে জীবনের জন্য লড়াই করছেন শ্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বিশ্বজুড়ে নিন্দার মধ্য দিয়ে ৫৯ বছর বয়সী জনপ্রিয় এই নেতার জীবন রক্ষায় মেডিকেল সার্জনরা ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করছেন। শ্লোভাকিয়ার সরকার এই হামলাকে ‘রাজনৈতিক আঘাত’ হিসেবে বর্ণনা করেছে। খবর এএফপির।

দেশটির কেন্দ্রীয় শহর বানস্কা ব্রিসটিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে জানাতে সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ এস্তক বলেন, ‘প্রধানমন্ত্রী সংকটাপন্ন অবস্থায় রয়েছে এবং তার জীবন ঝুঁকির মুখে। তাকে এখনও অপারেশন টেবিলে রেখে চিকিৎসা চলছে।’

গুলির ঘটনার পর ভিডিও ফুটেজে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা আহত প্রধানমন্ত্রী ফিকোকে মাটি থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে একটি কালো গাড়ির দিকে। গাড়িতে তাকে ওঠানোর পর সেটি দ্রুতগতিতে ঘটনাস্থল ছেড়ে যায়। এ সময় রাস্তার পাশে ফুটপাতে একজন লোককে পুলিশ হ্যান্ডকাফ পরিয়ে রাখতে দেখা যায়।

পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে জানিয়ে দেশটির প্রেসিডেন্ট জুজানা কাপুতভা সাংবাদিকদের বলেন, ‘আমি শোকাভিভূত, আমরা সবাই শোকে মুহ্যমান এই ভয়ঙ্কর ও ঘৃণ্য হামলার ঘটনায়।’

দেশটির উপপ্রধানমন্ত্রী রবার্ট কালিনাক সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ না করে বলেন, ‘যা ঘটেছে তা একটি রাজনৈতিক আঘাত, বিষয়টি পরিষ্কার এবং এ বিষয়ে আমাদের প্রতিক্রিয়া দেখাতে হবে।’ আবেগতাড়িত হয়ে মন্ত্রিসভার এই সদস্য বলেন, তিনি আশা করছেন সামনের দিনগুলোতে কর্তৃপক্ষ কী ঘটেছে, তা বের করে আনবে। তিনি বলেন, ‘আমি এখন কেবল প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও বর্তমান অবস্থা সম্পর্কেই আলোকপাত করব।’

শ্লোভাকিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয়, বুধবার (১৫ মে) হ্যান্ডলোভায় সরকারের বৈঠক শেষে প্রধানমন্ত্রী ফিকোর ওপর আততায়ীর হামলা হয়।

এদিকে দেশটির সরকারি আরটিভিএস টেলিভিশনে দেখানো হয়, মেডিকেল কর্মীরা হেলিকপ্টার থেকে থেকে একটি স্ট্রেচারে প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে বের করে আনছেন এবং নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে বানস্কা ব্রিসটিকার হাসপাতালে নিয়ে যাচ্ছে। এ সময় চাকা লাগানো স্ট্রেচারটি ঢাকা ছিল।

গত বছরের সেপ্টেম্বরে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে ফিকোর নেতৃত্বাধীন এসডি পার্টি। তিনি চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। সম্প্রতি অভিযোগ ওঠে, তার দেশের পররাষ্ট্রনীতি ক্রেমলিনের পক্ষে থাকতে দোলাচালের মধ্যে রয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়, বন্দুকধারী ছিলেন ৭১ বছর বয়সী একজন লেখক। তবে পুলিশ এখনও সন্দেহভাজন হিসেবে কারো নাম প্রকাশ করেনি।

প্রধানমন্ত্রী শ্লোভাকিয়া গুলিবিদ্ধ
১৮ মার্চ ২০২৬
ঈদে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
১৮ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী
১৭ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী ঘোষিত ঈদ উপহার পেলেন ময়মনসিংহ সিটির পরিচ্ছন্নকর্মীরা
১৭ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
১৬ মার্চ ২০২৬
সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৬ মার্চ ২০২৬
খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম : প্রধানমন্ত্রী
১৬ মার্চ ২০২৬
দিনাজপুরে নানা-নানির কবর জিয়ারত করলেন তারেক রহমান
১৬ মার্চ ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৬ মার্চ ২০২৬
সৈয়দপুর থেকে সড়কপথে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৬ মার্চ ২০২৬
আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুয়েত ও লেবাননে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
  2. গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহত, নিশ্চিত করল ইরান
  3. ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল আরব আমিরাত
  4. ঈদুল ফিতরের তারিখ জানালো কাতারও
  5. সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
  6. বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x