Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ০১ জানুয়ারি ২০২৪
আপডেট: ২০:০১, ০১ জানুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ০১ জানুয়ারি ২০২৪
আপডেট: ২০:০১, ০১ জানুয়ারি ২০২৪
আরও খবর
প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত
মহাজাগতিক নিউট্রিনো আবিষ্কারে নোবেল পেলেন হালজ্যান
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজ্যান
মস্তিষ্কে স্মৃতি-অনুভূতির রহস্য উন্মোচন, নোবেল পেলেন তিন বিজ্ঞানী
তরুণ প্রজন্ম ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের

ড. ইউনূসের রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ০১ জানুয়ারি ২০২৪
আপডেট: ২০:০১, ০১ জানুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ০১ জানুয়ারি ২০২৪
আপডেট: ২০:০১, ০১ জানুয়ারি ২০২৪

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে করা হয়েছে ৩০ হাজার টাকা জরিমানা। একই রায় দেওয়া হয়েছে এই মামলার অন্য তিন আসামির বিরুদ্ধেও। পরে আপিলের শর্তে ড. ইউনূসসহ চারজনকে এক মাসের জামিন দিয়েছেন আদালত। এরইমধ্যে ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, শিগগির আপিল করা হবে। রায়ের পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে সংবাদ। যেখানে তুলে ধরা হয়েছে নানা তথ্য।

আজ সোমবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথমদিনে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা ৮৪ পৃষ্ঠার রায় পড়া শেষে এ আদেশ দেন। রায় শুনতে আদালতে অনেক বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন। পরে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি মুহাম্মদ ইউনূস ছয় মাসের কারাদণ্ডের মুখোমুখি হয়েছেন। আজ সোমবার শ্রম আইনের একটি মামলার রায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও তার সমর্থকরা এই মামলাকে রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত বলে দাবি করেছেন।

এএফপি বলছে, ৮৩ বছর বয়সী ইউনূস মাইক্রোক্রেডিট অর্থনীতির মাধ্যমে লাখ লাখ মানুষের দারিদ্র্য বিমোচনে কাজ করেন। একপর্যায়ে দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ‘রক্তচোষা’ বলে অভিযুক্ত করেন।

সংস্থাটি তাদের প্রতিবেদন আরও বলেছে, শেখ হাসিনা বিভিন্ন সময়ে ২০০৬ সালে নোবেল বিজয়ীর বিপক্ষে মৌখিকভাবে আক্রমণ করেন, যাকে এক সময় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হতো।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ ড. ইউনূসের সাজার তথ্য তুলে ধরার পাশাপাশি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাতে বলেছে, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার এটি ইউনূসের বিরুদ্ধে ১৫০টি মামলার একটি। ওই প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন অনুষ্ঠানের বক্তব্যে শেখ হাসিনা প্রকাশ্য-আক্রমণ করেন। ২০১১ সালে ‘গরিবের রক্ত চুষে নেওয়ার’ অভিযোগ তোলেন তিনি। ২০২২ সালে তিনি অভিযোগ করেন যে, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের তহবিল আটকানোর চেষ্টা করেছিলেন ইউনূস। যদিও সেতু প্রকল্পের তহবিল আটকানোর এই অভিযোগ অস্বীকার করেন ইউনূস।

এদিকে, এএফপির বরাতে প্রতিবেদন করেছে ফ্রান্স২৪। আর একই তথ্য তুলে ধরে প্রতিবেদন করেছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এএফপির বরাতে প্রতিবেদন করেছে ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমসও।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের বরাতে ভারতের টাইমস অব ইন্ডিয়া লিখেছে, অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ তার প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমের তিন কর্মকর্তার বিরুদ্ধে কোম্পানির শ্রমিক কল্যাণ তহবিল গঠন না করা এবং লভ্যাংশের পাঁচ শতাংশের সমপরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গঠিত তহবিলে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ আনা হয়েছে। তবে, চারজনই এই অভিযোগ অস্বীকার করেছেন।

ড. মুহাম্মদ ইউনূস রায় নোবেল
০৫ জুলাই ২০২৬
ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার বিষয়ে আদেশ ১২ জুলাই
২১ মে ২০২৬
ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
১৮ মে ২০২৬
মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের তদন্তের নির্দেশনা চেয়ে রিটের শুনানি কাল পর্যন্ত মুলতবি
১৭ মে ২০২৬
ড. ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট
১৭ মে ২০২৬
ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
০৭ মে ২০২৬
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদনের আইনজীবী ‘ডিফল্টার’!
০৮ এপ্রিল ২০২৬
পৃথিবীকে বাঁচাতে বিশ্বনেতাদের এগিয়ে আসতে হবে : ইউনূস সেন্টারের বিবৃতি
০৬ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ
২৮ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি বাসভবন ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬
ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন মেহরাদ আখলাঘি
  2. কবে কীভাবে চালু হলো নোবেল পুরস্কার, দেওয়া হয় যেভাবে
  3. বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  4. যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরানোর কারণ জানালেন ট্রাম্প
  5. পাকিস্তান সফরে জাতিসংঘ মহাসচিব, আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র সংকট
  6. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x