Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ০২ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:২৫, ০২ নভেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ০২ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:২৫, ০২ নভেম্বর ২০২৩
আরও খবর
এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
গাজায় সেনা পাঠাতে পাকিস্তানিদের সমর্থন, রয়েছে প্রশ্নও
গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি
গাজার অবরোধ ভাঙতে ১০০ নৌবহর, মার্চে নতুন অভিযানের ঘোষণা
যুদ্ধবিরতির মাঝেও গাজায় ইসরায়েলি হামলা, ১ দিনে নিহত ২৩

জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ১৯৫

এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ০২ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:২৫, ০২ নভেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ০২ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:২৫, ০২ নভেম্বর ২০২৩
গাজা শহরে ইসরায়েলের বিমান হামলার পর সকালে রুটির জন্য বেকারিগুলোতে জড়ো হয়েছেন ফিলিস্তিনিরা। ছবি : এএফপি

গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে গত ২৪ ঘণ্টায় পরপর দুবার ইসরায়েলের বিমান হামলায় আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর। এ তালিকায় নিহত ১৯৫, নিখোঁজ রয়েছেন ১২০ জন এবং আহত ৭৭৭ জন। খবর আলজাজিরার।

এদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত মঙ্গলবার ও বুধবার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলাকে ‘ভয়ঙ্কর’ হিসেবে বর্ণনা করেছেন। পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার কমিশন বলেছে, এই ‘অনুপাতহীন আক্রমণ’ যুদ্ধাপরাধের সমতুল্য। তবে ইসরায়েল বলেছে, এই হামলা চালানো হয়েছে একজন হামাস কমান্ডারকে লক্ষ্য করে।

এদিকে, ক্যানসার চিকিৎসার জন্য গাজার একমাত্র বিশেষায়িত হাসপাতালটি জ্বালানির অভাবে বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে। তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতালটি ছাড়াও অন্যান্য হাসপাতালগুলো এখন তীব্র জ্বালানি সংকটের মুখোমুখি।

অন্যদিকে, রাফাহ ক্রসিং খুলে দেওয়ার পর কমপক্ষে ৮১ জন গুরুতর অসুস্থ রোগীকে গাজা থেকে মিসরে স্থানান্তরের কাজকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ সময় আরও ৩৩৫ জন বিদেশি পাসপোর্টধারী লোক সীমান্ত অতিক্রম করেছেন।

গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে আট হাজার ৮০৫ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। এর আগে হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৪০০ জন নিহত হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথবারের মতো গাজায় যুদ্ধে ‘মানবিক বিরতি’র আহ্বান জানিয়েছেন। বাইডেন প্রশাসন গত সপ্তাহ থেকে যুদ্ধ বিরতির আহ্বান জানালেও ‘অস্ত্র বিরতির’ প্রসঙ্গে অস্বীকৃতি জানিয়ে আসছে।

অন্যদিকে, গাজা শহরের উত্তর-পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। ইসরায়েলি সেনারা গত কয়েকদিন ধরে গাজার আরও ভেতরে অগ্রসর হচ্ছে। আর এতে হামাস ও অন্যান্য সশস্ত্র সংগঠনের সঙ্গে তাদের প্রচণ্ড সংঘর্ষ হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরের আগ পর্যন্ত গাজা উপত্যকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলের বেইত হানুনের পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ ছাড়া গাজা শহরের উত্তর-পশ্চিমে ফায়রুজ টাওয়ারের কাছে বোমা বর্ষণের খবর দিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা শেহাব। এর আগে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র হামলার কারণে গাজার জরুরি সেবাদান কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে না।

ইসরায়েল-ফিলিস্তিন গাজা

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল-ফিলিস্তিন

০৮ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি
০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
০১ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০
  2. বিক্ষোভের পর অর্থনৈতিক চাপে ইরান, বন্ধ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান
  3. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ২
  4. মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু
  5. এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
  6. মার্কিন জাহাজকে ইরানি জলসীমা এড়িয়ে চলার নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x